Cockroach Janata Party - Purba Bardhaman

  • Home
  • Cockroach Janata Party - Purba Bardhaman

Cockroach Janata Party - Purba Bardhaman আমরা দেশের যুবসমাজ
কেউ বলে ভবিষ্যৎ, কেউ বলে আরশোলা

11/06/2026

পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের বাজে প্রতাপপুরের ঘটনা। বিজেপি নেতা অনিস দাস ও তার দলবলের বিরুদ্ধে এক প্রতিবন্ধী বৃদ্ধের হাতে কোপ মা/রার অভিযোগ। এই পরিবারের মেয়েদের হুমকিও দিয়ে গেছে ওরা। অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিচ্ছেনা।

লোকটি এখন হাসপাতালে ভর্তি। হাতটি বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। সংসারের একমাত্র উপার্জনশীল ছিলেন এই ব্যক্তি। এরপর তার পরিবারের কী হবে? উল্টোদিকে অভিযুক্ত বড়লোক পরিবারের প্রভাবশালী।

বুঝুন নিয়তির পরিহাস — এই পরিবারটি স্থানীয় বিজেপি কর্মী। আজ বিজেপি ক্ষমতায় আসার পর তাদেরই কোনো সুরক্ষা নেই। সাধারণ মানুষের সুরক্ষা তো দূর অস্ত।

বুঝুন বড়লোক নেতা নিজের খেয়ালখুশি কাজ করে বেড়াতে পারে। আপনি পারবেন না দুবেলা না খেয়ে থাকতে। বড়লোক নেতার হয়ে খেটে হয়ত এভাবেই পঙ্গু হয়ে যাবেন, নয়ত জেলে। আর বড়লোক নেতা আপনাকে ব্যবহার করে এলাকায় ভয় তৈরি করে দিনের পর দিন রাজত্ব চালাবে।

10/06/2026

গত কয়েকদিন ধরে সীমান্তে খোলা আকাশের নীচে পড়ে আছে এই মানুষগুলো। এই ছোট ছোট বাচ্চারা। এরা রাষ্ট্রহীন। এদের কোনো রাষ্ট্র নেই। ভারত রাষ্ট্র এদের ত্যাগ করেছে। বাংলাদেশ রাষ্ট্র এদের গ্রহণ করতে চাইছে না।

কোথাও এদের দেশ ছিল। একটু ভালো জীবনের আশায়, একটু কাজের আশায় তারা চলে এসেছিল। অনেকে সর্বস্ব বিক্রি করে দালালদের মারফত এসেছিল। তাদের তাড়িয়ে দেওয়া হল। তাদের সম্বলটুকুও নেই।

এ দায় কার? কাদের? কোন রাষ্ট্রের? কোন ব্যর্থ ব্যবস্থার?

10/06/2026
10/06/2026

সোদপুরে তোলাবাজ বিজেপি নেতাকে তাড়িয়ে দিল জনগণ

বাঘাযতীন স্টেশন। কাল থেকে পুলিশ ঘুরে বেড়াচ্ছে। ব্যারিকেডের গাড়ি এসেছে প্রচুর। হয়তো আজকালকের মধ্যেই এখানে উচ্ছেদ হবে।এ...
10/06/2026

বাঘাযতীন স্টেশন। কাল থেকে পুলিশ ঘুরে বেড়াচ্ছে। ব্যারিকেডের গাড়ি এসেছে প্রচুর। হয়তো আজকালকের মধ্যেই এখানে উচ্ছেদ হবে।

এটাই আজ হকারদের বাস্তবতা। বাংলার বাস্তবতা।

পারলে সাবধান হোন, স্থানীয় স্টেশনগুলির হকারদের সাথে যোগাযোগ করুন, রুখে দিন বুলডোজার।

এই লড়াই যেমন ছাত্রযুবদের, তেমনই হকারদেরও, ছোট ছোট দোকানদারদের। যাদের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে, এ লড়াই তাদেরও। একই লড়াই আলাদা আলাদা ভাবে লড়া শুধু শক্তি ক্ষয় করে। এক হোন, সবাই মিলে লড়াই করুন।

08/06/2026

রামপুরহাটের বিধায়ক বিজেপি নেতা তোলা চাইছেন।
দাবি করছেন পুরোনো আরএসএস কর্মী।
আবার দাবি করায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে মামলায়।

যাদবপুর স্টেশনে আশেপাশের সমস্ত দোকান (এমনকি বাড়িও) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।কাল রাতের অন্ধকারে একদিকে কলকাতা পুলিশ,...
08/06/2026

যাদবপুর স্টেশনে আশেপাশের সমস্ত দোকান (এমনকি বাড়িও) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

কাল রাতের অন্ধকারে একদিকে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, অন্যদিকে CAPF, CRPF, RAF, RPF মিলে যাদবপুর স্টেশনের হকারদের উচ্ছেদ করতে যায়।

