Barishal University Islamic Library

Barishal University Islamic Library Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Barishal University Islamic Library, Library, University of Barishal, Barisal.

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইসলামিক বইয়ের আদান-প্রদান-প্রসারে নিয়োজিত একটি সংগঠন।যেখানে দর্শন,জ্ঞানতত্ত্ব,অধিবিদ্যা, অর্থনীতি,রাষ্ট্রনীতি,ব্যাক্তিজীবন,আত্ম-উন্নয়ন,
সমকালীন মতবাদ,ইতিহাস বিষয়ক নানান বইয়ের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

📖  #বুক_রিভিউ “আমার নবী মুহাম্মদ ﷺ” — জাকারিয়া মাসুদকিছু বই শুধু পড়া হয় না, অনুভব করা হয়। “আমার নবী মুহাম্মদ ﷺ” তেমনই এক...
20/08/2026

📖 #বুক_রিভিউ

“আমার নবী মুহাম্মদ ﷺ”
— জাকারিয়া মাসুদ

কিছু বই শুধু পড়া হয় না, অনুভব করা হয়। “আমার নবী মুহাম্মদ ﷺ” তেমনই একটি বই। নবীজি ﷺ-এর জীবন, চরিত্র, ভালোবাসা, ধৈর্য ও মানবিকতার গল্পগুলো পড়তে পড়তে বারবার মনে হয়েছে—আমরা কতটা দূরে আছি আমাদের প্রিয় নবীর আদর্শ থেকে!

জাকারিয়া মাসুদ ভাই খুব সহজ, সাবলীল ও হৃদয়ছোঁয়া ভাষায় নবীজির ﷺ জীবনের ঘটনাগুলো তুলে ধরেছেন। বইটি পড়ার সময় কখনো চোখ ভিজে আসে, কখনো হৃদয়ে ভালোবাসা জাগে, আবার কখনো নিজের জীবনটাকে নতুন করে ভাবতে ইচ্ছে করে।

সবচেয়ে ভালো লেগেছে—এটি শুধু নবীজির ﷺ জীবনী জানার বই নয়; বরং তাঁকে আরও গভীরভাবে ভালোবাসতে এবং তাঁর আদর্শকে নিজের জীবনে ধারণ করতে অনুপ্রাণিত করার একটি সুন্দর প্রয়াস।

প্রত্যেক মুসলিমের ঘরে এমন একটি বই থাকা উচিত। ❤️
আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণ করার তাওফিক দান করুন। আমিন। 🤍

Aminul Islam
Department of Chemistry
University of Barishal

বই: তোমাকে ভালোবাসি হে নবীলেখক: গুরুদত্ত সিংতোমাকে ভালোবাসি হে নবী!—নামটিই যেন হৃদয়ে এক গভীর ভালোবাসা ও শ্রদ্ধার অনুভূতি...
17/08/2026

বই: তোমাকে ভালোবাসি হে নবী
লেখক: গুরুদত্ত সিং

তোমাকে ভালোবাসি হে নবী!—নামটিই যেন হৃদয়ে এক গভীর ভালোবাসা ও শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তোলে। লেখক গুরদত্ত সিং অত্যন্ত আবেগঘন ও হৃদয়ছোঁয়া ভাষায় প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তির অনুভূতিকে তুলে ধরেছেন।

বইটির প্রতিটি ভাবনায় নবীজির মহান চরিত্র, আদর্শ ও মানবিকতার প্রতি মুগ্ধতা প্রকাশ পেয়েছে। পড়তে পড়তে নবীজির প্রতি ভালোবাসা আরও গভীর হয় এবং তাঁর আদর্শকে জীবনে ধারণ করার অনুপ্রেরণা পাওয়া যায়। সহজ-সরল অথচ আবেগময় উপস্থাপনা বইটিকে পাঠকের হৃদয়ের খুব কাছাকাছি নিয়ে যায়। এটি শুধু একটি বই নয়, বরং নবীপ্রেমকে হৃদয়ে অনুভব করার এবং সেই ভালোবাসাকে নিজের জীবনাচরণে প্রকাশ করার এক সুন্দর আহ্বান।

সব মিলিয়ে তোমাকে ভালোবাসি হে নবী! নবীপ্রেমে সিক্ত একটি হৃদয়ছোঁয়া, অনুপ্রেরণাদায়ী ও পাঠযোগ্য বই।

আমিনুল ইসলাম
রসায়ন বিভাগ
বরিশাল বিশ্ববিদ্যালয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩ ব্যাচের(২০২৩-২৪ শিক্ষাবর্ষ)  শিক্ষার্থী ইয়াসিন আরাফাত দপদপিয়া ব্রিজে মাহিন্দ্রা ...
09/08/2026

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩ ব্যাচের(২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ইয়াসিন আরাফাত দপদপিয়া ব্রিজে মাহিন্দ্রা ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

" আল্লাহ তা'আলা যার কল্যাণ চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন।"(সহীহ্ বুখারি)বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীব...
01/08/2026

