শিবির রামপাল পশ্চিম

শিবির রামপাল পশ্চিম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,রামপাল থা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম থানা শাখার অন্যতম একটি উপশাখা ফয়লা মাদ্রাসা শাখা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্...
25/08/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম থানা শাখার অন্যতম একটি উপশাখা ফয়লা মাদ্রাসা শাখা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম থানা শাখার ক্রীড়া সম্পাদক H. M. Tanvir Hasan। এছাড়াও উপস্থিত ছিলেন ফয়লা মাদ্রাসার সম্মানিত সভাপতি Tamim Rahman।
⚽🏆 খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ।

23/08/2026

ডকুমেন্টারি,
থানা দায়িত্বশীল কর্মশালা-২০২৬।
আয়োজনে-
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাগেরহাট জেলা শাখা।

#থানা_দায়িত্বশীল_কর্মশালা_২৬
#বাগেরহাট_জেলা

আলহামদুলিল্লাহ!!বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রামপাল পশ্চিম  থানা শাখার ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য সেটআপ সম্পন্ন হলো:✅ স...
25/07/2026

আলহামদুলিল্লাহ!!বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রামপাল পশ্চিম থানা শাখার ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য সেটআপ সম্পন্ন হলো:

✅ সভাপতি - মোহাম্মদ আলী
✅ সেক্রেটারি - আব্দুল্লাহ আল কাফী

মহান আল্লাহ ভাইদের মধ্যে দ্বীনি দায়িত্বের অনুভূতি নিয়ে ময়দানে ভূমিকা রাখার তাওফিক দান করুন!!আমিন!!

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক দু'আ ও শুভকামনা
01/07/2026

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক দু'আ ও শুভকামনা


১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক...
12/06/2026

১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহম্মেদ প্রধানের।

ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানালেও প্রশাসনের ভূমিকা অত্যন্ত হতাশাজনক। আজ ভোরে তাঁর ভাইয়েরা থানায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল ৯টায় পুলিশের দেখা মেলে। প্রশাসনের নিকট সহযোগিতা চাওয়া হলেও তারা দায়সারা বক্তব্য দিয়ে কালক্ষেপণ করছে।

জানা যায়, অপহরণকারীরা পরিবারের নিকট মুক্তিপণ দাবি করছে এবং যে ফোন নাম্বার ব্যবহার করে মুক্তিপণ চাওয়া হচ্ছে, সেই নাম্বার এখনও সক্রিয় রয়েছে। অপহরণকারীদের তথ্য প্রশাসনের নিকট থাকার পরও রহস্যজনকভাবে প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের এই রহস্যজনক নিষ্ক্রিয়তার পেছনে কোনো প্রভাবশালী রাজনৈতিক প্রতিপক্ষের হাত রয়েছে কিনা, কিংবা তারা অপরাধীদের আড়াল করতে চাইছে কিনা—তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।

প্রদেশের এই ধরণের গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে জিসান আহম্মেদ প্রধানকে অক্ষত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

প্রজন্মের সাথে প্রজন্মের বন্ধন, অভিজ্ঞতার সাথে উদ্যমের মিলন—এই চিরন্তন সৌন্দর্যকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ...
30/05/2026

প্রজন্মের সাথে প্রজন্মের বন্ধন, অভিজ্ঞতার সাথে উদ্যমের মিলন—এই চিরন্তন সৌন্দর্যকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী ঈদ পূর্ণমিলনী।
ভ্রাতৃত্ব, ভালোবাসা, স্মৃতিচারণ ও আগামী দিনের প্রত্যয়ের এক অপূর্ব সমাবেশে মুখরিত ছিল পুরো আয়োজন। প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের উদ্দীপনার মিলনে সৃষ্টি হয়েছিল এক অনন্য পরিবেশ। কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে, আর কিছু অনুভূতি চিরদিনের জন্য গেঁথে থাকবে হৃদয়ের গভীরে।
আল্লাহ তাআলা আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করুন এবং দ্বীনের পথে একসাথে কাজ করার তাওফিক দান করুন।
আলহামদুলিল্লাহ। 💚🌙
ূর্ণমিলনী
#বাংলাদেশ_ইসলামী_ছাত্রশিবির
#রামপাল_উপজেলা
#ভ্রাতৃত্বের_বন্ধন
#স্মৃতির_পাতায়_ঈদ
#একতাই_শক্তি

🌿 ঈদ পুনর্মিলনী ২০২৬ 🌿দীর্ঘদিন পর আবারো প্রাণের ভাইদের মিলনমেলা...স্মৃতির পাতায় ফিরে দেখা, বর্তমানকে ভাগাভাগি করা আর ভবি...
22/05/2026

🌿 ঈদ পুনর্মিলনী ২০২৬ 🌿
দীর্ঘদিন পর আবারো প্রাণের ভাইদের মিলনমেলা...
স্মৃতির পাতায় ফিরে দেখা, বর্তমানকে ভাগাভাগি করা আর ভবিষ্যতের পথচলায় নতুন উদ্দীপনা খুঁজে নেওয়ার এক আন্তরিক প্রয়াস। ✨
রামপাল উপজেলার সাবেক ও বর্তমান সকল দায়িত্বশীল ভাইদের সাদর আমন্ত্রণ।
📅 ২৯ মে, ২০২৬
🕞 বিকেল ৩:৩০ টা
📍 রামপাল মডেল মসজিদ অডিটোরিয়াম
আসুন, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি ভ্রাতৃত্বের এই বন্ধনকে আরও গভীর করি। 🤝
#বাংলাদেশ_ইসলামী_ছাত্রশিবির
#রামপাল_উপজেলা
ুনর্মিলনী

08/05/2026

একনজরে সদস্য শিক্ষাশিবির'২৬ ||বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, খুলনা অঞ্চল


06/05/2026

৬ মে ১৮৩১ — উপমহাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর, কিন্তু গৌরবোজ্জ্বল দিন। এই দিনেই শিয়ালকোটের বালাকোট নামক স্থানে মুসলিম উম্মাহর শাসনব্যবস্থা কায়েমের লক্ষ্যে সংগ্রামরত একদল ঈমানদার মুজাহিদ শাহাদাত বরণ করেন। ব্রিটিশ-সমর্থিত শিখ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেন শাহ সৈয়দ আহমদ শহীদ (রহ.) ও শাহ ইসমাঈল শহীদ (রহ.)।

কী ঘটিছিল সেদিন? বিস্তারিত জানতে ডকুমেন্টারি দেখে নিতে পারেন।



27/04/2026

দায়িত্ব 😭😭

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিবির রামপাল পশ্চিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share