Mollakandi Union Probashi Society

  • Home
  • Mollakandi Union Probashi Society

Mollakandi Union Probashi Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mollakandi Union Probashi Society, Social service, Mollakandi, Munshiganj, Dhaka, Bangladesh, .

30/06/2022
ছোট্ট এতিম ছোট বোন ফাতেমা….. জন্মের পর থেকে যে দেখেনি পৃথিবীর আলো কিংবা বাবা মায়ের মুখ! বাবা তো মারা গেছেন শিশু থাকতেই। ...
07/03/2022

ছোট্ট এতিম ছোট বোন ফাতেমা….. জন্মের পর থেকে যে দেখেনি পৃথিবীর আলো কিংবা বাবা মায়ের মুখ! বাবা তো মারা গেছেন শিশু থাকতেই। বড় হচ্ছে মামা মামীর কাছে।আমাদের সবারই প্রতিবেশী। এক চোখে অপারেশনের পর আজ সে প্রথম পৃথিবীর আলো দেখছে…. এক চোখে দেখার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের প্রবাসী সোসাইটির উদ্দ্যোগে যারা মেয়েটির চোখের চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন, সাহায্য করেছেন তাদের সবার প্রতি ফাতেমা এবং প্রবাসী সোসাইটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি! বিশেষ করে Riadh H Mollik কে ! মেয়েটির চিকিৎসার বিষয়টিকে সোসাল মিডিয়াতে সুন্দর ভাবে তুলে ধরার জন্য! ধন্যবাদ Mollik Walid Hasan Masum H M Tareq Musa সহ সবাইকে উদ্দ্যোগ গ্রহণ করার জন্য…. বিশেষ ধন্যবাদ আমাদের দেশের প্রতিনিধিদের Parvez Mollik Sohel Ahamed Samiya Sharmin
যারা ফাতেমার খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসার বাস্তবায়ন করছেন ….

ফাতেমার দ্বিতীয় চোখের অপারেশনের জন্য আরো টাকার প্রয়োজন ! যারা সাহায্য করতে ইচ্ছুক দয়াকরে কমেন্ট করুন অথবা আমাকেও ইনবক্সে জানাতে পারেন!🙏

Mollik

Bkash Personal: +8801917746474

নগদ : +8801675621009

আস্সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ! সম্মানিত গ্রুপের সদস্য গণ “একটি গভীর শোক সংবাদ”আমাদের অনেকের সুপরিচি...
26/10/2021

আস্সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ! সম্মানিত গ্রুপের সদস্য গণ
“একটি গভীর শোক সংবাদ”
আমাদের অনেকের সুপরিচিত ও অনেক কাছের বন্ধু পূর্ব মাকহাটীর উজ্জ্বল গতকাল মালয়েশিয়ায় মটরসাইকেল এক্সিডেন্টে মারা গেছে! ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহির রাজিউন!!!😰😰😰
উজ্জল একজন সৎ, সহজ- সরল ও ভালো মানুষ ছিলো, একজন ভালো বন্ধু ছিল। সবাই আমাদের এই প্রিয় বন্ধুটির জন্য দোয়া করবেন ও তার আত্মার মাগফেরাত কামনা করবেন।উজ্জল আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে হঠাৎ করেই, যেটা এমন সময়ে এমন বয়সে সবার জন্যই মেনে নেওয়া কষ্টকর।আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে ওর পরিবার ও আত্মীয়-স্বজন সবাইকে ওকে হারানোর কস্টসহ্য করার ক্ষমতা দেন আল্লাহ এবং ওকে বেহেস্ত নসিব করেন। ওর লাশ দেশে পাঠানোর জন্য যে কোন প্রকার সাপোর্ট করার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। আমরা খোঁজখবর নিচ্ছি সবাই আমাদের পাশে থাকবেন এবং আমরা আশা করি ঠিকঠাকমতো যেন ওর পরিবারের কাছে ওর মরদেহ পৌঁছায় এবং ওর গ্রামে দাফন করতে পারে। সবাই তার জন্য দোয়া করবেন! যারা গাড়ি বা বাইক চালান তারা সবাই দয়াকরে সাবধানে চালাবেন …… সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি! যাতে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন ভাল রাখেন এবং সবাই ওর জন্য দোয়া করবেন! 🤲 আমিন

26/09/2021

আমাকে জান্নাতে না পেলে যে খুঁজবে.. ...

