ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,বাগেরহাট জেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Bagerhat
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,বাগেরহাট জেলা শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,বাগেরহাট জেলা শাখা Official Facebok Page of Islami Chhatra Andolon Bangladesh, Bagerhat District Branch It's Founded by Maulana Fazlul Karim (Ex-Shayekh of Charmonai). Estd.

Islami Chhatra Andolan Bangladesh is the real Islamic political Student Organization in Bangladesh. in 23 August 1991. It's a student branch of Islami Andolan Bangladesh. We want to establish Islamic Rules and it's a Farz work for all Muslims.

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পরিচিতি
বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রারম্ভিকাঃ
‘সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ’ এর মধ্যেই মুসলমানদের শ্রেষ্ঠত্ব ন

িহীত। এ কাজ সাধ্যানুযায়ী সর্বাত্মকভাবে আঞ্জাম দেওয়া প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। বিশেষ করে ছাত্রসমাজ এ কাজের যোগ্য সৈনিক কারণ ছাত্রসমাজই দেশ ও জাতির সক্রিয় ও কার্যকর জনশক্তি। এরা দেশের অমূল্য সম্পদ, ভবিষ্যত কর্ণধার। ছাত্রদের ক্লান্তিহীন শ্রম, অপ্রতিরোধ্য শক্তি এবং তীক্ষ্ম মেধার সঠিক চর্চা ও প্রয়োগের ওপর নির্ভর করে দেশের গতি-প্রকৃতি, সুখ-সমৃদ্ধি তথা জাতির আশা আকাক্সক্ষার প্রতিফলন। ছাত্রদের শ্রম দেশগড়ায় ও মানব কল্যাণে প্রয়োগের মাধ্যমে তাদের শক্তি অন্যায়-অবিচার-জুলুম তথা বাতিলের বিরুদ্ধে আর তাদের মেধা সত্য অন্বেষণ, দেশ ও জাতির সার্বিক কল্যাণে ব্যবহৃত হওয়ার মাধ্যমেই সার্থক হয়ে ওঠে। ছাত্রজীবনই সৎ ও আদর্শ মানুষ হওয়ার প্রথম সোপান।
ছাত্রদের মন ও মানস সর্বদাই অনুসন্ধিৎসু। একজন সচেতন ছাত্রের সম্মুখে থাকে দু’টি প্রশ্ন। একটি জীবন-জিজ্ঞাসা; সে কোথা থেকে এসেছে, এ দুনিয়ার জীবনে তার করণীয় কী এবং পরিণামে তার গন্তব্য কোথায়? দ্বিতীয়টি, যুগ-জিজ্ঞাসা; দেশব্যাপী অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হাহাকার, অশান্তি কেন? দেশের স্থায়ী শান্তি এবং মানুষের সার্বিক মুক্তির পথই বা কী? নৈতিক আদর্শ বিবর্জিত বর্তমান শিক্ষাব্যবস্থা এসবের উত্তর দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাছাড়া বিদ্যমান জাহিলী সমাজব্যবস্থার ধারক ও বাহকেরা ছাত্রদের সঠিক দিকনির্দেশনা দিতে অক্ষম। আমাদের অনেকেই নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ছাত্রসমাজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারুণ্যের শ্রম, শক্তি ও মেধা ভুল পথে পরিচালনার মাধ্যমে এই বিভ্রান্ত নেতৃত্ব নিষ্কলুষ ছাত্রসমাজের মসৃণ ও নির্মল ঐতিহ্যকে কলঙ্কময় করে তুলছে।
বারবার আমাদের সরকার পরিবর্তনে ছাত্রসমাজের বলিষ্ঠ ভূমিকা থাকলেও শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ কখনও প্রতিষ্ঠিত হয়নি। হয়নি তাদের দাবি-দাওয়ার বাস্তব প্রতিফলন। যার কারণে ছাত্রদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা। তারা আস্থা হারিয়ে ফেলছে নৈতিকতা বিবর্জিত এই ধর্মহীন শিক্ষাব্যবস্থার প্রতি। তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে যুদ্ধংদেহী মনোভাব। ছাত্রদের এহেন ভূমিকার কারণে সমগ্র জাতি আজ দিশেহারা এবং তাদের ভবিষ্যৎ সম্বন্ধে আতংকিত। এরূপ নাজুক ও সংকটময় মুহূর্তের কথা চিন্তা করে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং দীনদার বুদ্ধিজীবীগণের ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্রদের ভবিষ্যৎ কল্যাণচিন্তায় এবং তাদের শ্রম, শক্তি ও মেধার সঠিক চর্চা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, আদর্শ মানুষ হওয়ার শিক্ষাব্যবস্থা প্রবর্তন এবং প্রচলিত জাহিলী সমাজব্যবস্থার পরিবর্তন সাধন করে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে পরিপূরক শক্তি হিসেবে ভূমিকা পালনের নিমিত্তে দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান ও প্রতিনিধিত্বশীল ছাত্রদের নিয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট, শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়। দেশের তরুণ ছাত্রসমাজকে চারিত্রিক ও নৈতিক অধঃপতন থেকে তুলে এনে সিরাতুল মুস্তাকীমে পরিচালিত করে মুসলিম মিল্লাতের গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যের অভিমুখে পরিচালিত করার লক্ষ্যেই আমাদের এ অভিযাত্রা।

