Mufti Kafaitullah all-mahdi

Mufti Kafaitullah all-mahdi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mufti Kafaitullah all-mahdi, Public swimming pool, DHAKA, Dhaka.

18/07/2026
28/06/2026

যখন কেউ আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করে বা আমাদের জীবনকে কঠিন করে তোলে, তখন মনে রাখবেন তাদের এমন আচরণের কারণ প্রায়শই আমাদের সঙ্গে সম্পর্কিত নয়। বরং তাদের এমন আচরণের আসল কারণ হয়তো তাদের কষ্ট, সংগ্রাম বা যে পরিস্থিতির মধ্য দিয়ে তারা যাচ্ছে, সেগুলোর সঙ্গে সম্পর্ক রাখে। তাই তাদের সন্দেহের সুবিধা দিন।

27/06/2026

নিজের প্রতি ধৈর্যশীল ও দয়়ালু হন। আমরা সকলেই আঘাত প্রাপ্ত এবং আমাদের সবার সাথেই বাজে জিনিস ঘটেছে । তারপরেওআমরা নিজেদেরকে (বিরূপ পরিস্থিতি থেকে) তৃলে ধরি এবং সামনে এগুতে থাকি।

M***i Kafaitullah all-mahdi

27/06/2026

রাজনীতিতে একদল আরেক দলের লুঙ্গি টেনে ধরাটা রাজনীতির ভাষায় হালাল। নিজের রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠিত করতে হলে মাঠে প্রতিষ্ঠিত দল এবং ব্যক্তিকে বিতর্কিত করাটা রাজনীতিতে খুবই স্বাভাবিক।

জামায়াতের লুঙ্গি টেনে ধরাটা শুধুমাত্র জমিয়ত বা ইসলামী আন্দোলনের কর্মসূচি নয়, যারা জোটে আছে তারাও রাজনৈতিক কৌশলে নিজেদের মাঠ গোছানোর কাজটা ঠিকঠাক করে যাচ্ছে। কেউ লুঙ্গি টেনে ধরছে আবার কেউ তাদের লুঙ্গি ব্যবহার নিজেদের রাস্তা পরিষ্কার করে নিচ্ছে।

জামায়াতও ২৫ বছর বিএনপি'র লুঙ্গি ব্যবহার করে নিজেদের রাস্তা পরিষ্কার করে নিয়ে এখন এসে আবার তারা বিএনপির লুঙ্গি টেনে ধরছে। এই কার্যক্রমগুলো রাজনীতির বৈধ খেলা।
তবে আরেকজনের লুঙ্গি টান দেয়ার পূর্বে নিজের লুঙ্গির গিট্টু ঠিকঠাক আছে কিনা সেটা পরীক্ষা করা ফরজ।

তাই যারা যেখান থেকেই লুঙ্গি টানাটানি করছেন, শুধু লুঙ্গি টানলেই হবে না, নিজের লুঙ্গির গিট্টু মজবুত করতে হবে। অন্যথায় দেখবেন আরেকজনেরটা টানতে টানতে নিজের ইজ্জতের লুঙ্গি রাস্তায় গড়াগড়ি করছে।

M***i Kafaitullah all-mahdi

27/06/2026

এটা মুসলিমবঙ্গ !

দেওবন্দীয়্যত আসলে কী?দেওবন্দীয়্যতের পোস্টমর্টেম হওয়া দরকার।সারা বাংলাদেশেই তো দেওবন্দ থেকে পড়াশোনা করা আলেম রয়েছেন।...
15/06/2026

দেওবন্দীয়্যত আসলে কী?

দেওবন্দীয়্যতের পোস্টমর্টেম হওয়া দরকার।

সারা বাংলাদেশেই তো দেওবন্দ থেকে পড়াশোনা করা আলেম রয়েছেন। সব দলেই দেওবন্দী আলেম আছেন। কিন্তু “দেওবন্দের ধারা”, “দেওবন্দী চিন্তার রাজনীতি” ইত্যাদি শব্দগুলো একটি নির্দিষ্ট গোষ্ঠী ছাড়া আর কারো মুখে শোনা যায় না। প্রশ্ন হলো, রাজনীতিতে দেওবন্দকে ব্যবহার করার এই ধারা শুরু হলো কবে থেকে?

ভারতেও তো রাজনীতিতে “দেওবন্দী চিন্তা” ব্যবহার করে ব্যবসা করার কোনো ইতিহাস নেই।

মুফতি সাঈদ আহমদ পালনপুরী রাহিমাহুল্লাহসহ দেওবন্দের শীর্ষ মুরুব্বীদের বক্তব্য হলো, মেজাজে শরীয়তের অনুসরণই দেওবন্দীয়্যত। এর বাইরে তারা কোনো রাজনৈতিক সংজ্ঞা দেননি। বরং যারা দেওবন্দকে ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে তারা কঠোর বক্তব্য দিয়েছেন।

তাহলে বাংলাদেশে রাজনীতিতে এই “দেওবন্দ ব্যবসা” শুরু হলো কবে? আর এর উদ্দেশ্যই বা কী?

