Aiyub Smrity Songshad Noapur & Shreepur, Comilla

Aiyub Smrity Songshad Noapur & Shreepur, Comilla Together We Build Our Tomorrow.

“আমাদের মসজিদ পুনর্নির্মাণে এগিয়ে আসুন”আসসালামু আলাইকুম, আপনারা ইতিমধ্যেই জানেন, আমাদের প্রিয় মসজিদটি পুনর্নির্মাণ করতে ...
14/05/2026

“আমাদের মসজিদ পুনর্নির্মাণে এগিয়ে আসুন”

আসসালামু আলাইকুম,
আপনারা ইতিমধ্যেই জানেন, আমাদের প্রিয় মসজিদটি পুনর্নির্মাণ করতে প্রায় ১ কোটি টাকা প্রয়োজন। এছাড়া, অনেকেই মনে করছেন, কাজ শুরু হলে চারদিক থেকেই সহায়তা আসবে, ইনশাআল্লাহ তা আসবে। তবে বাস্তবতা হলো, কাজ শুরু করার জন্য শুরুতেই একটি শক্ত ভিত্তি দরকার। প্রাথমিক কাজগুলোতে একসাথে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রয়োজন হয়, যা ছাড়া কাজ শুরু করাটাই কঠিন হয়ে যায়। এই জায়গা থেকেই আমাদের সবার দায়িত্ব হলো যদি আমরা প্রত্যেকে আমাদের সামর্থ্য অনুযায়ী নিয়মিতভাবে সামান্য করে হলেও সঞ্চয় করি এবং এই ফান্ডে জমা রাখি, তাহলে ধীরে ধীরে একটি শক্ত তহবিল গড়ে উঠবে। আর তখন মসজিদের কাজ শুরু করা অনেক সহজ হয়ে যাবে। এটি শুধু একটি নির্মাণ কাজ নয়, এটি আমাদের সবার ভালোবাসা, দায়িত্ববোধ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি সুন্দর সুযোগ।

অ্যাকাউন্টের বিস্তারিত:
A/C Name: REAZ & SHOHEBA
A/C No: 1302901000254
Bank: Sonali Bank PLC
Routing Number: 200190673
Branch: BISE Building, Cumilla

বিকাশ নম্বর:
১। সাহাব উদ্দিন: 01892981444
২। রিয়াজ: 01748009323
৩। হাছান: 01773047763

আসুন, আমরা সবাই মিলে আন্তরিকতা, ভালোবাসা আর নিয়তের পবিত্রতা দিয়ে আল্লাহর এই ঘরটি পুনর্নির্মাণে এগিয়ে আসি। আপনার সামান্য অংশগ্রহণই হতে পারে এই মহৎ কাজের বড় শক্তি।

আসসালামু আলাইকুম,আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন, আমাদের সবার প্রিয় নোয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ নে...
07/05/2026

আসসালামু আলাইকুম,
আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন, আমাদের সবার প্রিয় নোয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, শুধু নিচতলার কাজ শেষ করতেই প্রায় ১ কোটি টাকার প্রয়োজন। শুনতে বড় মনে হলেও, আমরা যদি একসাথে হই, তাহলে এই কাজটা অসম্ভব নয়, ইনশাআল্লাহ।

একবার চিন্তা করে দেখুন…আমরা যদি প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী একটু একটু করে এগিয়ে আসি যেমন : মাসে মাত্র ১০০ টাকা করেও যদি নিয়মিত দেই, তাহলে ৪ বছরে সেটা ৪,৮০০ টাকায় দাঁড়াবে। অল্প অল্প করেই তো বড় কিছু গড়ে ওঠে। আর এটি তো আল্লাহর ঘর নির্মাণের কাজ, যার প্রতিদান দুনিয়া ও আখিরাতে অমূল্য।

হয়তো আপনার এই ছোট্ট সহায়তাই হবে সেই ইট, যার উপর দাঁড়িয়ে কেউ নামাজ পড়বে, কেউ দোয়া করবে, আর সেই দোয়ায় আপনার জন্য রহমত নেমে আসবে…

আপনাদের সবার কাছে হৃদয়ের গভীর থেকে অনুরোধ এই সওয়াবের কাজে শরিক হোন। আপনার সামান্য অংশগ্রহণই এই মহৎ উদ্যোগকে অনেক দূর এগিয়ে নিতে পারে।
আল্লাহ আমাদের সবার নিয়ত কবুল করুন, এই কাজকে সহজ করে দিন এবং আমাদের জীবনে ও পরকালে এর অগণিত বরকত দান করুন, আমিন।

