25/05/2026
প্রিয় রামগতি-কমলনগরবাসী,
আসসালামু আলাইকুম।
আপনাদের দোয়া ও ভালোবাসার টানে, আমার শেকড়ের মাটির ঘ্রাণে এবং উন্নয়নকে আরও বেগবান করতে, আগামী ২৬শে মে, মঙ্গলবার থেকে ৩১শে মে, রবিবার পর্যন্ত আমি রামগতি, কমলনগর ও লক্ষ্মীপুরে অবস্থান করবো ইনশাআল্লাহ্।
এবারের সফরটি আমার কাছে একটু বেশিই বিশেষ। কারণ, নদীভাঙন রোধে বাঁধ নির্মাণসহ চলমান বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন, নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি— এবারের পবিত্র ঈদুল আযহার আনন্দ আমি আপনাদের সাথেই ভাগ করে নেবো ইনশাআল্লাহ্। সবাইকে অগ্রিম "ঈদ মোবারক"।
আমার মূল লক্ষ্য— এলাকার প্রতিটি প্রান্তে গিয়ে আপনাদের কথা শোনা, এলাকার সমস্যাগুলো অনুধাবন করা, সমস্যা সমাধানের যথাসাধ্য চেষ্টা করা এবং কাঁধে কাঁধ মিলিয়ে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ রামগতি-কমলনগর গড়ে তোলা।
হুইপ কার্যালয় থেকে ইস্যুকৃত আমার সরকারি সফরসূচির বিস্তারিত নিচে সংযুক্ত করা হলো। সবার ঐকান্তিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে সবার সাথে ইনশাআল্লাহ্।
#এবিএম_আশরাফ_উদ্দিন_নিজান #রামগতি #কমলনগর #সবারআগেবাংলাদেশ