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্ত হওয়ার সময় বাংলাদেশের আলেম সমাজও মোটামুটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল পাকিস্তানপন্থী, আরেকদল ভারতপন্থী। দেশভাগের পর ভারতপন্থী আলেমরা রাজনৈতিকভাবে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েন। ফলে তারা দীর্ঘ সময় রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারেননি, এবং “দেওবন্দী ধারা” নামে কোনো স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ও প্রতিষ্ঠা করেননি।

কিন্তু ১৯৭১-এর পর পরিস্থিতি বদলে যায়। তখনই ভারতপন্থী সেই অংশ রাজনীতিতে “দেওবন্দী ধারা” নামে নতুন এক পরিচয় দাঁড় করায়। এরপর থেকে তাদের অন্যতম মিশন হয়ে দাঁড়ায়, নিজেদের মতের বাইরে থাকা সবাইকে দেওবন্দ থেকে খারিজ করে দেওয়া।

অথচ খোদ ভারতে দেওবন্দী আলেমদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য ব্যাপক। কেউ কংগ্রেসের সাথে, কেউ বিজেপির সাথে, কেউ মমতা ব্যানার্জির সাথে, কেউ নিজস্ব প্ল্যাটফর্মে রাজনীতি করছেন। কিন্তু কেউ কাউকে দেওবন্দ থেকে খারিজ করছেন না। এমনকি পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেওয়া আলেমদেরও দেওবন্দীয়্যত থেকে খারিজ করা হয়নি।

কিন্তু বাংলাদেশে দেওবন্দীয়্যতকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার বানিয়ে একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে দেওবন্দকে ব্যবহার করে যাচ্ছে।

দেওবন্দের সন্তানরা আ'ফগা'নিস্তানে গিয়ে জি'হাদ করে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। দেওবন্দের সন্তানরা পাকিস্তানে গিয়ে রাষ্ট্র ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেওবন্দের সন্তানরা ভারতে নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে রাজনীতি করছে। কিন্তু বাংলাদেশের মতো “দেওবন্দ ব্যবসা” পৃথিবীর আর কোথাও দেখা যায় না।

দেওবন্দ কোনো ব্যবসায়িক চেতনার নাম নয়। দেওবন্দ একটি আদর্শিক ধারা। এই ধারা থেকে যুগে যুগে আপোষহীন সিপাহসালার বের হয়েছে। এই ধারা থেকে সময়ের আল্লামা মা'মু'নু'ল হকের মতো সাহসী নেতৃত্ব তৈরি হয়েছে, যারা সবসময় মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে অবস্থান নিয়েছে।

যে ধারা জুলুমকে বৈধতা দেয়, তা দেওবন্দের ধারা হতে পারে না।

যে ধারায় মাদ্রাসার ভেতরে ছাত্রদের প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, তা দেওবন্দের ধারা হতে পারে না।

যে ধারায় একটি মাদ্রাসার ছাত্রদের দিয়েই সারা দেশের সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হয়, তা দেওবন্দের ধারা হতে পারে না।

যে ধারায় ক্ষমতাসীনদের তোষামোদ করা হয়, তা দেওবন্দের ধারা হতে পারে না।

যে ধারা চাঁদাবাজ, দখলবাজ ও লুটপাটকারীদের পক্ষে বয়ান উৎপাদন করতে উদ্বুদ্ধ করে, সেই ধারা কখনোই দেওবন্দী ধারা হতে পারে না।

দেওবন্দীয়্যতের নাম ব্যবহার করলেই কেউ দেওবন্দের প্রতিনিধি হয়ে যায় না। দেওবন্দের প্রকৃত পরিচয় তার নামের মধ্যে নয়, তার আদর্শ, সাহস, ইখলাস এবং জালিমের সামনে সত্য কথা বলার ঐতিহ্যের মধ্যে নিহিত।

15/06/2026

শুনতে পারেন৷
゚viralシ

11/05/2026

আজ মুসলিম উম্মাহর সবচেয়ে বড় সংকট বাইরের শত্রু নয়, ভেতরের বিভক্তি।
আমরা সবাই এক কিবলার অনুসারী, এক কুরআনের উম্মত, এক নবীর প্রেমিক। তবুও আজ আমরা অসংখ্য দলে বিভক্ত।

কেউ হানাফি, কেউ সালাফি, কেউ দেওবন্দী, কেউ সুন্নি, কেউ আলিয়া, কেউ কওমী।
কেউ খেলাফত, কেউ জমিয়ত, কেউ মজলিস, কেউ হেফাজত—
আরো কত নামে, কত পরিচয়ে আমরা ছড়িয়ে গেছি, তার শেষ নেই।

সাধারণ মুসলমান চায় ইসলামকে, চায় উম্মাহর ঐক্যকে।
কিন্তু দুঃখজনকভাবে অনেক নেতা চায় নিজের নেতৃত্ব, নিজের আদর্শ, নিজের মাসলাক ও মাযহাবের প্রাধান্য।
নেতৃত্বের অহংকারই আজ আমাদের হৃদয়কে আলাদা করেছে, ভাইকে ভাই থেকে দূরে সরিয়ে দিয়েছে।

মনে রাখতে হবে—
মাযহাব থাকতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু হৃদয়ের বিভেদ কখনো কাম্য নয়।
আমাদের পরিচয় আগে “মুসলিম”, তারপর অন্য কিছু।

আসুন, আমরা ভেদাভেদ ভুলে আবার এক উম্মাহ হয়ে দাঁড়াই।
অহংকার নয়, ভালোবাসা হোক আমাদের পরিচয়।
দল নয়, ইসলাম হোক আমাদের মূল পরিচয়।
আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক দান করুন।

M***i Kafaitullah all-mahdi

আপনার যদি ভালো একটি অন্তর থাকে তবে সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ দিন৷ এটা নিয়ে কখনো দুঃখ করবেন না৷ লোকজন আপনাকে হতাশ কর...
03/05/2026

আপনার যদি ভালো একটি অন্তর থাকে তবে সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ দিন৷ এটা নিয়ে কখনো দুঃখ করবেন না৷ লোকজন আপনাকে হতাশ করতে পারে৷ কিন্তু যাই ঘটুক না কেন৷ দিনশেষে আপনি জয়ী হবেন৷ আল্লাহ সবকিছু জানেন ও দেখেন৷

Address

DHAKA
Dhaka
1236

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Kafaitullah all-mahdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share