নিচে অ্যাকাউন্টের বিস্তারিত দেওয়া হলোঃ
A/C Name: REAZ & SHOHEBA
A/C No: 1302901000254
Bank: Sonali Bank PLC
Routing Number: 200190673
Branch: BISE Building, Cumilla

বিকাশ নম্বরঃ
১। সাহাব উদ্দিন: 01892981444
২। রিয়াজ: 01748009323
৩। হাছান: 01773047763

শেষে আরেকটি ছোট অনুরোধ…আপনি যদি এই বার্তাটি আপনার নিজের ওয়ালে শেয়ার করেন, তাহলে হয়তো আপনার মাধ্যমেই আরও অনেক মানুষ এই সওয়াবের কাজে যুক্ত হতে পারবেন। আসুন, আমরা সবাই মিলে আল্লাহর এই ঘরটি পুনর্নির্মাণ সহায়তা করি। (হাছান)

“নোয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণে সহায়তার আবেদন”আসসালামু আলাইকুম,রাসূল (সা.) বলেছেন "যে ব্যক্তি আল্লাহর জন্য এ...
27/04/2026

“নোয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণে সহায়তার আবেদন”

আসসালামু আলাইকুম,
রাসূল (সা.) বলেছেন "যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর নির্মাণ করেন"। [বুখারী ও মুসলিম]

আপনারা সবাই জানেন, গত পবিত্র রমজানের ঈদে আমাদের সম্মানিত মুরব্বীগণ ও তরুণদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় মুরব্বীরা অত্যন্ত আন্তরিকভাবে আমাদের তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন, আমরা যেন আমাদের প্রিয় মসজিদের পুনর্নির্মাণ কাজে এগিয়ে আসি। কারণ বিভিন্ন পর্যালোচনা থেকে জানা যাচ্ছে, মসজিদের বর্তমান ভবনের অবস্থা আর নিরাপদ নয়। যেকোনো সময় বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। তাই সময় নষ্ট না করে দ্রুত পুনর্নির্মাণ শুরু করা এখন আমাদের সবার দায়িত্ব। সেই সভায় আমরা যারা উপস্থিত ছিলাম, আমরা প্রতিশ্রুতি দিয়েছি; এই মহৎ কাজে আমরা তরুণ সমাজ সর্বোচ্চ চেষ্টা করে একটি শক্তিশালী অর্থসংগ্রহ গড়ে তুলবো, ইনশাআল্লাহ। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি। আমাদের অ্যাকাউন্ট খুলতে সহযোগিতা করেছেন; রিয়াজ, শোয়েব, বায়েজীদ এবং সাহাবউদ্দিন। বর্তমানে কোন প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বিভিন্ন কঠিন শর্ত রয়েছে তাই রিয়াজ ও শোয়েবের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং বায়েজীদ ও সাহাবউদ্দিনকে নমিনী দেওয়া হয়েছে।অ্যাকাউন্ট খোলায় সহযোগিতা করার জন্য তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। নিচে অ্যাকাউন্টের বিস্তারিত দেওয়া হলো :

A/C Name: REAZ & SHOHEB
A/C No: 1302901000254
Bank: Sonali Bank PLC
Routing Number: 200190673
Branch: BISE building, Cumilla

আনুমানিক ২০২৮/২০৩০ সালের দিকে মসজিদ পুনর্নির্মাণের কাজ শুরু হবে। কিন্তু বাস্তবতা হলো, অর্থসংগ্রহ এখনই শুরু করা জরুরী। কারণ প্রাথমিক হিসাব অনুযায়ী, শুধু নিচতলার কাজ সম্পন্ন করতেই প্রায় ১ কোটি টাকার প্রয়োজন। তাছাড়া, মুরব্বীদের কথায় একটি বিষয় খুব স্পষ্ট, আমরা যত দ্রুত একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করতে পারবো, তত দ্রুতই মসজিদের কাজ শুরু করা সম্ভব হবে। ভাবুন তো, আমরা যদি সবাই একসাথে এগিয়ে আসি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই মসজিদ কুমিল্লার মধ্যে একটি দৃষ্টিনন্দন স্থান হয়ে উঠবে।

তাই সবার প্রতি হৃদয়ের গভীর থেকে অনুরোধ; আপনার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে এই পবিত্র কাজে অংশ নিন। একবারে বড় অংকের সহায়তা সম্ভব না হলেও, মাসে মাসে অল্প অল্প করে অবদান রাখুন। আপনার ছোট্ট দানই একসময় বড় পরিবর্তনের পথ তৈরি করবে, ইনশাআল্লাহ।
আরেকটি অনুরোধ, এই বার্তাটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করুন। হয়তো আপনার মাধ্যমে আরও অনেকেই এই সওয়াবের কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় মসজিদের জন্য কিছু করি, যা হবে আখিরাতের জন্য এক মহৎ বিনিয়োগ।
আল্লাহ আমাদের সকলের নিয়ত কবুল করুন এবং এই কাজে বরকত দান করুন। (আমিন)

