Embassy of the People’s Republic of Bangladesh, Abu Dhabi

Embassy of the People’s Republic of Bangladesh, Abu Dhabi Official page of the Embassy of Bangladesh in Abu Dhabi. This page is used for official announcements and public information.

03/09/2026
Holiday Notice (Janmashtami) 2026
02/09/2026

Holiday Notice (Janmashtami) 2026

Circular for CIP (NRB) 2027
31/08/2026

Circular for CIP (NRB) 2027

Holiday Notice (Eid -E- Miladunnabi) 2026
25/08/2026

Holiday Notice (Eid -E- Miladunnabi) 2026

04/08/2026

প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা,

ভিসা ক্যানসেল প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম থেকেই আপনারা অনেকেই ইমেইল করে আমাদের সাহায্য চেয়েছেন। আপনাদের ইমেইলের ভিত্তিতে প্রথম থেকেই আমরা একটা ডাটাবেজ তৈরি শুরু করি। একই সাথে আমরা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে তালিকা পাঠাতে থাকি। ০৩ আগষ্ট ২০২৬ পর্যন্ত মোট ৯৮৫ জনের তালিকা আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। কূটনৈতিক নোটে তাদের ভিসা ক্যানসেল হওয়ার কারণ, পুনরায় এক্টিভেট করার উপায় এবং যারা বাংলাদেশে অবস্থান করছে তাদের ব্যবসা/ ব্যাংক একাউন্ট/ বা অন্য প্রপার্টি থাকলে সেগুলোর বিষয়ে আমিরাত সরকার কীভাবে সাহায্য করবে সেগুলো জানতে চেয়েছি। আমাদের তালিকা পাঠানোর কাজ এখনও চলছে।

সম্প্রতি আমরা একটি বিজ্ঞপ্তি দিয়ে ভিসা ক্যানসেল হয়ে যাওয়া ব্যক্তিদের তথ্য চেয়েছি। তথ্য গুলোর তালিকা একটা টেবিলে উত্থাপন করা হয়েছে আপনাদের বোঝার সুবিধার জন্য। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটাকে ফরম বলছেন। এটা কোনো ফরম না। আপনারা ইমেইলে যে তথ্যগুলো দিবেন তা টেবিলের মাধ্যমে না দিলে কোনো সমস্যা নাই। নিম্নে একটি উদাহরণ দেয়া হলো:

1. Name of the Applicant: ---
2. Passport Number: ---
3. Emirates ID Number: ---
4. Profession: ---
5. Company/Sponsor Name: ---
6. Company/Sponsor Mobile Number: ---
7. Visa Expiry Date: ---
8. Visa Cancellation Date: ---
9. Current Location of the Applicant: ---
10. Date of last visit to Bangladesh (if applicable): আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করেন, তবে শুধু আপনার ইউএই থেকে যাওয়ার তারিখ উল্লেখ করুন। যারা ইউএই তে অবস্থান করছেন, তাদের এই প্রশ্নের উত্তর দেয়া লাগবে না।
11. Mobile/ WhatsApp Number: ---
12. Email Address:

আর এর সাথে নিম্নলিখিত তিনটি ডকুমেন্ট সংযোজন করুন:
১। পাসপোর্টের ছবি
২। আমিরাত আইডির ছবি
৩। ভিসা ক্যানসেল নোটিফিকেশনের স্ক্রিনশট

একটা ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। আপনারা অনেকে বার বার ইমেইল করছেন। আবার তথ্য ও সংযোজনীগুলো আলাদা আলাদা ইমেইলে পাঠাচ্ছেন। এতে আমাদের কাজের গতি খুবই কমে যাচ্ছে। যে ৯৮৫ জনের নাম আমরা পাঠিয়েছি, সে ডেটা তৈরি করতে আমাদের প্রায় আড়াই হাজার ইমেইল চেক করতে হয়েছে।

