Brta Chittagong

  • Home
  • Brta Chittagong

Brta Chittagong Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brta Chittagong, Government Organization, Notun Para, Hathajari Road, Chittagong., .

25/03/2026
চট্টমেট্রো সার্কেল -১ এ গণভোটের প্রচারণা
15/01/2026

চট্টমেট্রো সার্কেল -১ এ গণভোটের প্রচারণা

হ্যাঁ - প্রিয় মাতৃভূমি বাংলাদেশ
13/01/2026

হ্যাঁ - প্রিয় মাতৃভূমি বাংলাদেশ

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য
30/12/2025

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য

*জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিআরটিএ, চট্টগ্রামের আজকের কার্যক্রম (০৯.১১.২৫খ্রি.)*"মানসম্মত হেলমেট ও নির...
10/11/2025

*জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিআরটিএ, চট্টগ্রামের আজকের কার্যক্রম (০৯.১১.২৫খ্রি.)*

"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে আজ ০৯ নভেম্বর (রবিবার)
বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ-এর শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় ‌।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মোঃ মাসুদ আলম ও উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব কে. এম. মাহাবুব কবির, এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, সিএমপি, ট্রাফিক বিভাগ (দক্ষিণ)-এর এডিসি জনাব মোঃ রবিউল হাসান ও ট্রাফিক ইন্সপেক্টর বাবু বিপুল পাল।

কর্মসূচির পরিসমাপ্তিতে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে প্রথম স্থান অধিকার করেন একাদশ শ্রেণীর ছাত্রী সোহানা করিম আনি, দ্বিতীয় স্থান অধিকার করেন একাদশ শ্রেণির ছাত্রী মারিয়া আক্তার মৃদুলী এবং তৃতীয় স্থান অধিকার করেন একাদশ শ্রেণির ছাত্রী তামান্না বিনতে ইকরা, পরবর্তীতে তাদেরকে পুরস্কৃত করা হয় ।

*জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিআরটিএ, চট্টগ্রামের আজকের কার্যক্রম (০২.১১.২৫খ্রি.)*"মানসম্মত হেলমেট ও নির...
02/11/2025

*জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিআরটিএ, চট্টগ্রামের আজকের কার্যক্রম (০২.১১.২৫খ্রি.)*

"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে আজ ০২ নভেম্বর (রবিবার)
বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম জেলার অন্তর্গত রাউজান রামগতি ধর, রামধন ধর ও আব্দুল বারী চৌধুরী মডেল গভমেন্ট হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় ‌।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব কেএম মাহাবুব কবির, বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেল-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব উথোয়াইনু চৌধুরী, রাউজান রামগতি ধর, রামধন ধর ও আব্দুল বারী চৌধুরী মডেল গভমেন্ট হাই স্কুল-এর প্রধান শিক্ষক জনাব মোস্তাক আহমেদ, চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশ রাউজান জোন-এর ট্রাফিক ইন্সপেক্টর জনাব মোঃ আনোয়ারুল আজিম ।

কর্মসূচির পরিসমাপ্তিতে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে প্রথম স্থান অধিকার করেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ইফতিয়ে ইলিয়াস, দ্বিতীয় স্থান অধিকার করেন ষষ্ঠ শ্রেণির ছাত্র তাসরিফ উদ্দিন সামি এবং তৃতীয় স্থান অধিকার করেন নবম শ্রেণির ছাত্রী ঈশা দাশ গুপ্ত, পরবর্তীতে তাদেরকে পুরস্কৃত করা হয় ।

*জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিআরটিএ চট্টগ্রাম'র আজকের (২৯.১০.২৫খ্রি.) কার্যক্রম*"মানসম্মত হেলমেট ও নিরা...
29/10/2025

*জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিআরটিএ চট্টগ্রাম'র আজকের (২৯.১০.২৫খ্রি.) কার্যক্রম*

"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে আজ ২৯ অক্টোবর (বুধবার) বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক নগরীর পটিয়া-আনোয়ারা ক্রসিং-এ সড়ক নিরাপত্তা ও সচেতনতার বৃদ্ধিমূলক একটি রোড ক্যাম্পেইন করা হয় এবং ক্যাম্পেইন পরবর্তী সর্বমোট ৩২ জন মোটরসাইকেল-এর লাইসেন্সধারী চালককে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।

উক্ত ক্যাম্পেইন ও হেলমেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মোঃ মাসুদ আলম, বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব উথোয়াইনু চৌধুরীসহ বিআরটিএ, চট্টগ্রামের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়াও উপস্থিত ছিলেন সওজ, চট্টগ্রাম দক্ষিণ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক অদ্য ২৬/১০/২০২৫  খ্রি:( রবিবার) পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স...
26/10/2025

সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক অদ্য ২৬/১০/২০২৫ খ্রি:( রবিবার) পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন কালে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক প্রতি সপ্তাহে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন কালে পেশাদার গাড়ি চালকদের বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিভাগের, অতিরিক্ত পুলিশ সুপার জনাব রইস উদ্দিন, বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের সম্মানিত উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মোঃ মাহবুব কবির, বিআরটিএ, চট্ট মেট্রো সার্কেল-২ এর মোটরযান পরিদর্শক জনাব মেহেদী হাসান, বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক জনাব মোঃ ইকবাল আহমদ এবং সহকারী মোটরযান পরিদর্শক জনাব মোঃ আবু নঈম ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, শীতকালে কুয়াশায় সতর্কতার সাথে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরন করা হয়।

উল্লেখ্য, পেশাদার ড্রাইভারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের প্রত্যেককে ৩০০/- (তিনশত) টাকা সম্মানী এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।

আজকের প্রশিক্ষণে সর্বমোট ২৮৪ জন পেশাদার গাড়ি চালক প্রশিক্ষণ গ্রহণ করেন।

Address

Notun Para, Hathajari Road, Chittagong.

4330

Alerts

Be the first to know and let us send you an email when Brta Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share