26/04/2026
Media Literacy Training Successfully Completed. আয়োজনে সোশ্যাল একশন প্রজেক্ট অগ্রযাত্রা।
বরিশালের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন কলেজ,হাতেম আলী কলেজ, বরিশালের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০ জন তরুণ শিক্ষার্থীদের সম্পূর্ণ একদিনব্যাপী গণমাধ্যমের স্বাক্ষরতার উপর ট্রেনিং দেওয়া হয়।
প্রত্যেককে শেখানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে এবং তারা নিজেরা যেন নিজ নিজ প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইন, ওয়ার্কশপ এগুলোর আয়োজন নিজেরা করতে পারে সে বিষয় টা সেখানে হয়। আমরা গ্রুপ করে মক সেশন নেওয়ানো অনুশীলন করিয়েছি। তারা আগামী ৬ মাস সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে নিজ প্রতিষ্ঠান ও বাইরের মানুষকে সচেতন করবে এবং নিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি এবং আলোচক
১. রনজিৎ দত্ত
সদস্য ফোর্ব সিনিয়র ফোরাম এবং সুজন বরিশাল।
২. আবির অধিকারী স্যার
প্রভাষক, এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং সদস্য ফোর্ব সিনিয়র ফোরাম।
সহায়ক হিসেবে ছিলেন....
১. মোঃ হাদিউজ্জামান সুজন
Field Coordinator The Hunger Project Barishal. সাবেক জাতীয় যুগ্ম সমন্বয়কারী, বরিশাল অঞ্চলের সাবেক আঞ্চলিক সমন্বয়কারী ও সিনিয়র ফ্যাসিলিটেটর ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।
২. মেহেরাব আহমেদ জয়
Intern, The Hunger Project Barishal
সাবেক জাতীয় সমন্বয়কারী ফোর্ব ইয়ুথ নেটওয়ার্ক।জেলা সমন্বয়কারী, বরিশাল জেলা ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।
৩. মো শুভ চৌধুরী
Facilitator & National Coordinator, Youth Network For Action on FoRB and Harmony.
যুগ্ম সমন্বয়কারী বরিশাল জেলা ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।
ট্রেনিং ম্যানেজার ছিলেন
মো নাইম ইসলাম
সমন্বয়কারী, সোশ্যাল একশন প্রজেক্ট অভিন্ন।