DC Office Bandarban

DC Office Bandarban This is the official page of Bandarban Hill District Administration.

বান্দরবান রাজবিলা বালুমহাল সংক্রান্ত গণবিজ্ঞপ্তি
18/08/2026

বান্দরবান রাজবিলা বালুমহাল সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭ | দ্বিতীয় আসরের নিবন্ধন চলছেদেশের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে ত...
09/08/2026

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭ | দ্বিতীয় আসরের নিবন্ধন চলছে

দেশের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার
লক্ষ্যে শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭”-এর দ্বিতীয় আসরের নিবন্ধন।

প্রথম আসরে সারাদেশের হাজার হাজার শিশু-কিশোর অংশ নিয়ে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেয়েছিল। এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন প্রতিভাদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

আপনার সন্তান, শিক্ষার্থী বা পরিচিত কোনো প্রতিভাবান শিশু খেলাধুলায় ভালো হলে এটি একটি অসাধারণ সুযোগ।

কারা অংশ নিতে পারবে?

বয়স: ১০–১৪ বছর
📅 জন্ম তারিখ: ০১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৬
🇧🇩 শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরা অংশ নিতে পারবে।

যেসব ইভেন্টে অংশ নেওয়া যাবে

🏃 অ্যাথলেটিক্স
⚽ ফুটবল
🏸 ব্যাডমিন্টন
🤼 কাবাডি
🏐 ভলিবল
🏓 টেবিল টেনিস
🥋 মার্শাল আর্ট
🏏 ক্রিকেট
♟️ দাবা
🏊 সাঁতার

⏳ নিবন্ধনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬

🌐 অনলাইনে নিবন্ধন:
www.notunkurisports.gov.bd

#নতুনকুঁড়িস্পোর্টস

এসএসসি ২০২৬ এর ফল প্রকাশিত হবে ১০ আগস্ট সকাল ১০টায়
09/08/2026

এসএসসি ২০২৬ এর ফল প্রকাশিত হবে ১০ আগস্ট সকাল ১০টায়

জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা এর উদ্যোগে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেনসহ সিলিন্ডার এবং অন্যান্য...
06/08/2026

জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা এর উদ্যোগে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেনসহ সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রুমা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় ব্যবহার করে প্রতারণা মূলক কর্মকান্ড সম্পর্কে সতর্কীকরণ
05/08/2026

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় ব্যবহার করে প্রতারণা মূলক কর্মকান্ড সম্পর্কে সতর্কীকরণ

আজ, ০৫ আগস্ট ২০২৬, বান্দরবান কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত...
05/08/2026

আজ, ০৫ আগস্ট ২০২৬, বান্দরবান কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য" শীর্ষক আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি জেলা তথ্য অফিস ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু এবং সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক। আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ, গণতান্ত্রিক চেতনা ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরা হয়।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থী, সুশীল সমাজের সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত পর্যটন কেন্দ্রসমূহে- (নীলাচল, মেঘ...
04/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত পর্যটন কেন্দ্রসমূহে- (নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক) আগামী ০৫ আগস্ট ২০২৬ তারিখে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা সংক্রান্ত বিজ্ঞপ্তি

বিনামূল্যে হামে আক্রান্ত জরুরী রোগীদের জন্য এম্বুল্যান্স সেবা। যোগাযোগ - ০১৮৭৮-৩৫২১৪১
29/07/2026

বিনামূল্যে হামে আক্রান্ত জরুরী রোগীদের জন্য এম্বুল্যান্স সেবা। যোগাযোগ - ০১৮৭৮-৩৫২১৪১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন ঈদগড় মৌজায় আলেক্ষ্যং বৌ-ঘাট নদী পথ ও সড়ক পথ (বান্দরবান সীমানা) টোল পয়েন্টে...
29/07/2026

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন ঈদগড় মৌজায় আলেক্ষ্যং বৌ-ঘাট নদী পথ ও সড়ক পথ (বান্দরবান সীমানা) টোল পয়েন্টে টোল হারের তালিকা

Address

Bandarban

Alerts

Be the first to know and let us send you an email when DC Office Bandarban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share