BU Islamic Library - Female Zone

BU Islamic Library - Female Zone A trusted book sharing platform for Islamic FEMALE Readers of BU!

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “দুটি নেয়ামত এমন আছে, যেগুলোতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় (তার স...
16/08/2026

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “দুটি নেয়ামত এমন আছে, যেগুলোতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় (তার সঠিক মূল্যায়ন করে না)— সুস্থতা এবং অবসর সময়।” (সহিহ বুখারি)

15/08/2026

গান বিনোদন, নাকি গুনাহ?

মুমিনের জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। যে জিনিস আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, অন্তরকে গাফেল করে এবং গুনাহের দিকে নিয়ে যায়—তা থেকে নিজেকে বাঁচানোই তাকওয়ার পরিচয়।

গানকে বিনোদন মনে হলেও একজন মুসলিমের উচিত নিজের অন্তর ও আমলকে নিয়ে সতর্ক থাকা। কারণ আমরা যা শুনি, তা আমাদের চিন্তা ও হৃদয়ের ওপর প্রভাব ফেলে।

গানের পরিবর্তে কুরআন শুনি।
অশ্লীলতার পরিবর্তে নসিহত শুনি।
সময় নষ্ট না করে আল্লাহর স্মরণে সময় দিই।

আজ যে গানটি ছাড়তে কষ্ট হচ্ছে, মনে রাখুন—আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ছেড়ে দিলে তার চেয়ে উত্তম কিছু পাওয়ার আশা রাখা যায়।

“হে আল্লাহ, আমাদের কান, চোখ ও অন্তরকে পবিত্র রাখুন। আমিন।”

14/08/2026

তুলনার আর কোনো স্থান নেই আমার হৃদয়ে। যখন দেখি কেউ আমার চেয়ে ভালো করছে, বেশি অর্জন করছে কিংবা প্রশংসা পাচ্ছে, তখন আমি তার জন্য আন্তরিকভাবে ভালো কিছু কামনা করি এবং শান্ত মনে নিজের পথে এগিয়ে যাই। এতে কোনো তিক্ততা নেই, আছে শুধু মেনে নেওয়ার প্রশান্তি।

আমি অন্য নারীদের সঙ্গে প্রতিযোগিতা করি না, কারণ আমি জানি—আমার মূল্য অন্য কারও সঙ্গে তুলনা করে নির্ধারিত হয় না। আমরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন পথে চলছি, আমাদের পরীক্ষা আলাদা, সময় আলাদা এবং আল্লাহর দেওয়া নিয়ামতও আলাদা। আল্লাহ একজনের জন্য যা লিখে রেখেছেন, তা কখনোই অন্য কারও কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য নয়।

আমি শিখছি আমি যেমন, যেখানে আছি—সেটুকুতেই সন্তুষ্ট থাকতে। আমি বিশ্বাস করি, আল্লাহ আমাকে অন্য সবার চেয়ে ভালোভাবে জানেন। আর তিনি আমার জন্য যা নির্বাচন করেন, সেটিই আমার হৃদয় ও আত্মার জন্য সবচেয়ে প্রয়োজনীয়।

এই ধরনের বিশ্বাসের মধ্যে এক অপার স্বাধীনতা রয়েছে। যখন তুলনা করা বন্ধ করে দিই, তখন এমন সব লড়াই থেকেও নিজেকে মুক্ত করি, যেগুলো আদৌ আমার ছিল না। আর সেই প্রশান্তির মধ্যেই আমি শিখি—আল্লাহ আমার জন্য যা লিখে রেখেছেন, তার ওপর আস্থা রেখে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে।

—সংগৃহিত

বলো,সুখ কোথা পাই?বই~বেলা ফুরাবার আগে
13/08/2026

বলো,সুখ কোথা পাই?
বই~বেলা ফুরাবার আগে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী ইয়াসীন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আল্লাহ আমাদের ভাইকে জান্নাতুল ফেরদৌস দা...
09/08/2026

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী ইয়াসীন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আল্লাহ আমাদের ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। ভাইটা হয়তো কোনো প্রয়োজনে বের হয়েছিলো। হয়তো বিকালে টিউশন ছিলো কিংবা বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দেওয়ার প্লান ছিলো। সকালেই হয়তো ক্লাসমেটদের সাথে ক্লাস করেছে, হেসেছে। অথচ কয়েক ঘন্টার ব্যবধানে আরাফাত আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে।

আজ আরাফাত, কাল হয়তো আমি। মৃত্যু কখন কীভাবে আসবে আমরা কেউ জানিনা। এই যে পোস্টটা এখন লিখছি, জানিনা পরবর্তী মুহূর্তে আমি পৃথিবীতে থাকবো কিনা।

কোথাও একটা লেখা পড়েছিলাম, "প্রতিটা দিন এমনভাবে কাটাও যেন আজই পৃথিবীতে তোমার শেষ দিন।"

চলুন নিজেকে প্রশ্ন করি, মৃত্যুর জন্য আমি প্রস্তুত তো?

জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সঠিক বিধান জানা ও মানার জন্য নির্ভরযোগ্য ফিকহের জ্ঞান অপরিহার্য। আল ফিকহ বইটি সহজ ও প্রা...
06/08/2026

জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সঠিক বিধান জানা ও মানার জন্য নির্ভরযোগ্য ফিকহের জ্ঞান অপরিহার্য। আল ফিকহ বইটি সহজ ও প্রামাণ্য ভাষায় ইসলামের গুরুত্বপূর্ণ মাসআলা-মাসায়েল তুলে ধরেছে, যা শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠক—সবার জন্যই উপকারী।

বই~আল ফিকহ

" আল্লাহ তা'আলা যার কল্যাণ চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন।"(সহীহ্ বুখারি)বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীব...
01/08/2026

" আল্লাহ তা'আলা যার কল্যাণ চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন।"(সহীহ্ বুখারি)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকেই আছি যারা দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের জন্য এমন একটি প্লাটফর্ম খুঁজছি যা আমাদের বিশ্ববিদ্যালয়ের যাত্রাকে সুশৃঙ্খল, সহজ ও প্রশান্তিময় করতে সহায়ক ভূমিকা রাখবে।
Barishal University Islamic Library আপনার এই যাত্রাকে সফল করতে বদ্ধপরিকর।
আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই গ্রাউন্ড ফ্লোরে লাইব্রেরির নিয়মিত বুথ কার্যক্রম চলছে।
ইনশাআল্লাহ, আগামীকাল (২ আগস্ট) বেলা ১০:০০ টা থেকে দুপুর ১:০০ অব্দি বুথ কার্যক্রম চলবে।

(আরো বিস্তারিত জানতে বুথে এসে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন অথবা লাইব্রেরির পেইজের ইনবক্সে মেসেজ দিন)

আপনি কি জানেন মুদ্রাব্যবস্থা দ্বারা কীভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করা হচ্ছে? রাষ্ট্রের মূল ক্ষমতার মালিক কারা? কেন একের পর এক...
29/07/2026

আপনি কি জানেন মুদ্রাব্যবস্থা দ্বারা কীভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করা হচ্ছে? রাষ্ট্রের মূল ক্ষমতার মালিক কারা? কেন একের পর এক দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে? বাংলাদেশ কি দেউলিয়াত্বের পথে যাচ্ছে? কীভাবে আমরা এর থেকে রক্ষা পেতে পারি?
উত্তর বইয়ের পাতায় পাতায়...

24/07/2026

যাদের মন বাইতুল্লাহর মুসাফির হওয়ার জন‍্য বেকারার হয়ে আছে উনাদের জন‍্য ছোট্ট একটা আমল…

প্রতি জুম’আ বারে সারাদিন জুড়ে এমনকি কাজ করতে করতে বেশি বেশি দূরূদ এবং ইস্তেগফার পড়তে থাকা
এবং আসর- মাগরিবের মাঝে সা'আতুল ইস্তিযাবাহ বা দুয়া কবুলের মুহূর্ত যেটাকে বলে তখন নিচের দুয়াগুলো পড়তে থাকা

‎اللّٰهُمَّ ارْزُقْنِيْ زِيَارَةَ الْحَرَمَيْنِ الشَّرِيْفَيْنْ

আল্লাহুম্মারযুকনী যিয়া-রতাল হারমাইনিশ শারি-ফাইন।

‎ اللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ زِيَارَةَ الْحَرَمَيْنِ الشَّرِيْفَيْنْ

আল্লাহুম্মাফতাহলী- আবওয়াবা যিয়া-রতাল হারমাইনিশ শারি-ফাইন।

‎اللّٰهُمَّ افْتَحْ لَنَا اَبْوَابَ زِيَارَةِ بَيتِ اللّٰه

আল্লাহুম্মাফতাহলানা আবওয়া-বা যিয়া-রতি বাইতিল্লাহ

ইন শা আল্লাহ দ্রুতই আল্লাহ তাআ’লা উনার ঘরে মেহমান হিসেবে কবুল করবেন🌷

- Tahmina Islam

আসসালামু আলাইকুমগ্রাউন্ড ফ্লোরে লাইব্রেরির নিয়মিত বুথ কার্যক্রম চলছে।ইনশাআল্লাহ, আজ (২৩ জুলাই)  বেলা ১১:০০ টা থেকে দুপুর...
23/07/2026

আসসালামু আলাইকুম
গ্রাউন্ড ফ্লোরে লাইব্রেরির নিয়মিত বুথ কার্যক্রম চলছে।
ইনশাআল্লাহ, আজ (২৩ জুলাই) বেলা ১১:০০ টা থেকে দুপুর ১:০০ অব্দি বুথ কার্যক্রম চলবে।

(আরো বিস্তারিত জানতে বুথে এসে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন অথবা লাইব্রেরির পেইজের ইনবক্সে মেসেজ দিন)

Address

Karnakathi, Barishal
Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when BU Islamic Library - Female Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BU Islamic Library - Female Zone:

Shortcuts

Share

Category