লক্ষ্য-উদ্দেশ্যঃ
লক্ষ্য : জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কুরআন-সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায়-সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানবজীবন গঠন ও সমাজের সর্বস্তরে পূণ দ্বীন বাস্তবায়ন।

উদ্দেশ্যঃ আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন।
এ লক্ষ্য হাসিলের জন্য ইশা ছাত্র আন্দোলন প্রণয়ন করেছে সুচিন্তিত পাঁচ দফা কর্মসূচি।
কর্মসূচিঃ
১. ইলম ও তারবিয়াত (জ্ঞানর্জন ও প্রশিক্ষণ)
২. আমল ও তাযকিয়াহ (আমল ও আত্মশুদ্ধি)
৩. তাবলীগ (দাওয়াত)
৪. তানজীম (সংগঠন)
৫. ইনকিলাব (বিপ্লব)

১. ইলম ও তারবিয়াত:
১.১ তরুণ ছাত্রসমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলার লক্ষ্যে ইসলামের সঠিক জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করা।
১.২ ইসলামী ও আধুনিক শিক্ষায় ব্যুৎপত্তি অর্জন এবং প্রচলিত ধর্মহীন শিক্ষা ও মানবরচিত সকল মতাদর্শের অসারতা অনুধাবনে উৎসাহিত করা।
১.৩ জাহিলিয়াতের সকল প্রকার চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামী সমাজবিপ্লবের যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলার সার্বিক প্রচেষ্টা চালানো।
২. আমল ও তাযকিয়াহ:
২.১ ব্যক্তিজীবনকে ইসলামী শরীয়তের আলোকে সুন্নত তরীকায় গড়ে তোলার প্রচেষ্টা চালানো।
২.২ সর্বাবস্থায় সকল কাজে আল্লাহ তায়ালার জিকির জারী রাখা।
২.৩ আল্লাহওয়ালা ব্যক্তিদের সোহবত লাভের মাধ্যমে আত্মশুদ্ধির প্রচেষ্টা চালানো।
২.৪ জাহেরী ও বাতেনী নেক আমল অর্জন এবং বদ আমল বর্জনের চেষ্টা করা।
৩. তাবলীগ:
৩.১ সকল প্রকার তাগুতী মত ও পথ অস্বীকার করে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তায়ালার সার্বভোমত্ব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হবার আহ্বান করা।
৪. তানজীম:
৪.১ যে সকল তরুণ শিক্ষার্থী আন্দোলনের উদ্দেশ্যের সাথে একমত হয়ে জীবনের সর্বস্তরে কুরআন সুন্নাহর আইন তথা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে আগ্রহী তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা।
৪.২ শিক্ষাঙ্গনসহ সর্বত্র ছাত্রসমাজের মাঝে সংগঠন গড়ে তোলার মাধ্যমে আন্দোলনের সম্প্রসারণ ঘটানো।
৫. ইনকিলাব:
৫.১ শিক্ষাঙ্গনের সমস্যাবলী চিহ্নিত করে শান্তিপূর্ণ উপায়ে তা দূরীকরণের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস চালানো।
৫.২ ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্দেশিথ ও অনুমোদিত কর্মসূচি বাস্তবায়ন করা।
৫.৩ সকল প্রকার ইসলামবিরোধী কার্যকলাপের অবসান ঘটিয়ে সমাজ ও রাষ্ট্রের স্থায়ী শান্তি এবং মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে ইসলামী বিপ্লব সাধনের সর্বাত্মক প্রচেষ্টা চালানো।

সাংগঠনিক কাঠামোঃ
কেন্দ্রীয় সংগঠন, জেলা শাখা, মহানগর শাখা, থানা শাখা, পৌর শাখা, ইউনিয়ন শাখা, ওয়ার্ড শাখা ও প্রতিষ্ঠান শাখাসমূহের সমন্বয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাংগঠনিক কাঠামো গঠিত হবে।

যোগদানের নিয়মঃ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কাজের মানোন্নয়নের জন্য আমলের ৪টি স্তর থাকবে:
১. সদস্য ২. কর্মী ৩. মুবাল্লিগ প্রত্যাশি ৪. মুবাল্লিগ
সদস্য: যদি কোন শিক্ষার্থী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সাথে একমত হয়ে কর্মসূচি ও কর্মপদ্ধতির উপর আস্থাবান হন এবং সঠিক ইসলামী জীবন-যাপন ও আন্দোলনের সামগ্রিক কার্যক্রমে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন, তাহলে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে তিনি সংগঠনের সদস্য হতে পারবেন।

