Yad E Nur

Yad E Nur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yad E Nur, Social service, Jhalokathi, Barisal.

নির্জনে আল্লাহকে ভয় করা ব্যক্তি, প্রকাশ্যে আল্লাহর অবাধ্যতা করতে পারে না। নির্জনে সতর্ক থাকা বান্দা প্রকাশ্যে অসতর্ক হতে...
05/07/2022

নির্জনে আল্লাহকে ভয় করা ব্যক্তি, প্রকাশ্যে আল্লাহর অবাধ্যতা করতে পারে না। নির্জনে সতর্ক থাকা বান্দা প্রকাশ্যে অসতর্ক হতে পারে না। গুনাহের সুযোগসুবিধাসহ নির্জনের ‘আমি’ কেমন? সেটাই প্রকৃত আমি।
আরাবী

27/06/2022

Rkf

16/05/2022
ঈদ উপহার ২০২২ইংভালবাসার পরিবার
01/05/2022

ঈদ উপহার ২০২২ইং
ভালবাসার পরিবার

 #লেখাটা_পড়তে_গিয়ে_খুশিতে_কান্না_চলে_আসলো!জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন । এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দর...
11/04/2022

#লেখাটা_পড়তে_গিয়ে_খুশিতে_কান্না_চলে_আসলো!

জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন । এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে । তিঁনি বলবেন ‘চলো আল্লাহ সুবহানাহু ওতায়ালার সাথে দেখা করে আসি।

তিনি তখন খুবই উল্লসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তাঁর জন্য প্রস্তুত । বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরাম মাঠ দিয়ে যা স্বর্ণ আর মণি মুক্তা খচিত পিলারে সাজানো ।

জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে । এমন সময় আলো দেখবে আলোর পর আরো আলো । তারপর আরো আলো ।

জান্নাতীরা তখন উল্লসিত হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করবেন ‘ আমরা কি আল্লাহকে দেখেছি ?’

না, আমরা সে পথেই ছুটছি । ফেরেস্তা বলবেন ।

হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবী আওয়াজ -

* আস সালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ *

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের ।

খুবই আবেগময় হবে সে মুহূর্তটা !!!

আল্লাহু আকবার ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার সালামের জবাবে তখন জান্নাতীরা বলবেন,

আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।

হে আল্লাহ! আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উৎসারিত হয়।। আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী ।

তখন আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা জিজ্ঞেস করবেন,

তোমরা কি খুশী ? তোমরা কি সন্তুষ্ট ?

ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন ! আমরা অসন্তুষ্ট হই কি করে !

জান্নাতীরা জবাব দিবেন ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন জিজ্ঞেস করবেন,

তোমাদের আর কি চাই ?

তখন জান্নাতীরা (আলহামদুলিল্লাহ ) বলবেন- আর কিছু চাই না ।

না না । আজ তো দেয়ার দিন । আমি আরও দিব । বলো কি চাই ।

তখন জান্নাতীরা (আলহামদুলিল্লাহ ) সমস্বরে বলে উঠবেন-

ও আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই ।

আপনাকে দেখি নি কখনও । আপনাকে আমরা ভালবাসি ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন পর্দা সরিয়ে দেবেন ।

সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি । চোখ বন্ধ করে একটু চিন্তা করুন । সারাজীবন দুনিয়াতে যাকে ডেকেছেন । যাকে না দেখে চোখ দুটো অঝোরে কেঁদেছেন । কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন । খুব বিপদে কেউ নেই পাশে, কেঁদে কেঁদে যাকে বলেছিলেন।

পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্হা যিনি করেছেন । কত চাওয়া, মাকে বলেন নি, বাবাকেও না , রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন ।

কত অপরাধ করেছি, কেউ দেখে নি । একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন । বারবার ভুল করেছি, যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন। মমতাময়ী মা, আমার আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রীর ভালবাসা দিয়ে অদৃশ্য ভালবাসায় আমাকে যিনি ভালবেসেছেন সবচেয়ে বেশী । সবচেয়ে আপন, সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি ...

সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজী বলেছেন , পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি , আমরা আল্লাহ সুবহানুওতায়ালাকে তেমনি দেখব । ইনশাআল্লাহ ।

এ যে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামাহ্ !

ইয়া আল্লাহ - স্বল্প সংখ্যক সেই মহা সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নামটা যোগ করে দিন ।

আমিন 🤲

11/04/2022

কুরআনের পাখিদের সাথে
(পর্ব-২)
মারকাজুল উলুম কওমী ও হাফিজি মাদ্রাসা,,, ভৈরবপাশা,
নতুন কুরআনুল কারীম হাদিয়া...
পাখিদের দোয়া ও হাসি আমাদের চাওয়া পাওয়া

রমাদানুল মোবারাক ♥মাহে রমাদান♥সিয়াম ও সাধনার মাসনেক আমলের বসন্ত ‘রমাদান মাস’ দরজায় কড়া নাড়ছে। আমরা প্রস্তুত তো?রমাদান...
02/04/2022

রমাদানুল মোবারাক ♥মাহে রমাদান♥
সিয়াম ও সাধনার মাস
নেক আমলের বসন্ত ‘রমাদান মাস’ দরজায় কড়া নাড়ছে। আমরা প্রস্তুত তো?

রমাদানের প্রস্তুতি নিন— মানসিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে। পরিমাণে অল্প তবে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা করুন। সুপরিকল্পনা কাজের প্রোডাক্টিভিটি বাড়ায়।

বিশেষ করে কুরআন তিলাওয়াত, অর্থসহ কুরআনের অনুবাদ পড়া, প্রতিটা তেলাওয়াত শুনতে থাকুন,,,জিকির করুন,সেহরি খেয়ে মসজিদে যান তাহাজ্জুদ পরুন (বোনেরা) জায়নামাজে দু-হাত তুলে ঔ মহান রবের কাছে যা চাইবেন আল্লাহ সব দিয়ে দিবেন কুরআনিক বয়ান মাসআলা শোনা,,, এসব কাজে বেশী সময় ব্যয় করুন। কুরআন নাযিলের এ মাসে আমাদের প্রতিটি দিন হোক কুরআনময়।

♥কুরআনের পাখিদের সাথে♥     কোরআন শরীফ উপহার কর্মসূচি: (পর্ব-১)----------- #আলহামদুলিল্লাহ--------------------"সমস্ত প্রশ...
28/03/2022

♥কুরআনের পাখিদের সাথে♥
কোরআন শরীফ উপহার কর্মসূচি: (পর্ব-১)

----------- #আলহামদুলিল্লাহ--------------------

"সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামীনের দরবারে জিনি আমাদের উত্তম একটি কাজ সম্পন্ন করার মতন সুযোগ করে দিয়েছেন।"

একটি মাদ্রাসায় কুরআন শরীফ উপহার দেয়ার কাজ সম্পন্ন করলাম।

#তাহফিজুর_কুরআন_ওয়াসসুন্নাহ_হিফজ্_মাদ্রাসা

বি:দ্র: চাইলে আপনিও শরিক হতে পারেন।

26/03/2022

الأيدينور - আলোকিত হাত

Address

Jhalokathi
Barisal

Telephone

+8801647762793

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yad E Nur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category