We are Volunteers of Bangladesh - WAV BD

We are Volunteers of Bangladesh  - WAV BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from We are Volunteers of Bangladesh - WAV BD, Social service, Demra, Dhaka.

WE ARE VOLUNTEERS is a youth-led social organization working to build an ethical, aware, and creative society through education, awareness, and humanity, while standing by people in crisis with unity and compassion.

প্রেস বিজ্ঞপ্তিনেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে We Are Volunteers of Bangladesh-এর গভীর শোক ও সমবেদনা২৬ আগস্ট নেপালে ভয়া...
27/08/2026

প্রেস বিজ্ঞপ্তি

নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে We Are Volunteers of Bangladesh-এর গভীর শোক ও সমবেদনা

২৬ আগস্ট নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি, নিখোঁজ ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় We Are Volunteers of Bangladesh গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে প্রতিশ্রুতিবদ্ধ একটি সংগঠন হিসেবে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি।

We Are Volunteers of Bangladesh
মানবতার পাশে, দুর্যোগে মানুষের পাশে।

19/07/2026

বন্যা ত্রাণ কার্যক্রম শেষে ফেরার পথে আরেকটি স্বেচ্ছাসেবক দলের যাতায়াতে জটিলতা দেখা দিলে তারা আমাদের কাছে সহযোগিতা চান। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা তাদের আমাদের পরিবহনে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করি। দুর্যোগের সময় একে অপরের পাশে থাকাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

আলহামদুলিল্লাহ।চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে We Are Volunteers of Bangladesh (WAV BD) এবং বিভিন্ন সামাজিক...
18/07/2026

আলহামদুলিল্লাহ।

চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে We Are Volunteers of Bangladesh (WAV BD) এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বয়,সহযোগী সেচ্ছা শ্রমের মাধ্যমে মানবিক কার্যক্রম চলমান রয়েছে।

অলংকার নোয়াপাড়া সিডিএ মার্কেট,চট্টগ্রামের স্থানীয় কমিউনিটির সার্বিক সহযোগিতায় প্রায় ৫০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণের উদ্যোগ বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেজে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ, স্যালাইনসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ কাজে সহযোগী হয়ে উক্ত কাজ সম্পূর্ণ করা হয়েছে।

এর আগে আমাদের একটি স্বেচ্ছাসেবী টিম রাত ২টায় চট্টগ্রামের বাঁশখালীর উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে স্থানীয় উদ্ধার ও ত্রাণ বিতরণকারী দলের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ, মানবিক সহায়তা এবং প্রয়োজনে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছে।

এই পুরো কার্যক্রম বাস্তবায়নে যারা অর্থ, শ্রম, সময় ও আন্তরিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতার কারণেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।

ইনশাআল্লাহ, ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ, সংকট বা মানবিক বিপর্যয়ে আমরা একইভাবে মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। মানবতার সেবাই আমাদের অঙ্গীকার।

মানুষ মানুষের জন্য, মানবতা সবার ঊর্ধ্বে। ❤️

মানবতার সেবায় সব সময়।
18/07/2026

মানবতার সেবায় সব সময়।

18/07/2026

বন্যার্ধদের মাঝে সামগ্রী বিতরণ #বন্যা

18/07/2026

বাড়ি আছে কিন্তু থাকার মত অবস্থা নেই। #বন্যা #বাশখালি #চট্রগ্রাম

17/07/2026

ফাইনাল চেকিং এর সময়।

আলহামদুলিল্লাহ।অলংকার নোয়াপাড়া সিডিএ মার্কেট, চট্টগ্রাম-এর স্থানীয় কমিউনিটির সমন্বয় আমাদের সংগঠন  সহযোগি হয়ে আগামীকা...
16/07/2026

আলহামদুলিল্লাহ।

অলংকার নোয়াপাড়া সিডিএ মার্কেট, চট্টগ্রাম-এর স্থানীয় কমিউনিটির সমন্বয় আমাদের সংগঠন সহযোগি হয়ে আগামীকালের ত্রাণ কার্যক্রমে সহযোগী হিসেবে যুক্ত রয়েছে।

16/07/2026

আলহামদুলিল্লাহ।

অলংকার নোয়াপাড়া সিডিএ মার্কেট, চট্টগ্রাম-এর স্থানীয় কমিউনিটির সমন্বয় আমাদের সংগঠন সহযোগি হয়ে আগামীকালের ত্রাণ কার্যক্রমে সহযোগী হিসেবে যুক্ত রয়েছে।

এখন প্যাকেজিং চলমান...

আগামীকাল প্রায় ৫০০ জন উপকারভোগী পরিবারের মাঝে একটি জরুরি খাদ্য সহায়তা প্যাকেজ বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেজে থাকবে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ, স্যালাইনসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী।

এই উদ্যোগের মাধ্যমে বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আমরা আরও বেশি মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে পারি।

মানুষ মানুষের জন্য, মানবতা সবার ঊর্ধ্বে। ❤️

16/07/2026

জরুরি বিজ্ঞপ্তি

গত ১৩ তারিখ রাতে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি বিবেচনায় আমাদের স্বেচ্ছাসেবক দলের একটি টিম বাঁশখালীতে পাঠানো হয়।

ওই টিমের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম গত ১৫ তারিখ কলেজের প্রয়োজনীয় কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে গজারিয়া এলাকায় দুর্বৃত্তরা অজ্ঞান পার্টির কৌশলে তাকে অচেতন করে তার মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

বর্তমানে আলহামদুলিল্লাহ তিনি আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসাধীন আছেন।

সকলের কাছে বিনীত অনুরোধ, আমাদের সহযোদ্ধা মোহাম্মদ সাইফুল ইসলামের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদের সকলকে নিরাপদ রাখেন।

আমিন।

Address

Demra
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when We are Volunteers of Bangladesh - WAV BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category