Sararchar Rail Station

Call Directions Contact the organization

Sararchar Rail Station Sararchar Rail Station is situated at Sararchar, under Bajitpur Thana, kishorgonj District.

“আপনি সরারচরের ভোট ছিনতাই করে এমপি হয়েছেন”—সৈয়দ এহসানুল হুদা। ❌❌❌❌গতকাল আমাদের কিশোরগঞ্জ-০৫ আসন থেকে ২০২৬ এর জাতীয় সংসদ...
09/08/2026

“আপনি সরারচরের ভোট ছিনতাই করে এমপি হয়েছেন”—সৈয়দ এহসানুল হুদা। ❌❌❌❌

গতকাল আমাদের কিশোরগঞ্জ-০৫ আসন থেকে ২০২৬ এর জাতীয় সংসদ নির্বাচন এর বিএনপির মনোনীত পরাজিত পার্থী জনাব সৈয়দ এহসানুল হুদা সাহেব এর দেওয়া উক্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। ❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
উনি যেই কথাটা বলেছেন যে আমাদের বর্তমান এমপি জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব নাকি সরারচর এর ভোট ছিনতাই করে এমপি হয়েছেন। এখন উনাকে সেটা এক্সপ্লেয়ইন করতে হবে কিভাবে সরারচর এর ভোট ছিনতাই করে এমপি হয়েছে?
আমি বাংলাদেশ নির্বাচন কমিশন এর জাতীয় নির্বাচন ২০২৬ এর ওয়েবসাইট থেকে তথ্য সমূহ বিশ্লেষণ করে যাহা পেয়েছি-
কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনে-
মোট কেন্দ্রের সংখ্যা-১১৯ টি
সরারচর ইউনিয়নে কেন্দ্র সংখ্যা-৮ টি
সরারচর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-২৩,৭৩২ টি
সরারচর এর কাস্ট ভোটের সংখ্যা-১৫,২৯৯ টি
সরারচর এর বৈধ ভোটের সংখ্যা-১৫,০৭৩ টি
সরারচর এর বাতিল ভোটের সংখ্যা-২২৬ টি
সরারচর এর অনুপস্থিত ভোটার সংখ্যা-৮,৪৩৩ টি
সরারচর ইউনিয়ন থেকে ভোট পেয়েছেন-
জনাব হুদা সাহেব-৯৯২ টি
জনাব ইকবাল সাহেব-১০,৩৫২ টি
রমজান সাহেব-৩,৪৯৬ টি
অন্যরা-২৩৩ টি
জনাব হুদা সাহেবের পরাজিত ভোটের সংখ্যা-১৩,১৫৪ টি
জনাব ইকবাল সাহেব সরারচর ইউনিয়ন থেকে প্রাপ্ত ভোটের সংখ্যা-১০,৩৫২ টি।

যদি জনাব ইকবাল সাহেব ছিনতাই ই করতেন তাহলে সরারচর ইউনিয়ন এর বাকি ৪,৭২১ টি ভোট (হুদা সাহেব-৯৯২+রমজান আলী সাহেব-৩,৪৯৬+অন্যরা-২৩৩) অন্যরা কিভাবে পেলেন?

অতএব হুদা সাহেবের উক্ত বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক এবং সরারচর এর মানুষজন নিয়ে বলা কটু কথা।

সরারচর এর একজন বাসিন্দা হয়ে আমি এই কথাটা একদমই মেনে নিতে পারছি না।
উনার বক্তব্যে উনি স্পষ্ট বলেছেন "আপনি সরারচরের ভোট ছিনতাই করে এমপি হয়েছেন” যাহা বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০২৬ সালের নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করার মতো একটি বার্তা।

উনি যেই এগ্রিসিভ মুডে কথা বলেন এতে স্পষ্ট বুঝা যায় উনি প্রতিহিংসার রাজনীতি করেন বলে আমি মনে করি। রাজনীতি করতে হলে আগে মানুষের মন জয় করতে হয়, এইরকম উচ্চ গলায় অন্যের নামে কটু কথা বলে কখনো আপনি মানুষ এর মনে জয় করতে পারবেন না। নমনীয়তার পরিচয় দিয়ে রাজনীতি করতে হয়।

~SI

29/12/2025

সরারচর রেল স্টেশন সহ এর আশেপাশে বসবাসকারী সকলের জন্য বিশেষ সর্তকীকরণ। ❌❌❌❌❌
গতকাল ময়মনসিংহের গফরগাঁও এরিয়াতে দুর্বৃত্তদের রেল লাইন তুলে ফেলায় ঢাকা-ময়মনসিংহ-মোহনগঞ্জ-জামালপুর- ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে।
তাই ঢাকা রেল কন্ট্রোল রুম ঢাকা-ময়মনসিংহ-মোহনগঞ্জ
-জামালপুর-ঢাকা রুটের ট্রেন সমূহ ঢাকা-ভৈরব বাজার-গৌরীপুর রুট হয়ে আজ চলাচল করবে।
তাই দূত গতির ননস্টপ ট্রেন আজ আমাদের সরারচর রেল স্টেশন এর উপর দিয়ে চলাচল করবে।
তাই সকল কে সাবধান এবং সতর্কতার সাথে রেল লাইন এরিয়ায় চলাফেরা করার জন্যে অনুরোধ করা হচ্ছে।
ধন্যবাদ।

06/11/2025

আজ যমুনা সেতুর পূর্ব পাড়ে।

আমাদের সরারচর রেল স্টেশন আরো একটি নতুন আয়োজন "নাদিম ভাই এর ভাইরাল চা" দেশী খাঁটি গরুর দুধের সাথে বিশেষ উপকরণ মিশিয়ে তৈরি...
02/11/2025

আমাদের সরারচর রেল স্টেশন আরো একটি নতুন আয়োজন "নাদিম ভাই এর ভাইরাল চা"
দেশী খাঁটি গরুর দুধের সাথে বিশেষ উপকরণ মিশিয়ে তৈরি করা হয় এই চা।
চা প্রেমিক উনাট দোকানে এসে একবার হলেও উনার এই ভাইরাল চায়ের স্বাদ গ্রহণ করার অনুরোধ রইল।

Address

Bajitpur

Telephone

+8801680001363

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sararchar Rail Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sararchar Rail Station:

Shortcuts

Share