জাবির বিন আব্দুল্লাহ রাযিয়াল্লাহু 'আনহু বলেন, আমি নবীজী সাল্লাল্লহু 'আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, "জান্নাতিরা জান্নাতে অধিষ্ঠিত হয়ে যাওয়ার পর পৃথিবীতে থাকাকালীন সময়কার স্মৃতিচারণ করবে। তখন তাদের বন্ধুদের কথা মনে পড়ে যাবে।

তারা ফেরেশতাদের জিজ্ঞেস করবে, আমি তো আমার সেই বন্ধুকে জান্নাতে দেখছি না। সে কোথায়? বলা হবে, সে তো জাহান্নামে। ফেরেশতাদের কথা শুনে সেই মু'মিন ব্যক্তি আল্লাহ তা'আলার কাছে বলবে, হে আমার রব! আমার বন্ধুকে ছাড়া আমার জান্নাতের আনন্দ পরিপূর্ণ হচ্ছে না।

অতঃপর আল্লাহ সুবহানাহুয়া তা'আলা আদেশ করবেন অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাতে।"

তার বন্ধু জাহান্নাম থেকে রক্ষা পেলো এই কারণে নয় যে সে রাতভর ইবাদাত করতো, কিংবা কুরআন পড়তো, কিংবা বেশি বেশি সাদাকাহ করতো, কিংবা দিনের পর দিন রোজা রাখতো। বরং সে মুক্তি পেলো কেবল এই কারণে যে, তার বন্ধু তাকে স্মরণ করেছে। তার জান্নাতী বন্ধুর সম্মানের খাতিরে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো!

জাহান্নামিরা তখন অবাক হয়ে জানতে চাইবে, কী কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো?
তার বাবা কি শহিদ?
তার ভাই কি শহিদ?
তার জন্য কি কোনো নবী বা ফেরেশতা সুপারিশ করেছেন?

বলা হবে, না, বরং দুনিয়াতে তার যে নেককার বন্ধু ছিলো সেই বন্ধু জান্নাতে তার জন্য আল্লাহ তা'আলার কাছে সুপারিশ করেছেন।

এই কথা শুনে জাহান্নামীরা আফসোস করে বলবে, হায়! আজ আমাদের জন্য কোনো সুপারিশকারী নেই।
হায়! আজ আমাদের এমন কোনো সত্যিকারের বন্ধু নেই।

এরপর তিনি এই আয়াত দু'টি তিলাওয়াত করেন,

فَمَا لَنَا مِن شَـٰفِعِینَ
وَلَا صَدِیقٍ حَمِیمࣲ

"আমাদের কোনো সুপারিশকারী নেই।
আর কোন সহৃদয় বন্ধুও নেই।" [সূরা আশ শু'আরা, আয়াত : ১০০-১০১]

এ ঘটনা উল্লেখের পর ইমাম হাসান আল বসরী রহমতুল্লাহি 'আলাইহি বলেন, অতএব, তোমরা নেক লোকদের সাহচর্য বেশি বেশি অবলম্বন করো। তাদের ভালোবাসো, যাতে কিয়ামতের কোনো ঘাটে আটকে গেলে তারা তোমাকে ছাড়িয়ে আনতে পারে। [তাফসীরে বাগাভী; সূরা শু'আরা আয়াত নাম্বার - ১০০-১০১]

আমাকে জান্নাতে না পেলে যে খুঁজবে, এমন ব্যক্তিকেই বন্ধু বানানো উচিৎ।

06/07/2021

গতকাল আমাদের প্রথম মিটিংয়ের আলোচনার সারমর্ম:

১. মেয়েটির চিকিৎসার জন্য আমরা সাধ্যমত আর্থিক সহায়তা করবো ইনশাল্লাহ । আগামী শুক্রবার আমাদের দেশের প্রতিনিধি জনাব Mollik ভাই মেয়েটির খোঁজ ও চিকিৎসার বর্তমান পরিস্থিতির বিস্তারিত তথ্য নিতে যাবেন। সবাই মেয়েটিকে সাহায্য করতে একমত হয়েছেন! আমরা অতি দ্রুততর সময়ের মধ্যে সাহায্যের টাকা পৌছে দিতে চাই। যারা সাহায্য করতে চান দয়াকরে আমাদের বিকাশ নম্বরে পাঠাবেন।

২. আমাদের প্রবাসী সোসাইটির কমিটির বিষয়ে আলোচনা হয়েছে! আগস্ট মাসের মধ্যেই আমাদের প্রথম কমিটি ঘোষনা করা হবে ! কমিটি গঠন প্রক্রিয়া ও কমিটিতে থাকার আগ্রহী প্রার্থীদের মতামত জানাতে আহ্বান করছি! দয়াকরে গ্রুপে অথবা পারসোনালি মেসেজ করে মতামত জানাবেন!

৩. অচিরেই আমাদের সংগঠনের নিয়ম নীতি সংবলিত পরিচালনার গঠনতন্ত্রের খসরা প্রকাশ করা হবে সকলের মতামতের জন্য !