জনগণ তাদের ঢুকতে বাধা দেয়। কিন্তু পুলিশ ও সেনা তখন জনগণকে ঘিরে ফেলে লাঠি চার্জ করতে শুরু করে। বাচ্চা, মহিলারাও ছিল। প্রত্যেককে লাঠিচার্জ, মারধর করা হয়। অনেকের মাথা ফেটে গেছে। অনেকে আশঙ্কাজনক ভাবে হাসপাতালে ভর্তি। অনেকে গ্রেফতার।

মানেটা কী দাঁড়াচ্ছে? সরকার নিজে রোজকারের ব্যবস্থা করতে পারছে না। কারকে সৎভাবে নিজের উদ্যোগে রোজকারের চেষ্টাও করতে দিচ্ছে না। এতে কার লাভ?

★ ভোটের আগে জনদরদীর নাটক করা সরকার কেন হকারদের পুনর্বাসন দিচ্ছে না?

★ কেন এতদিন হকারদের রেজিস্টার করা হয়নি?

★ নতুন সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না রেজিস্টার করার?

★ উল্টে কেন গায়ের জোরে, সেনা পুলিশের ভয় দেখিয়ে মানুষকে তাড়ানো হচ্ছে?

গণতন্ত্রে বলে প্রত্যেক মানুষের সৎভাবে বাঁচার ও জীবিকা নির্বাহের অধিকার আছে। সরকার কি সেই অধিকারটা কেড়ে নিচ্ছে না?

পুনশ্চ : পুলিশ আগেরবার বলেছিল এর মধ্যে ওখানে উচ্ছেদ হবে না। কিন্তু এই সরকার যে দুমুখো, তা প্রত্যেকবার দায়িত্ত্ব নিয়ে প্রমাণ করছে।

All the shops (and even homes) surrounding Jadavpur Station have been demolished.

Under the cover of darkness last night, a combined force—comprising Kolkata Police and West Bengal Police alongside CAPF, CRPF, RAF, and RPF—moved in to evict the hawkers at Jadavpur Station.

The public tried to block their entry. However, the police and security forces surrounded the crowd and began a lathi-charge. Children and women were present, yet everyone was subjected to baton charges and beatings. Many suffered head injuries; several have been hospitalized in critical condition, and many others have been arrested.

What does this imply? The government is unable to provide employment opportunities itself, yet it also prevents individuals from honestly trying to earn a living through their own initiative. Who stands to gain from this?

★ Why is the government—which staged a 'pro-people' act before the elections—failing to provide rehabilitation for the hawkers?

★ Why haven't the hawkers been registered all this time?

★ Why isn't the new government taking steps to register them?

★ Instead, why are people being driven away through brute force and intimidation by security forces?

Democracy dictates that every individual has the right to live honestly and earn a livelihood. Is the government not stripping them of that very right?

P.S.: The police had previously stated that no eviction would take place there. Yet, this government consistently proves its duplicity through its actions.

07/06/2026

আমাদের পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন সংলগ্ন এরিয়ার বস্তি উচ্ছেদ করা হয়েছে। বাড়ি ছাড়া হয়ে গেছেন অনেকে।

কেন একটা সরকার তার নিজের জনগণের বাড়ি ভেঙে দিতে চায়?
কেন সরকার আগে পুনর্বাসনের ব্যবস্থা করছে না?
‘বেআইনি’ বলা হচ্ছে যখন, এই মানুষগুলোর ‘আইনি’ভাবে থাকার, কাজের এতদিন কোনো ব্যবস্থা হয়নি কেন?
মানুষের ঘরবাড়ি, হকিং প্লেস ভেঙে দিয়ে তাকে অসহায় করে তোলায় কার লাভ?
এই বিজেপি সরকার কি নিজেকে জনগণের থেকেও উঁচু মনে করে?
গণতন্ত্রে এভাবে গণউচ্ছেদ চালানো সরকারের ব্যর্থতা ছাড়া কিচ্ছু নয়।

#কাটোয়া #কাটোয়াস্টেশন #কাটোয়া_স্টেশন

07/06/2026

এইমাত্র পাওয়া খবরে আমরা জানতে পেরেছি,
👉 কলকাতার যাদবপুর স্টেশনে উচ্ছেদ চালাবার চেষ্টা হবে আজ।

যারা যারা হকার দাদাদিদিদের পক্ষে আছেন, তাদের অনুরোধ করছি, আসুন, বুলডোজার রাজ রুখে দিন।

আজ এই দাদাদিদিদের সর্বনাশেই সরকার থামবে না। কালকের সরকারি কোপ আপনার ওপরেও পড়তে পারে। সমস্ত মানুষের অধিকার শেষ করার চক্রান্ত চালানো হচ্ছে। রুখে দিন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Cockroach Janata Party - Purba Bardhaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share