Board of Intermediate & Secondary Education, Barisal, Bangladesh.

Board of Intermediate & Secondary Education, Barisal, Bangladesh. Board of Intermediate & Secondary Education, Barisal Pirojpur. Barguna and Jhalakathi of Barisal Division. Its first working day was on November 16, 1999.

Barisal Education Board (SR and no 250 law -99) Branch -11/(1) 98- ISEO) deals with schools and colleges of the Districts, Barisal, Patuakhali, Bhola. It was established on August 23,1999/ Bhadra 08, 1406 according to Section 03 A(1) of 1961 Ordinance. Barisal Education Board is established to hold S.S.C and H.S.C examinations and to ensure the registration process easier for the students of Secon

dary and Higher secondary level of this region. It was very difficult and expensive for the teachers of this region to go to Jessore Board for Completing their necessary official activities. As a result Barisal Secondary and higher secondary Education Board was established.

এসএসসি ২০২৬ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষনের নিয়মাবলি
11/08/2026

এসএসসি ২০২৬ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষনের নিয়মাবলি

এসএসসি পরীক্ষা -২০২৬ , মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট ফলাফল হস্তান্তর। মাধ‍্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল।
10/08/2026

এসএসসি পরীক্ষা -২০২৬ , মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট ফলাফল হস্তান্তর। মাধ‍্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল।

09/08/2026

SSC 2026 (নম্বর সহ) রেজাল্ট দেখার জন্য ঠিক সকাল ১০টায় ভিজিট করুন https://result.barisalboard.gov.bd/

জাতির ইতিহাসে আত্মত্যাগের ঘটনাগুলো শুধু স্মরণ করার জন্যই নয়, বরং তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমের স...
05/08/2026

জাতির ইতিহাসে আত্মত্যাগের ঘটনাগুলো শুধু স্মরণ করার জন্যই নয়, বরং তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই অনুপ্রেরণাকে বুকে ধারণ করে আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বরিশাল শিক্ষা বোর্ডে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হয়েছে। দিনের শুরুতে বরিশালে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ছাত্র-জনতার ঐতিহাসিক ৩৬ দিনের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরবর্তীতে শিক্ষা বোর্ড মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বোর্ডের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষা বোর্ডের সম্মানিত সচিব, কলেজ পরিদর্শক এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে প্রধান ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বরিশাল শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার, গুম-খুন ও অবিচারের বিরুদ্ধে ছাত্র-জনতার অসামান্য আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, "শহীদদের এই রক্তদান আমাদের জন্য কেবল একটি দিবস নয়, এটি একটি দীর্ঘস্থায়ী চেতনা।" শিক্ষা বোর্ডকে একটি বিশাল সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, এখানে সেবা নিতে আসা লাখো শিক্ষার্থী ও অভিভাবক যদি কোনোভাবে বঞ্চিত বা হয়রানির শিকার হন, তবে জুলাইয়ের এই মহান আত্মত্যাগ সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার সাথে মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে চেয়ারম্যান মহোদয় বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ ভিশনের কথা বিশেষভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, তা বাস্তবায়নে শিক্ষিত সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের ভিত্তিতে সততার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা পর্ব শেষে এক আবেগঘন পরিবেশে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এই দোয়ায় জুলাই গণঅভ্যুত্থানে যে সকল বীর সন্তান দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, সেই সকল শহীদদের রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করা হয়। একইসাথে, এই আন্দোলনে যারা গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন, পরম করুণাময়ের কাছে তাদের দ্রুত আরোগ্য, পরিপূর্ণ সুস্থতা এবং একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ প্রার্থনা করা হয়। সর্বোপরি, শহীদদের স্বপ্নের বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

বরিশাল শহরের ত্রিশ গোডাউন বধ্যভূমি-লাগোয়া সাগরদী খালের দুই পাড়ে সাড়ে তিনশ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আজ মানন...
13/07/2026

বরিশাল শহরের ত্রিশ গোডাউন বধ্যভূমি-লাগোয়া সাগরদী খালের দুই পাড়ে সাড়ে তিনশ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আজ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বরিশাল সফর করেন।

এ উপলক্ষে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম-এর নেতৃত্বে বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বরিশাল শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে সারিবদ্ধভাবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী গাড়িযোগে শিক্ষা বোর্ডের সামনে দিয়ে অতিক্রমকালে বোর্ড পরিবারের শুভেচ্ছা গ্রহণ করেন।

পরবর্তীতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রত্যয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে সম্মানিত চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম একটি ফলজ গাছের চারা রোপণ করেন।
চারা রোপণ শেষে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তিনি সকলকে বেশি বেশি গাছ রোপণ এবং রোপিত গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশালের চেয়ারম্যান হিসেবে প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম স্যার আজ, ০৯ জু...
09/07/2026

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশালের চেয়ারম্যান হিসেবে প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম স্যার আজ, ০৯ জুলাই ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

তাঁর দূরদর্শী নেতৃত্ব, প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষাবোর্ডের কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সেবামুখী হবে—এমন প্রত্যাশা সকলের।

নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করছি।

বরিশালে এইচএসসি পরীক্ষা তদারকিতে শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী
04/07/2026

বরিশালে এইচএসসি পরীক্ষা তদারকিতে শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী

অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালীন সব পরীক্ষাকেন্দ্রে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে, যা...

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিতে কঠোর বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান, পরিদর্শন অব্যাহত
04/07/2026

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিতে কঠোর বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান, পরিদর্শন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্.....

03/07/2026
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বরিশালের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে শিক্ষা বোর্ড চেয়ারম্যান, সন্তষ্ট অভিভাবকরা!
02/07/2026

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বরিশালের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে শিক্ষা বোর্ড চেয়ারম্যান, সন্তষ্ট অভিভাবকরা!

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বরিশালের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে শিক্ষা বোর্ড চেয়ারম্যান নিজস্ব প্রতিবেদক এইচএ.....

Address

Barisal City
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Board of Intermediate & Secondary Education, Barisal, Bangladesh. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Board of Intermediate & Secondary Education, Barisal, Bangladesh.:

Shortcuts

Share