" আল্লাহ তা'আলা যার কল্যাণ চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন।"(সহীহ্ বুখারি)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকেই আছি যারা দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের জন্য এমন একটি প্লাটফর্ম খুঁজছি যা আমাদের বিশ্ববিদ্যালয়ের যাত্রাকে সুশৃঙ্খল, সহজ ও প্রশান্তিময় করতে সহায়ক ভূমিকা রাখবে।
Barishal University Islamic Library আপনার এই যাত্রাকে সফল করতে বদ্ধপরিকর।
আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই গ্রাউন্ড ফ্লোরে লাইব্রেরির নিয়মিত বুথ কার্যক্রম চলছে।
ইনশাআল্লাহ, আগামীকাল (২ আগস্ট) বেলা ১০:০০ টা থেকে দুপুর ১:০০ অব্দি বুথ কার্যক্রম চলবে।

(আরো বিস্তারিত জানতে বুথে এসে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন অথবা লাইব্রেরির পেইজের ইনবক্সে মেসেজ দিন)

সবাইকে পবিত্র জুমা মুবারক।
31/07/2026

সবাইকে পবিত্র জুমা মুবারক।

আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনু...
29/07/2026

আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরীর লক্ষ্য-উদ্দেশ্য, কার্যক্রম এবং আসন্ন কর্মশালা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়।

জ্ঞানচর্চা ও ইতিবাচক উদ্যোগে সবার অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। 🤍



বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরি কার্যক্রমের অংশ হিসাবে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সাথে  সাক্ষাৎকার করে ...
28/07/2026

বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরি কার্যক্রমের অংশ হিসাবে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎকার করে যাচ্ছে।

এরই অংশ হিসাবে লাইব্রেরীর প্রতিনিধি দল আজকে ইতিহাস বিভাগের (ববি ১৫ তম ব্যাচ) শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে।

এ সময় সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, কার্যক্রম এবং আসন্ন কর্মশালা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়।

BU ISLAMIC LIBRARY - BUIL

বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরীর প্রতিনিধি দল উদ্ভিদবিজ্ঞান বিভাগ (১৫তম ব্যাচ)-এর শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্...
28/07/2026

বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরীর প্রতিনিধি দল উদ্ভিদবিজ্ঞান বিভাগ (১৫তম ব্যাচ)-এর শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, কার্যক্রম এবং আসন্ন কর্মশালা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়।

সকলের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদের এই পথচলাকে কল্যাণময় করুন। 🤍



আলহামদুলিল্লাহ! জ্ঞানার্জনের যাত্রায় একটি সুন্দর উপহার 📚✨​রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্ত...
23/07/2026

আলহামদুলিল্লাহ! জ্ঞানার্জনের যাত্রায় একটি সুন্দর উপহার 📚✨

​রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মানুষকে ভালো কাজের পথ দেখায়, সে ঐ কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পায়।” [সহীহ মুসলিম]

​অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, Barishal University Islamic Library (BUIL) -এর সমৃদ্ধিতে যুক্ত হলো নতুন ৪টি বই!

​লেখক ও প্রিয় ভাই Mohaimin Patwary - এর এক ঘোষণার মাধ্যমে আমাদের প্রতিনিধি Md Ariful Hoque ভাইয়ের মাধ্যমে তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়। ভাই অত্যন্ত সহৃদয়তার সাথে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরির শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও জ্ঞান অর্জনের সুবিধার্থে বইগুলো হাদিয়া হিসেবে পাঠিয়েছেন।

​প্রাপ্ত বইসমূহ:
১. গল্পে গল্পে অর্থনীতি
২. ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য
৩. শোষণমুক্তির অর্থনীতি
৪. কৌশল বিদ্যা
​আমরা Mohaimin Patwary ভাইয়ের এই মহতী উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বইগুলোর অনামী সম্মানিত ডাটা (স্পন্সর)-র জন্য দোয়া করি।

আল্লাহ তাআলা তাঁদের এই দানকে 'সাদাকায়ে জারিয়া' হিসেবে কবুল করুন, তাঁদের রিজিকে বরকত দান করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমীন।

" আল্লাহ তা'আলা যার কল্যাণ চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন।"(সহীহ্ বুখারি)বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীব...
22/07/2026

" আল্লাহ তা'আলা যার কল্যাণ চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন।"(সহীহ্ বুখারি)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকেই আছি যারা দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের জন্য এমন একটি প্লাটফর্ম খুঁজছি যা আমাদের বিশ্ববিদ্যালয়ের যাত্রাকে সুশৃঙ্খল, সহজ ও প্রশান্তিময় করতে সহায়ক ভূমিকা রাখবে।
Barishal University Islamic Library আপনার এই যাত্রাকে সফল করতে বদ্ধপরিকর।
আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই গ্রাউন্ড ফ্লোরে লাইব্রেরির নিয়মিত বুথ কার্যক্রম চলছে।
ইনশাআল্লাহ, আগামীকাল (২৩ জুলাই) বেলা ১১:০০ টা থেকে দুপুর ১:০০ অব্দি বুথ কার্যক্রম চলবে।

(আরো বিস্তারিত জানতে বুথে এসে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন অথবা লাইব্রেরির পেইজের ইনবক্সে মেসেজ দিন)

Address

University Of Barishal
Barisal
8254

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Sunday 07:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Barishal University Islamic Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Barishal University Islamic Library:

Shortcuts

Share

Category