জ্ঞানর বারেং পাঠাগার

জ্ঞানর বারেং পাঠাগার বই পড়বো সম্মৃদ্ধ হবো 📗📕📔📚
বই হবে হাতিয়ার,
অন্যায়-অজ্ঞতার বিরুদ্ধে সমাজের জবাব।

07/09/2026

গত পাঠচক্রে আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন #লাব্রিচাই মারমা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা বিষয়ে পড়াশোনা শেষে বর্তমানে খাগড়াছড়িতে থিয়েটার নিয়ে কাজ করছেন এবং পরিচালনা করছেন নিজের থিয়েটার দল।

নিজ জীবনের অভিজ্ঞতা ও গল্পের আলোকে তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, সাহসী হতে এবং নিজেদের প্রতিভাকে বিকশিত করতে খুবই সাবলীলভাবে উৎসাহ দিয়েছেন।

আদর চাকমার গানের প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে ভবিষ্যতে কাজের সুযোগ করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। এমন আন্তরিকতা ও অনুপ্রেরণামূলক উপস্থিতির জন্য লাব্রিচাই মারমাকে আমাদের পাঠচক্রের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। ❤️

একটি পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়; এটি চিন্তার বিকাশ, স্বপ্ন দেখার সাহস এবং ভবিষ্যৎ গড়ার একটি নিরাপদ আশ্রয়।আমাদের প্রত্...
07/09/2026

একটি পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়; এটি চিন্তার বিকাশ, স্বপ্ন দেখার সাহস এবং ভবিষ্যৎ গড়ার একটি নিরাপদ আশ্রয়।

আমাদের প্রত্যাশা—প্রতিটি শিক্ষার্থী যেন পায় সুষ্ঠু, শান্ত ও জ্ঞানচর্চাবান্ধব পরিবেশ; যেখানে তারা নিজেদের মেধা ও সম্ভাবনাকে বিকশিত করতে পারবে। আজকের এই ছোট্ট প্রয়াসগুলোই একদিন তাদের সুন্দর ও আলোকিত ভবিষ্যতের পথ তৈরি করবে।

এই কোমল স্বপ্নগুলো বেঁচে থাকুক, জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক, আর আমাদের শিক্ষার্থীরা গড়ে তুলুক তাদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ।

সাধ আর সাধ্য -এই দুইয়ের বিবাদ চিরদিনের।(বইটি নিয়ে আপনার মন্তব্য কি?)
06/09/2026

সাধ আর সাধ্য -এই দুইয়ের বিবাদ চিরদিনের।

(বইটি নিয়ে আপনার মন্তব্য কি?)

06/09/2026

মতিময় চাকমা

গীটার ক্লাস
05/09/2026

গীটার ক্লাস

05/09/2026

পাঠাগার কোনো শিক্ষার্থীকে স্কুল-কলেজের মতো সনদপত্র দিতে পারে না।
কিন্তু পাঠাগার তার মানসিক বিকাশে সহযোগিতা করতে পারে, স্বপ্ন দেখাতে পারে এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারে।

পাঠাগারের কাজ হয়তো এতটুকুই।
কিন্তু একজন শিক্ষার্থীর সামনে এগিয়ে যাওয়ার জন্য এই দক্ষতাগুলোই যে অবশ্যম্ভাবী!

সনদ ভবিষ্যতের একটি দরজা খুলতে পারে, আর পাঠাগার শেখায়—সেই দরজা পেরিয়ে কীভাবে এগিয়ে যেতে হয়।

#গতকালকে পাঠচক্রে বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী Asim Chakma র আলোচনা।

আজকের পাঠচক্রে ছিল দারুণ এক সারপ্রাইজ! হঠাৎ করেই খাগড়াছড়ি ও দীঘিনালার কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমাদের পাঠচক্রে উপস্থিত হয়ে আম...
04/09/2026

আজকের পাঠচক্রে ছিল দারুণ এক সারপ্রাইজ!

হঠাৎ করেই খাগড়াছড়ি ও দীঘিনালার কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমাদের পাঠচক্রে উপস্থিত হয়ে আমাদের আনন্দিত করেছেন। #সুরবিতন ও #সুপন দ্বিতীয়বারের মতো এলেও, খাগড়াছড়ির হোমিওপ্যাথিক চিকিৎসক #বাগিস চাকমা ও #লাব্রিচাই মারমার আজই ছিল প্রথম আসা।

সমাজ ও দেশ উন্নয়নে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাওয়া এই মানুষগুলো কেউ অর্থ দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউবা বই দিয়ে আমাদের পাশে আছেন। বিশেষভাবে বাগিস চাকমা আমাদের পাঠাগারের শিক্ষার্থীদের জন্য বই দিয়ে পাশে থেকেছেন—এটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার।

সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আবারও এভাবেই এসে আমাদের সারপ্রাইজ দেবেন—এই প্রত্যাশা রইল। ❤

03/09/2026

সমাজের জন্য কিছু করার প্রত্যয়ে—একটি সুন্দর সম্মিলিত উদ্যোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রাস্মিন চাঙমা সহ সমমনা একদল ভাই-বন্ধুর সম্মিলিত উদ্যোগে গড়ে উঠেছে একটি সামাজিক সংগঠন ধল্যামোড় যুব কল্যাণ সমিতি। সমাজ উন্নয়নে কাজ করার প্রত্যয়ে তাঁরা ইতোমধ্যে ছোট পরিসরে নানা কার্যক্রম শুরু করেছেন। প্রবীণ গুণীজনদের সম্মাননা, প্লাস্টিক বর্জ্য অপসারণ, বৃক্ষরোপণ এবং পাঠাগার গঠনের মতো উদ্যোগে তাঁদের রয়েছে আন্তরিকতা ও সক্রিয়তা।

এই ধারাবাহিকতায় গত সপ্তাহে তাঁদের সংগঠনের পক্ষ থেকে আমাদের পাঠাগারের সেরা পাঠকদের পুরস্কৃত করা হয়। পাঠচক্রে উপস্থিত হয়ে রাস্মিন চাকমা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাঁদের জ্ঞানচর্চা, বইপড়া ও ভবিষ্যৎ জীবন নিয়ে মূল্যবান পরামর্শ দেন।

শিক্ষার্থীদের বইমুখী করতে এবং সমাজে পাঠাভ্যাসের প্রসারে এমন সম্মিলিত উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বই হোক আলোর পথ, আর সম্মিলিত উদ্যোগ হোক সুন্দর সমাজ গড়ার শক্তি। 📚

Address

Baghaichhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞানর বারেং পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category