ধন্যবাদ ও আন্তরিক দোয়া রইলো সবার জন্য।

“আসুন, আমাদের মসজিদ পুনর্নির্মাণের স্বপ্ন দেখি”A. P. J. Abdul Kalam বলেছিলেন, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যে...
19/04/2026

“আসুন, আমাদের মসজিদ পুনর্নির্মাণের স্বপ্ন দেখি”

A. P. J. Abdul Kalam বলেছিলেন, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন আসলে তা নয়, যা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন হলো সেটাই, যা আমাদের ঘুমাতে দেয় না।

আজ হতে যদি আমরা মনে প্রাণে চাই যে ২০২৮ বা ২০৩০ সালের মধ্যে আমাদের প্রিয় নোয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদটি পুনর্নির্মাণ হবে, তাহলে সেই স্বপ্নটা আজ থেকেই দেখা শুরু করতে হবে। শুধু ভাবলেই হবে না, মন থেকে বিশ্বাস করতে হবে, অনুভব করতে হবে, আর ধীরে ধীরে তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। আমি নিজে সেই স্বপ্নটা দেখতে শুরু করেছি, যা আমাকে নাড়িয়ে দেয়, দায়িত্বের কথা মনে করিয়ে দেয়, আর কিছু করার তাগিদ দেয়। আমি চাই, আপনারাও এই স্বপ্নে শামিল হন এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নেওয়া শুরু করুন। ইনশাআল্লাহ, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের এই স্বপ্নই বাস্তবায়ন হবে। (হাছান)

30/03/2026
30/03/2026

‎কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামের মানুষদের মিলেমিশে থাকার যে সুন্দর সংস্কৃতি, তা প্রতিনিয়ত আরও শক্ত হচ্ছে নোয়াপুর আইয়ূব স্মৃতি সংসদের বহুমুখী মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগগুলোর মাধ্যমে। প্রতি বছরের মতো এবারও দেশ-বিদেশে থাকা গ্রামবাসীদের আন্তরিক সহযোগিতায় নেওয়া হয়েছে নানা কল্যাণমূলক কার্যক্রম। তারই অংশ হিসেবে ২৯তম রমজানের সময় প্রায় এক হাজার মানুষের জন্য আয়োজন করা হয়েছিল একটি বড় ইফতার মাহফিল, যা সবার অংশগ্রহণে সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া গ্রামের ৬৬টি পরিবারের পাশে দাঁড়িয়ে পুরো মাসজুড়ে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে যা নিঃসন্দেহে ভালোবাসা আর দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। খেলাধুলার দিকেও নোয়াপুর পিছিয়ে নেই। কিছুদিন আগে নোয়াপুর আইয়ূব স্মৃতি সংসদ "মতিয়াতলী রাইজিং স্টার ক্লাব" আয়োজিত নাইট শর্ট বাউন্ডারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এবং "লালবাগ স্বাধীন স্পোর্টিং ক্লাব" আয়োজিত ফ্রিজ ও বাই সাইকেল কাপ শর্ট বাউন্ডারি টুর্নামেন্টে ফাইনালে উঠেছে। তাছাড়া, নোয়াপুর প্রিমিয়ার লীগের ২৮তম আসরও সফলভাবে সম্পন্ন হয়েছে, যা গ্রামের তরুণদের মধ্যে আনন্দ, ঐক্য ও ইতিবাচক শক্তি ছড়িয়ে দিয়েছে। নিরাপত্তার কথা ভেবে পুরো গ্রামে এখন পর্যন্ত ৩৮টি লাইট সংযোজন করা হয়েছে, যাতে সবাই নিশ্চিন্তে চলাচল করতে পারে। সারা বছর ধরে বিয়ে, চিকিৎসা কিংবা যেকোনো জরুরি প্রয়োজনে গ্রামের মানুষ একে অপরের পাশে দাঁড়াচ্ছে এই বন্ধনই নোয়াপুরের আসল শক্তি। এছাড়া, শ্রীপুর গ্রামবাসী নোয়াপুরের সব ভালো কাজে পাশে থেকে সহযোগিতা করে থাকে। আশা করি, গ্রামের সবার সহযোগিতায় নোয়াপুর আইয়ূব স্মৃতি সংসদ এবং তার বহুমুখী মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগুলো আরও বড় পরিসরে চারোদিকে ছড়িয়ে পড়বে।