৪. সংগঠনের জন্য একটি ফান্ড গঠন।

৫. অধিকাংশ মানুষের মতামতের ভিত্তিতে আগামী মিটিংয়ের দিন ও সময় নির্ধারণ করন এবং প্রতি ১৫ দিন পর পর মিটিং করা।

উপরোক্ত ৫ টি বিষয়ে মিটিংয়ে সকল সদস্যগন একমত প্রকাশ করেছেন! অংশগ্রহনকারী সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ সংগঠনের অগ্রগতির জন্য মূল্যবান মতামত দেওয়ার জন্য!

 ামাজিক_কাজ- ৫: আলহামদুলিল্লাহ আমাদের মোট ২০,০০০ টাকা কালেকশন পূর্ন হয়েছে পূর্ব মাকহাটীর এই ছোট্ট শিশুটির চিকিৎসার জন...
11/05/2021

ামাজিক_কাজ- ৫:

আলহামদুলিল্লাহ আমাদের মোট ২০,০০০ টাকা কালেকশন পূর্ন হয়েছে পূর্ব মাকহাটীর এই ছোট্ট শিশুটির চিকিৎসার জন্য! কালকেই টাকা আমাদের দেশের প্রতিনিধিগন তার পরিবারের কাছে আপনাদের সাহায্য করা টাকা পৌছে দেবেন! যারা আমাদের এই উদ্দ্যোগে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন এবং কন্ট্রবিউশন করেছেন তাদের অনেক ধন্যবাদ এবং সামনেও সাধ্যমত এগিয়ে আসবেন।

আল্লাহ আমাদের প্রচেস্টাকে কবুল করুন! আমিন

বিশেষ ধন্যবাদ:
Hossain Md Shakil
Mollah
Walid Hasan Masum
Howladar Tareq Musa
Incomplete Riyad

যারা গ্রুপে নেই বা কন্ট্রবিউশন করেছেন তাদেরকেও বিশেষ ধন্যবাদ!

সংঘবদ্ধ হয়ে সাংগঠনিক প্লাটফর্মের মাধ্যমে জনকল্যাণ ও সমাজসেবা মূলক সামাজিক কাজে উদ্যোগ গ্রহন করার জন্য আমাদের মধ্য মাকহাট...
07/05/2021

সংঘবদ্ধ হয়ে সাংগঠনিক প্লাটফর্মের মাধ্যমে জনকল্যাণ ও সমাজসেবা মূলক সামাজিক কাজে উদ্যোগ গ্রহন করার জন্য আমাদের মধ্য মাকহাটী গ্রামের প্রবাসী ফাউন্ডেশনের সকল উদ্দ্যোক্তাদের ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক শুভ কামনা জানাচ্ছি সামনের পথ চলায়! আমরা আনন্দিত ও অভিনন্দন জানাই এই নবীন সংগঠনকে! তারা সহমত পোষন করে আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের ইউনিয়নের অন্যান্য গ্রাম ভিত্তিক সামাজিক সংগঠন উত্তর বেহারকান্দি যুব সংগঠন , মহেশপুর কল্যাণমূলক সেবা সঞ্চয় সমবায় সমিতি ও বদলে যাওয়ার সূচনায় আমরা এগুলোর ন্যায় এই সংগঠনও Mollakandi Union Probashi Society র সাথে সবসময় পারস্পরিক সহযোগীতা ও আমাদের নেয়া সামাজিক কাজে অংশগ্রহন করবেন! আমরাও তাদের কাজের সাথে যথাসম্ভব সহযোগী হবো ইনশাল্লাহ! আল্লাহ তাদের ও আমাদের সকল উদ্দ্যোগকে সফল করুন! আমিন! আসুন আমরা সবাই মিলে নবীন এই সংগঠনকে অভিনন্দন জানাই!!!😊🤟💐💐💐
Sohel Ahamed Nayem Hassan Selim Ahamed Walid Hasan Masum Maruf Hossain Islam Nazrul Howladar Tareq Musa Khandaker Samiya Nazmul Hasan Al Amin Billal Hossin Lokman Khan Parvez Mollik Aminul Islam Sakil Ahammed Kashem Delowar Hussain Harun Rashid Riyad Beg

রমাদানে দান বা সাদাকা!
01/05/2021

রমাদানে দান বা সাদাকা!

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইসলাম ভালোভাবে বুঝার এবং মানার তাওফিক দান করুন। আমীনDo listen & Share the Khayr.Official Social Media: Facebook: https://www.fac...

Address

Mollakandi, Munshiganj, Dhaka, Bangladesh

Telephone

+4917656905762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mollakandi Union Probashi Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mollakandi Union Probashi Society:

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share