বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগৈলঝাড়া গৌরনদী বরিশাল উত্তর বরিশাল জেলা

  • Home
  • Bangladesh
  • Barisal
  • বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগৈলঝাড়া গৌরনদী বরিশাল উত্তর বরিশাল জেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগৈলঝাড়া  গৌরনদী  বরিশাল উত্তর বরিশাল জেলা আমরা ঐক্যবদ্ধ শক্তিশালী প্রোগ্রাম তৈয়ার করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল জেলা উত্তর
(1)

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (বিএনএসডি) বিএনপির একটি সহযোগী অঙ্গসংগঠন। এটি বাংলাদেশের শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিয়ে কাজ করে। তারা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের পেশাগত উন্নতির জন্য আন্দোলন করে থাকে। বরিশাল জেলা মোঃরায়হান ইসলাম তালুকদার

12/07/2026
ছাত্রদল থেকেই আমার রাজনীতির পথচলা। একসময় বাস্তবতার কারণে নিজেকে “সাবেক” মনে হলেও, প্রাণপ্রিয় এই সংগঠনের প্রতি আমার ভালোব...
02/05/2026

ছাত্রদল থেকেই আমার রাজনীতির পথচলা। একসময় বাস্তবতার কারণে নিজেকে “সাবেক” মনে হলেও, প্রাণপ্রিয় এই সংগঠনের প্রতি আমার ভালোবাসা কখনো কমেনি—আজও অটুট আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।

পরবর্তীতে আমি নিজেকে সর্বোচ্চভাবে সম্পৃক্ত করি যুবদলের রাজনীতির সাথে। স্বপ্ন ছিল—রত্নপুর ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার। কিন্তু নানা বাস্তবতায় সেই কাঙ্ক্ষিত কমিটি আর ঘোষণা হয়নি। এরই মাঝে জিয়া মঞ্চ আগৈলঝাড়া থানা কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাই, যা আমার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

আলহামদুলিল্লাহ, সম্মানিত ও প্রিয় সিনিয়র ভাইদের ভালোবাসা ও আস্থায় আজ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, রত্নপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এই দায়িত্ব আমার কাছে একটি আমানত—ইনশাআল্লাহ সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে তা যথাযথভাবে পালন করবো।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বিশ্বাস করি—রাজনীতি মানে ক্ষমতার জন্য প্রতিযোগিতা নয়, বরং মানুষের অধিকার আদায় ও কল্যাণে কাজ করা। বিশেষ করে শ্রমজীবী ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমি সবসময় কাজ করে যেতে চাই।

আজও ছাত্রদলের প্রতি আমার ভালোবাসা অপরিবর্তিত। তাদের যে কোনো প্রয়োজনে আমি সবসময় পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। নতুন কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন—বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত সকল ভাইদের জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

আমি অঙ্গীকার করছি—দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো এবং মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখবো।

যতদিন বেঁচে আছি, এই লাল-সবুজের বাংলাদেশ, আমার প্রিয় জন্মভূমি আগৈলঝাড়া উপজেলা, বরিশালের মা ও মাটির সাথে থেকেই রাজনীতির মাধ্যমে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাবো।

🇧🇩 বাংলাদেশ আগে, দল পরে, ব্যক্তি সর্বশেষ 🇧🇩

মোঃ রায়হান ইসলাম তালুকদার
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল
রত্নপুর ইউনিয়ন, আগৈলঝাড়া উপজেলা।
ছাত্রদলের দায়িত্ব প্রাপ্ত সকল ভাইদের জন্য লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগৈলঝাড়া গৌরনদী বরিশাল উত্তর বরিশাল জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share