মাহমুদুল হাছান

30/03/2026
13/03/2026

**আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ**

সম্মানিত ভাই ও বন্ধুগণ,

পবিত্র রমাদান উপলক্ষে **নোয়াপুর আইয়ুব স্মৃতি সংসদের উদ্যোগে** আগামী **২৯ রমাদান, বৃহস্পতিবার** এক বিশেষ **ইফতার ও দোয়া মাহফিলের** আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ এ মাহফিলে প্রায় **১০০০ জন মুসল্লির জন্য ইফতারের ব্যবস্থা** করা হবে।

এই বরকতময় আয়োজনে আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার সম্মানিত উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের হবে।

ইফতারের আগে **দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল** অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

এছাড়াও যারা ইচ্ছুক, তারা এই নেক কাজে **আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করতে পারেন**। আপনার সামান্য সহযোগিতাও এই মহৎ আয়োজনে অনেক বড় অবদান রাখবে, ইনশাআল্লাহ।

তাই সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।

**তারিখ:** ২৯ রমাদান, বৃহস্পতিবার
**অনুষ্ঠান:** ইফতার ও দোয়া মাহফিল
**সংখ্যা:** প্রায় ১০০০ জন

আল্লাহ তাআলা আমাদের এই আয়োজন কবুল করুন এবং সকলকে এতে শরিক হওয়ার তাওফিক দান করুন। আমীন।

NPL-28...Auction
13/03/2026

NPL-28...Auction

**ঘোষণা (আপডেট)**📢📢🏏

১. NPL-28 এর নিলাম আগামী **২৮ রমজান (১৮ মার্চ) রাত ৯টায়** অনুষ্ঠিত হবে।

২. নিলামে প্রতিটি দল তাদের **ক্যাপ্টেনের মাধ্যমেই খেলোয়াড় নিলাম করবে**। ক্যাপ্টেন ছাড়া অন্য কোনো খেলোয়াড়কে **আগে থেকে কোনো দলে নির্ধারণ করা হবে না** সবাই নিলামের মাধ্যমেই দলে অন্তর্ভুক্ত হবে।

৩. নিলামের আগে বা নিলাম চলাকালীন প্রয়োজনে NPL কমিটি যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

এন.পি.এল কমিটি

13/03/2026

আসসালামু আলাইকুম,
আজ শুক্রবার, একটি বরকতময় দিন। আশা করি আমাদের এই গ্রুপের কেউ যেন ইফতার মাহফিলের এই সুন্দর উদ্যোগে শরিক হওয়া থেকে বঞ্চিত না থাকি। কারো সামর্থ্য যদি ৫০ বা ১০০ টাকা হয়, তাতেও অংশ নিন। টাকার পরিমাণ বড় বিষয় নয়; আসল বিষয় হলো আমাদের আন্তরিকতা এবং সবাই মিলে এই ভালো কাজের অংশ হওয়া।

যারা ইতোমধ্যে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর যারা অংশ নেওয়ার কথা ভাবছেন, তাদের প্রতিও আগাম কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।

আমাদের লক্ষ্য প্রায় ১০০০ জন মানুষের ইফতারের ব্যবস্থা করা। ইনশাআল্লাহ, আমরা সবাই যদি সামর্থ্য অনুযায়ী একটু করে এগিয়ে আসি, তাহলে এই সওয়াবের কাজে কেউই বঞ্চিত থাকব না। আল্লাহ আমাদের সবার নিয়ত কবুল করুন। আমিন।

📣 যোগাযোগ ও অনুদানের তথ্য:
১. শিহাব উদ্দিন মুরাদ /বিকাশ/নগদ: ০১৬৭২৯১৪৫৭০, City Bank PLC A/C No: 2182595581001
২. সামিউল হক সামি (সাহাবুদ্দিন)/বিকাশ: ০১৮৯২৯৯১৪৪৪, নগদ: ০১৬০৯৪৯৭৩২৫
৩. শাহরিয়ার শিহাব/ বিকাশ: ০১৮৮২৯৯৯৫৭৮
৪. মো. রিয়াজ উদ্দীন/ বিকাশ: ০১৭৪৮০০৯৩২৩, NRB Bank Ltd. A/C No: 2071050050860
৫. নাহিদ চৌধুরী/ বিকাশ/নগদ: ০১৮৩৭১৭৭১৯৬
(লিখা : মাহমুদুল হাছান)

Address

Vill- Noapur, Chauddagram, Cumilla
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aiyub Smrity Songshad Noapur & Shreepur, Comilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category