দৈনন্দিন কর্মসূচিঃ
১. পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় ও তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা। ফরয সালাতের পর অন্তত কিছু সময় জিকির, অজিফা, কুরআন তিলাওয়াত ইত্যাদি নফল ইবাদতে মশগুল থাকা। সকল অবস্থায়, সর্বদা জিকরুল্লাহ ও দরুদ শরীফ জারী রাখা।
২. নিয়মিত কুরআন হাদীস, মাসআলা-মাসায়েল, সাংগঠনিক বই-পুস্তক ও পত্র-পত্রিকা পড়া।
৩. দৈনিক অন্তত এক ব্যক্তিকে সংগঠনের দাওয়াত দেওয়া।
৪. আল্লাহর পথে জানমাল কুরবানী করার জযবা সৃষ্টি করা।
৫. দৈনন্দিন পারস্পরিক লেনদেন স্বচ্ছতা এবং আচার-আচরণ মার্জিত হওয়ার দিকে লক্ষ্য রাখা।
৬. প্রত্যহ কারো কোন উপকার করা।
৭. নিদ্রার পূর্বে মুহাসাবায়ে নফ্স (আত্মপর্যালোচনা) করা।
৮. দ্বীন প্রতিষ্ঠার নিয়তে প্রতিদিন দু’রাকাত সালাতুল হাজত আদায় করা।

বৈশিষ্ট্যঃ
*ইসলামী আদর্শ বিবর্জিত জাহেলী সমাজব্যবস্থার পরিবর্তনের নবী রাসূলগণের (সা.) উত্তরসূরী উলামায়ে কেরামের অনুপ্রেরণা, দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত একটি ছাত্র কাফেলা।
*আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামী সমাজ গঠনের সার্বক্ষণিক জিহাদে একটি পরিপূরক শক্তি।
*রূহানিয়াত ও জিহাদের একটি সমন্বিত প্রয়াস।
*প্রচলিত ছাত্র রাজনীতি নয়; বরং একটি ঐক্যপ্রয়াসী আন্দোলনকামী শক্তি।
*প্রচলিত ছাত্র রাজনীতি নয়; বরং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের ঈমানী দায়িত্ব পালনের একটি প্রক্রিয়া।

সংগ্রামী ছাত্র ভাইয়েরা!
আসুন, আল্লাহর দেয়া জীবন-যৌবন, শ্রম, শক্তি ও মেধা তাঁরই নির্দেশিত পথে পরিচালিত করে অন্যায়-অসত্য ও অপসংস্কৃতির বিরুদ্ধে এক বলিষ্ঠ পদক্ষেপ গড়ে তুলি। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে সর্বপ্রকার ইসলামবিরোধী কার্যকলাপের অবসান ঘটিয়ে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলি এবং জিহাদ ফী সাবীলিল্লাহ-এ শরীক হয়ে স্বীয় জীবনকে আল্লাহর রং এ রঙ্গীন করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন।

বিস্তারিত জানতে আরো পড়ুন
*এসো মুক্তির মোহনায়
*এসো মুক্তির রাজপথে
*কালিমায়ে তায়্যিবার দাবি
*আমাদের লক্ষ্য ও পথ চলার নীতি
*পাঁচ দফা কর্মসূচির যৌক্তিকতা বিশ্লেষণ
*নীতির পরিবর্তন চাই
*আল্লাহর পথে সংগ্রাম
*নীতিমালা
*কর্মকৌশল এবং
*ছাত্র সমাচারসহ নিয়মিত প্রকাশনা

শাখা প্রকাশনায়:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
বাগেরহাট জেলা শাখা
কেন্দ্রীয় বাসটার্মিনাল (হোটেল আল আমিন সংলগ্ন) বাগেরহাট
ফোন: 01919202841

Website: www.chhatraandolan.org
Email: [email protected]
Facebook: www.facebook.com/icabd91
Twitter: www.twitter.com/icabd91
Youtube: www.youtube.com/icabd91

অভিনন্দন!
01/09/2026

অভিনন্দন!

