09/07/2026
রামপাল উপজেলাবাসীর জন্য এটি সত্যিই অত্যন্ত আনন্দের ও গর্বের সংবাদ। রামপাল উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামপাল, বাগেরহাট-কে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হয়েছে। এর ফলে উপজেলার সাধারণ মানুষ আরও উন্নত, মানসম্মত ও বিস্তৃত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। এই গুরুত্বপূর্ন উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করার জন্য জনাব শেখ ফরিদুল ইসলাম (বাগেরহাট-৩), মাননীয় প্রতিমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-এর প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আশা করি, ভবিষ্যতেও রামপাল ও মোংলাবাসীর জন্য এই উন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যহত থাকবে। এগিয়ে যাক উন্নয়নের এই ধারা, সমৃদ্ধ হোক রামপাল-মোংলার সকল পেশাজীবি মানুষ, এটই প্রত্যাশা আমাদের।