যারা ইতিমধ্যে পাঠিয়েছেন, আমরা বিজ্ঞপ্তি দেয়ার আগে বা পরে, তাদের আর পাঠানোর দরকার নাই। দয়া করে সমস্ত তথ্য একই ইমেইলে পাঠান। অনেকে ওয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারেও ডকুমেন্ট পাঠাচ্ছেন। আমরা কেবল ইমেইলে পাঠানো তথ্য ডেটাবেসের জন্য বিবেচনা করছি।

দূতাবাসে ইমেইল পাঠানো মানেই ভিসা পুনরায় এক্টিভেট হওয়ার গ্যারান্টি নয়। মনে রাখবেন, ভিসা পুনরায় এক্টিভেট করার ক্ষমতা কেবল আমিরাত সরকারের। আমরা ডেটা তৈরি করে আমিরাত সরকারের বিবেচনার জন্য আবেদন করেছি মাত্র।

আপনারা সকলে সুনাগরিক হিসেবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সুসম্পর্কের মেলবন্ধন তৈরি করুন, সেই প্রত্যাশা আমাদের।

05 August 2026 Holiday Notice
04/08/2026

05 August 2026 Holiday Notice

প্রিয় প্রবাসীদের অবগতির জন্য
31/07/2026

প্রিয় প্রবাসীদের অবগতির জন্য

27/07/2026

প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা,
আসসালামুআলাইকুম।

আমরা লক্ষ্য করেছি ও জানতে পেরেছি, অনেক বাংলাদেশি ভাই বোন যারা ছুটিতে বা অন্য কোন কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে আছেন, হঠাৎ করে কোন কারণ উল্লেখ ছাড়াই তাদের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে । এতে আমিরাতে রেসিডেন্সি আছে এমন প্রবাসীদের মাঝে অনেক উদ্বেগ-উৎকন্ঠা তৈরি হয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে ইতোমধ্যেই কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাবার চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এটি কি কোন টেকনিক্যাল ত্রুটি, অথবা বিশেষ কোন কারণে ঘটছে কি না সেটি জানার ও বোঝার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

আমরা আপনাদেরকে আরো আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ সরকারের উর্ধতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলে এই বিষয়ে অবগত ও নিয়মিত খোঁজ-খবর রাখছেন । দূতাবাস সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সাথে সমন্বয় করে আপনাদেরকে জানাবে।

আরো একটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক ও বাংলাদেশের পতাকা, দূতাবাসের ইমেইল আইডি ব্যবহার করে বিভিন্নজন কিছু অসত্য, অসম্পূর্ণ তথ্য ও গুজব ছড়াচ্ছেন; অনেকেই আবার তা না বুঝে শেয়ার দিচ্ছেন। এ সকল বিষয় থেকে দূরে থাকুন। সচেতন ও দায়িত্বশীল প্রবাসী হিসেবে, বাংলাদেশ ও আমিরাতের সকল ধরণের আইন-কানুন মেনে চলুন ও একমাত্র অফিশিয়াল সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর আস্থা রাখুন।

ইনশাআল্লাহ, যে কোন ধরণের সমস্যায় দূতাবাস সবসময়ই আপনাদের পাশে থাকবে।

05/07/2026

বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে একটি মানিব্যাগ ও কিছু টাকা ০৩ জুলাই ২০২৬ দুপুর নাগাদ পাওয়া গিয়েছে। প্রকৃত মালিককে উপযুক্ত প্রমান সহ দূতাবাস রিসেপশনের whatsapp নম্বরে (+971566117215) কর্মদিবসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

25/06/2026

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি "অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল" গঠন করা হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা তাদের সমস্যা বা অভিযোগ [email protected] ইমেইল ঠিকানায় সরাসরি পাঠাতে পারবেন।

ইমেইলে প্রাপ্ত অভিযোগসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রাপ্ত আবেদন বা অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রী ও সচিবের নিকট উপস্থাপন করা হবে।

Address

Zone. W31/Villa No. 46, 48, Sector. 19/Al Jawwalah Street/Al Sa`Adah/Area
Abu Dhabi
2504

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 08:00 - 12:00

Alerts

Be the first to know and let us send you an email when Embassy of the People’s Republic of Bangladesh, Abu Dhabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share