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার ২০২৬-২৭ শেসনের জন্য নবগঠিত কমিটির সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
31/08/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার ২০২৬-২৭ শেসনের জন্য নবগঠিত কমিটির সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

27/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাট জেলা শাখার র‌্যালি,

বৃহস্পতিবার বিকেল ৩ টায় ইনশাহআল্লাহ।
24/08/2026

বৃহস্পতিবার বিকেল ৩ টায় ইনশাহআল্লাহ।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সমাবেশ পরবর্তী গণমিছিল।
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সমাবেশ পরবর্তী গণমিছিল।

ছাত্রদল ও ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলা ও সহিংসতার তীব্র নিন্দাক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি বন্ধ করতে হবে-ইসলামী ছাত্র আন...
04/08/2026

ছাত্রদল ও ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলা ও সহিংসতার তীব্র নিন্দা

ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি বন্ধ করতে হবে
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘটিত হামলা, সংঘর্ষ ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি রাইসুল ইসলামসহ দায়িত্বশীল কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, ছাত্রশিবির কর্তৃক ঢাকা আলিয়ার হলে দায়িত্বশীল নেতাকর্মীদের রুম ভাঙচুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষ ও হামলার ঘটনায় সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আজ ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিকেলে এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, শিক্ষাঙ্গন জ্ঞানচর্চা, নৈতিকতা ও সুস্থ রাজনৈতিক বিকাশের স্থান। সেখানে হামলা, সন্ত্রাস, দখলদারিত্ব ও অস্ত্রের ঝনঝনানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সাম্প্রতিক কর্মকাণ্ডে যে হামলা, সহিংসতা ও সংঘাতের চিত্র দেখা যাচ্ছে, তা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ভিন্নমতকে যুক্তি ও আদর্শের মাধ্যমে মোকাবিলা না করে শক্তি প্রদর্শন ও হামলার পথ বেছে নেয়া ছাত্ররাজনীতির নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে।

তারা বলেন, জুলাই-পরবর্তী সময়ে শিক্ষার্থীরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মতপ্রকাশের উন্মুক্ত ক্যাম্পাস প্রত্যাশা করেছিল। কিন্তু ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে সংঘর্ষ, হামলা ও অস্ত্রের মহড়ার ঘটনা সেই প্রত্যাশাকে হতাশ করেছে। অতীতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নির্যাতনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তাদের কাছ থেকে শিক্ষার্থীরা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল; কিন্তু একই ধরনের আধিপত্যবাদী ও সহিংস আচরণের পুনরাবৃত্তি অত্যন্ত উদ্বেগজনক।

নেতৃবৃন্দ বলেন, ছাত্ররাজনীতি হতে হবে শিক্ষার্থীদের অধিকার, নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে। হামলা, ভয়ভীতি, অস্ত্রের ঝনঝনানি ও পেশিশক্তির মাধ্যমে ক্যাম্পাস নিয়ন্ত্রণের অপচেষ্টা বন্ধ করতে হবে।

তারা অবিলম্বে সকল হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সকল ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানান, ক্যাম্পাসে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার আওতাধীন মোড়েলগঞ্জ উপজেলা পশ্চিম শাখার অন্যতম দায়িত্বশীল, হাফেজ রাসে...
15/07/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার আওতাধীন মোড়েলগঞ্জ উপজেলা পশ্চিম শাখার অন্যতম দায়িত্বশীল, হাফেজ রাসেল মারজান ভাইয়ের বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাঁর বসতঘরের একটি বড় অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

এ সংবাদ পেয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার দাওয়াহ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল নাঈম সহ বিভিন্ন দায়িত্বশীল তাঁর বাড়িতে উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন, তাঁর ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

আল্লাহ তাআলা হাফেজ রাসেল মারজান ভাই ও তাঁর পরিবারকে এই বিপদে ধৈর্য ধারণের তাওফীক দান করুন, ক্ষয়ক্ষতির উত্তম প্রতিদান দান করুন এবং ভবিষ্যতে সকল প্রকার অনিষ্ট ও দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমীন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,বাগেরহাট জেলা শাখার  তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলা...
05/07/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,বাগেরহাট জেলা শাখার তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ফয়জুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহীম নাসরুল্লাহ।

উস্তাজে মুহতারাম, বাগেরহাট কামিল আলিয়া মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা আবুল কালাম শেখ,  গতকাল এক সড়ক দুর্ঘট...
04/07/2026

উস্তাজে মুহতারাম, বাগেরহাট কামিল আলিয়া মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা আবুল কালাম শেখ, গতকাল এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সভাপতি মাহদী হাসান জুনায়েদের নেতৃত্বে জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ হাসপাতালে গিয়ে হুজুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

আল্লাহ তাআলা যেন হুজুরকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন এবং শীঘ্রই সুস্থভাবে দ্বীনের খেদমতে ফিরে আসার তাওফীক দান করেন। আমীন।

তোমার স্বপ্নে সাজুক পৃথিবী; পৃথিবী হাসুক তোমার সফলতায়।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশবাগেরহাট জেলা শাখা।
01/07/2026

তোমার স্বপ্নে সাজুক পৃথিবী;
পৃথিবী হাসুক তোমার সফলতায়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
বাগেরহাট জেলা শাখা।

Address

Bagerhat

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,বাগেরহাট জেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,বাগেরহাট জেলা শাখা:

Shortcuts

Share