Islami Jubo Andolon Bangladesh Lakshmipur Sadar Upazila Branch

  • Home
  • Islami Jubo Andolon Bangladesh Lakshmipur Sadar Upazila Branch

Islami Jubo Andolon Bangladesh Lakshmipur Sadar Upazila Branch আদর্শবান যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ ইনশাআল্লাহ ��

আসছে ১, ২, ৩ এপ্রিল ঐতিহাসিক চরমোনাইর বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে! ১ এপ্রিল বুধবার, বাদ যোহর। মুহতারাম আমীর, পীর ...
30/03/2026

আসছে ১, ২, ৩ এপ্রিল ঐতিহাসিক চরমোনাইর বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে!

১ এপ্রিল বুধবার, বাদ যোহর। মুহতারাম আমীর, পীর সাহেব চরমোনাইর উদ্ভোদনী বয়ানের মাধ্যমে ঐতিহাসিক চরমোনাইর বার্ষিক মাহফিলের কর্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হবে ইনশাআল্লাহ।

আপনারা সকলেই আত্মশুদ্ধির ময়দানে আমন্ত্রিত।

#মুসলিম_গণজমায়েত #চরমোনাই_মাহফিল #বরিশাল #পীর_সাহেব_চরমোনাই Parvej Entertainment

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদ ও মুক্তিযুদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।
26/03/2026

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদ ও মুক্তিযুদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে তরুণ পেশাজীবী ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত।আজ শুক্রবার ১৬ রমজান (...
06/03/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে তরুণ পেশাজীবী ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আজ শুক্রবার ১৬ রমজান (৬ই মার্চ) তরুণ পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি মাওলানা খলিলুর রহমান।

21/02/2026
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সম্মানিত আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন...
21/02/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সম্মানিত আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

২১ ফেব্রুয়ারি ২০২৬

21/02/2026

ইনকিলাব জিন্দাবাদ [ইনকিলাব বাংলা শব্দ না]
বাংলাদেশ জিন্দাবাদ [জিন্দাবাদ বাংলা শব্দ না]

তাহলে বাংলাদেশের শ্লোগানটাও তো পাল্টে ফেলা দরকার! যদি বলেন পাল্টানো সম্ভব নয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ নিয়েও মাথা ঘামানো দরকার নাই।

ইনকিলাব জিন্দাবাদে মুক্তি মিলেছে, ভুলে যাবেন না...

চরমোনাই পির সাহেব নাকি.!!-প্রধানমন্ত্রীর পদ চাইছে।-১৫০ আসন চাইছে।-বিএনপির সাথে চুক্তি করছে।-চরমোনাই পির সাহেব নাকি বলেছে...
19/02/2026

চরমোনাই পির সাহেব নাকি.!!

-প্রধানমন্ত্রীর পদ চাইছে।
-১৫০ আসন চাইছে।
-বিএনপির সাথে চুক্তি করছে।
-চরমোনাই পির সাহেব নাকি বলেছেন ইসলামী আন্দোলন সহোযোগিতা না করলে বিএনপি ক্ষমতায় যেতে পারতোনা।
-বিএনপির দেওয়া ৩০ আসন প্রত্যাখ্যান করেছে কিন্তু ১টা মন্ত্রীত্ব চাইছে,।
-মামুনুল হক সাহেবের আসনে নাকি বিএনপিও জামাতরে ভোট দিছে।
-বাগেরহাট ০১ আসনে নাকি ফুটবলে সমর্থন দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিছে।

এতোগুলা স্পষ্ট মিথ্যাচার যখন করা হয় আবার এই মিথ্যা তথ্য দিয়ে যখন আলেমদের সাথে বেয়াদবি করা হয়- তখন আমাদের কীই-বা করার আছে? কয়টার জবাব দিবো?
ওদের এই মিথ্যাচারতো ভাইরাল, আমাদের জবাব কয়জনের কাছে পৌঁছাবে?
তবে একটাই কাজ করতে পারি, যখন পোষ্টগুলো সামনে পড়বে তখন একটা দীর্ঘশ্বাস ও চোখের পানির মাধ্যমে মালিকের কাছে অভিযোগ করে রাখবো।
হে আল্লাহ, চরমোনাই বাতিল হলে চরমোনাইকে ধ্বংস করে দাও, আর না হলে এদেরকে হেদায়েত দাও, নয়তো ধ্বংস করে দাও।

জামায়াতের নেতৃবৃন্দুর নিকট.....
28/01/2026

জামায়াতের নেতৃবৃন্দুর নিকট.....

23/01/2026
ইসলামের মৌলিক নীতির প্রশ্ন ও রাজনৈতিক আস্থাহীনতার কারণে ১১ দলীয় সমঝোতায় থাকছে না ইসলামী আন্দোলন -গাজী আতাউর রহমান ইসলামী...
16/01/2026

ইসলামের মৌলিক নীতির প্রশ্ন ও রাজনৈতিক আস্থাহীনতার কারণে ১১ দলীয় সমঝোতায় থাকছে না ইসলামী আন্দোলন
-গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১৬ জানুয়ারি, শুক্রবার বিকালে দলের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ইসলামের মৌলিক নীতির প্রশ্নে জামায়াতে ইসলামের অস্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক আস্থাহীনতার কারণে জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই কারণে যে ২৬৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীতা টিকেছে সেই ২৬৮ আসনে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করবে। বাকি ৩২ আসনেও ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিক বিবেচনায় কোন না কোন প্রার্থীকে সমর্থন জানাবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জামায়াত শরীয়াহ আইনে দেশ পরিচালনা করবেন কিনা এমন প্রশ্নে জামায়াতের আমীর বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ শাসন করবেন। অথচ দেশের সকল মানুষ একমত যে, দেশের বর্তমান দুর্দশার কারণ বিদ্যমান আইন। সেই বিদ্যমান আইন পরিবর্তন করার জন্যই আমাদের রাজনীতি। এখন যদি সমঝোতার প্রধান দলই বিদ্যমান আইনে দেশ পরিচালনার প্রতিজ্ঞা করে তাহলে আমরা শংকিত হই। আমরা নীতির রাজনীতি করি। আমাদের রাজনীতির সেই মৌলিক প্রশ্নে যখন ভিন্নমত তৈরি হয় তখন তাদের সাথে সমঝোতায় থাকার কোন সুযোগ নাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র বলেন, জামায়াতের আমীর বিএনপির চেয়ারপার্সনের সাথে বৈঠক করে বিএনপির সাথে জাতীয় সরকার গঠন করার কথা বলেছেন, খালেদা জিয়ার তৈরি করা ঐক্যের পাটাতনের ওপরে কাজ করার কথা বলেছেন। তার এই বক্তব্য আমাদের মধ্যে সংশয় তৈরি করেছে, পাতানো নির্বাচনের আশংকা তৈরি করেছে। এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় থাকা সমীচীন মনে করে নাই।

গাজী আতাউর রহমান বলেন, আমরা ইসলামের পক্ষে একটি সমঝোতার নীতি নিয়েছিলাম। কিন্তু জামায়াতের প্রধান্যে যে সমঝোতা গড়ে উঠেছে তা আর ইসলামের পক্ষের সমঝোতা থাকছে না একই সাথে এর রাজনৈতিক লক্ষও পরিস্কার না। সেজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমঝোতায় থাকছে না।

Address

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখা

3700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami Jubo Andolon Bangladesh Lakshmipur Sadar Upazila Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share