STAP Bangladesh

  • Home
  • STAP Bangladesh

STAP Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from STAP Bangladesh, Social service, 125, Motijheel, Dhaka., .

30/04/2024
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক!
09/04/2024

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক!

আহলান সাহলান, মাহে রমাদান!
11/03/2024

আহলান সাহলান, মাহে রমাদান!

গত ১ মার্চ ২০২৪ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ-এর  উদ্যোগে আয়োজিত হয়  "স্প্রিচুয়া...
02/03/2024

গত ১ মার্চ ২০২৪ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ-এর উদ্যোগে আয়োজিত হয় "স্প্রিচুয়াল ইভিনিং" স্পোর্টস ও নাশীদ সন্ধ্যা। এতে অ্যাওয়ারনেস পার্টনার হিসেবে অংশ গ্রহন করে "সোসাইটি অব থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস এন্ড প্রিভেনশন, বাংলাদেশ।
থ্যালাসেমিয়ার বিস্তার রোধ ও প্রতিকারে করনীয় সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক আলোচনা করা হয়। সোসাইটি অব থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস এন্ড প্রিভেনশন, বাংলাদেশ-এর ফাউন্ডার জাহিদুর রহমান ও কো-ফাউন্ডার মো: জসিম উদ্দিন সচেতনতামূলক আলোচনা উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চেন্সলার, রেজিস্ট্রার, বিভাগীয় ডীন ও সম্মানিত শিক্ষক মহোদয়গন ও ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ-এর বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

বিজয় দিবস উপলক্ষ্যে পথশিশুদের মাঝে STAP -এর শীতবস্ত্র ও জাতীয় পতাকা বিতরণের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ।
25/12/2023

বিজয় দিবস উপলক্ষ্যে পথশিশুদের মাঝে STAP -এর শীতবস্ত্র ও জাতীয় পতাকা বিতরণের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ।

মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে "সোসাইটি অব থ্যালাসেমিয়া এওয়ারনেস এন্ড প্রিভেনশন, বাংলাদেশ (STAP)" STAP Bangladesh ও মাতৃছ...
16/12/2023

মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে "সোসাইটি অব থ্যালাসেমিয়া এওয়ারনেস এন্ড প্রিভেনশন, বাংলাদেশ (STAP)" STAP Bangladesh ও মাতৃছায়া আবাসিক স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে পথশিশুদের মাঝে শীতবস্ত্র ও জাতীয় পতাকা বিতরণ করা হয়।

আমাদের স্বাধীনতা তখনই কেবল স্বার্থক হবে যখন দেশের প্রতিটি নাগরিক তাদের ন্যায্য অধিকার বুঝে পাবে। এমনকি একজন পথশিশুও তার অধিকার থেকে বঞ্চিত হবেনা, তবেই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
15/12/2023

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রক্তরোগ। বাবা ও মা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে, তাঁদের সন্তানদের মধ্যে কেউ কেউ থ্যালাসেমিয়া...
11/12/2023

থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রক্তরোগ। বাবা ও মা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে, তাঁদের সন্তানদের মধ্যে কেউ কেউ থ্যালাসেমিয়ার রোগী হতে পারে, যার ফলে এক বছর বয়স থেকে রক্তশূন্যতা দেখা দেয় এবং প্রায় প্রতি মাসেই নিয়মিত রক্ত পরিসঞ্চালন করতে হয় তাদের স্বাভাবিক বয়োবৃদ্ধির জন্য।

থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করার জন্য প্রয়োজন দুজন বাহকের মধ্যে বিবাহ বর্জন ।

বিয়ের আগে নারী-পুরুষ সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট/সম্পূর্ণ রক্ত কণিকা গণনা) এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্ণয় করে দুজনই থ্যালাসেমিয়া পজেটিভ হলে বিবাহ বর্জন করে এই রোগের বিস্তার রোধ করা যায়।

কেবল সচেতনার মাধ্যমেই এই রোগের বিস্তার রোধ করা সম্ভব।
তাই আসুন সচেতন হই, বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত করি।

Society of Thalassemia Awareness and Prevention, Bangladesh (STAP)

Address

125, Motijheel, Dhaka.

1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when STAP Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share