নলুয়া ইউনিয়ন পরিষদ

নলুয়া ইউনিয়ন পরিষদ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার,
এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার।

07/01/2026

সকল ভাতাসুবিধাভুগীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আপনাদের মোবাইল নাম্বারে ভাতার নির্ধারিত টাকা ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে। আপনারা দ্রুত টাকা তুলে ফেলুন। কিছু অসাধু হ্যাকার আপনাদের মোবাইল নাম্বারে ফোন দিচ্ছে, আপনাদের নামে টিসিবি কার্ড দেয়া হবে বলে তারা গোপন নাম্বার চাচ্ছে। তাদেরকে কোনভাবেই আপনাদের পিন নাম্বার বা ওটিপি নাম্বার না দিয়ে তাদের কল কেটে দিন। আপনি সতর্ক হোন অন্যদেরকেও সতর্ক করুন ।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর ...
30/12/2025

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তার শোকসন্তপ্ত পরিবার, তার স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

30/12/2025
প্রিয় নলুয়া ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম।নতুন করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন শুরু হয়েছে। ★★★বয়স্ক ভাত...
14/10/2025

প্রিয় নলুয়া ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম।

নতুন করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন শুরু হয়েছে।
★★★বয়স্ক ভাতার জন্য পুরুষদের ৬৫ ও মহিলাদের ৬২ বছর পূর্ণ হতে হবে। যাদের উল্লেখিত বয়স হয়েছে তারাই আবেদন করতে পারবেন।
★★★বিধবা ভাতার জন্য যে কোনো বয়সের বিধবা মা ও বোনেরা আবেদন করতে পারবেন।
★★★যারা প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন, তাদের অবশ্যই প্রতিবন্ধী কার্ড থাকতে হবে।

ইতি পূর্বে যারা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন করেছেন কিন্তু ভাতা পান না তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না। যারা নতুন বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চান তাদেরকে অবশ্যই ১৪-১০-২০২৫ তারিখ থেকে ০৭-১১-২০২৫ তারিখের মধ্যে ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে এসে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিঃদ্রঃ অনলাইন আবেদন ছাড়া কাউকে ভাতার অন্তভূক্ত করা যাবে না এমনকি মৃত্যু ব্যক্তির স্থলে কাউকে রিপ্লেস করতে হলেও অনলাইন আবেদনে নাম থাকতে হবে।

08/10/2025

০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন
ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উক্ত সময়ের মধ্যে নলুয়া ইউনিয়নের সকল জেলেদের
ইলিশ মাছ আহরন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

09/04/2025

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়েদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। রাব্বি জিদনি ইলমা- রাব্বি ইয়াসসির, ওয়ালাতুআসসির ওয়া তামমিম আলাইনা বিল খাইর।

আগামীকাল অনুষ্ঠিতব্য SSC ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন‍্য দোয়া ও শুভকামনা রইলো। আশা করছি সবাই ভালো ভাবে পরীক্ষা দিবে।

আ স ম ফিরোজ আলম খান
চেয়ারম্যান
নলুয়া ইউনিয়ন পরিষদ
নলুয়া, বাকেরগঞ্জ

06/03/2025

শোক সংবাদঃ

আমাদের সকলের অত‍্যন্ত প্রিয় নলুয়া ইউপি সদস‍্য শাহানারা বেগম আজ সকাল ৯:৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when নলুয়া ইউনিয়ন পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share