17/10/2026
সম্প্রতি এক গ্রাম্য সভায় মাদকমুক্ত পরানপুর গড়ার লক্ষে মাদক বিরোধী অভিযান ঘোষিত হয়।
মহৎ এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। মাদকবিরোধী অভিযান এখান থেকেই শুরু হোক এবং সত্যিকার অর্থেই তা কার্যকর ও বাস্তবায়িত হোক।
আমাদের প্রিয় জন্মভূমি পরানপুর মাদকমুক্ত হোক এটাই প্রত্যাশা। মাদকের ভয়াবহতা থেকে আমাদের তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে এমন উদ্যোগ আরও জোরদার হোক।
এই মহৎ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে যারা ভূমিকা রাখছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মাদকমুক্ত পরানপুর গড়ার প্রত্যয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।