Islami Andolan Bangladesh Barisal City

Islami Andolan Bangladesh Barisal City ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর এর অফিসিয়াল ফেসবুক পেইজ।
(1)

সরকারের প্রতি চরমোনাই পীরের ৬ পরামর্শকালবেলা অনলাইন প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৭:৪৫ পিএমত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্...
17/08/2026

সরকারের প্রতি চরমোনাই পীরের ৬ পরামর্শ
কালবেলা অনলাইন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৭:৪৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্তিতে সরকারের প্রতি ছয়টি পরামর্শ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

পরামর্শগুলো হলো, জুলাই সনদ ও জুলাই গণভোট বাস্তবায়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, গণহারে দলীয়করণ না করা, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা এবং পাচার করা টাকা উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা।

সোমবার (১৭ আগস্ট) সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব পরামর্শ দেন তিনি।
বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও এই সরকার দেশের ৫৫ বছরের গতানুগতিক কোনো নির্বাচন বা সরকার নয়; বরং স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্রের পরতে পরতে জমা জঞ্জাল দূর করার তীব্র আকাঙ্ক্ষায় জন্ম নেওয়া একটি গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়ে এই সরকার গঠিত হয়েছে। পরিবর্তন ও প্রত্যাশার সেই রক্তস্নাত পটভূমি বিবেচনায় নিলে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিস্তর ফারাক দেখা যাচ্ছে। কষ্টের বিষয় হলো, আশার আলো ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে।

তিনি বলেন, ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের পর দায়িত্ব নেওয়া একটি সরকারের মূল্যায়নের জন্য ছয় মাস হয়তো যথেষ্ট সময় নয়, কিন্তু ছয় মাস সময় হিসেবে কমও নয়। সরকারের মেয়াদের এক-দশমাংশ সময় এরই মধ্যে পার হয়ে গেছে। এই সময়ে অনেক ক্ষেত্রে সফলতা হয়তো দেখা যাবে না, তবে সূচনা ও পদ্ধতি দেখা যায়। সেই বিবেচনায় বিশেষ করে সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান জাতির মধ্যে হতাশা তৈরি করেছে।

চরমোনাই পীর বলেন, জুলাই সনদের ওপর অনুষ্ঠিত গণভোটকে কার্যত বাতিল করে দেওয়া হয়েছে। রাষ্ট্রকে স্বৈরাচারী হয়ে ওঠা থেকে রক্ষা করার জন্য জারি করা অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে। বিকল্প হিসেবে কোনো কোনো ক্ষেত্রে নতুন করে যে আইন আনা হয়েছে, তাতে আগের সমস্যার কোনো সমাধান নেই। এগুলো জুলাইয়ে মাঠে নেমে আসা অরাজনৈতিক ছাত্র-জনতার প্রত্যাশার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেন, জনপ্রত্যাশাকে উপেক্ষা করার পরিণতি ভালো হয় না। আজকেই হয়তো মানুষ মাঠে নামবে না; কিন্তু রাজনৈতিক নেতৃত্বের প্রতি তারা আস্থা হারিয়ে ফেলবে।

তবে সরকারের কিছু উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, কোনো কোনো ক্ষেত্রে সরকারের উদ্যোগ ও প্রচেষ্টা প্রশংসার যোগ্য। বিশেষ করে সরকারপ্রধানের দৃশ্যমান আচরণ ও ব্যতিব্যস্ততা ভালো কিছুর ইঙ্গিত দেয়। সরকারের অন্যদের কাছ থেকেও একই রকম ভূমিকা আশা করেন তারা।

সরকারের প্রতি দেওয়া ছয় পরামর্শের বিষয়ে চরমোনাই পীর বলেন, জুলাই সনদ ও জুলাই গণভোট বাস্তবায়ন করুন। দুর্নীতির লাগাম টেনে ধরুন। নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর ব্যবস্থা করুন। গণহারে দলীয়করণ করবেন না। ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনুন। পাচার করা টাকা উদ্ধারে অগ্রগতি দৃশ্যমান করুন।

বিবৃতির শেষাংশে তিনি বলেন, ‘আমরাও চাই এই সরকার সফল হোক।’

প্রচার বিভাগ
ইসলামী আন্দোলন বাংলাদেশ
বরিশাল মহানগর

আজ সোমবার (১০ আগস্ট'২৬) ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কার্যালয় উপস্থিত হয়ে নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ...
10/08/2026

আজ সোমবার (১০ আগস্ট'২৬) ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কার্যালয় উপস্থিত হয়ে নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশরাফীর হাতে ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন খেলাফত মজলিস বরিশাল মহানগরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন ফারুকী ও খেলাফত মজলিস বিসিসি ১০নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মাদ জামাল উদ্দিন হাওলাদার৷

তাদেরকে নগর কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক।

10/08/2026

এসএসসি-দাখিল ও সমমানের ফলাফল প্রকাশ
কাঙ্ক্ষিত ফলাফল অর্জনকারীদের অভিনন্দন আর যারা প্রত্যাশিত লক্ষ অর্জন করতে পারো নাই তারা ভেঙ্গে না পরে নতুন উদ্যোমে শুরু করতে হবে
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম,পীর সাহেব চরমোনাই এসএসসি-দাখিল ও সমমানের ফলাফল ঘোষণার পরে এক বিবৃতিতে বলেছেন, ফলাফল নির্বিচারে যারাই পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফলাফল যাই হোক না কেন পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমেই তোমরা একটি উচ্চতর স্তরে পৌছে গিয়েছো। আর যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছো তোমাদেরকে বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের দিনটি তোমাদের জীবনের একটি স্বরণীয় দিন হয়ে থাকবে। এই দিনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। কারণ একান্ত তাঁর দয়া ও রহমতেই তোমার এই সাফল্য। একই সাথে বাবা-মা ও শিক্ষকদের প্রতি তোমার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ। তারাই তোমার এই সাফল্যের ভিত্তি রচিত করেছে।

আজ ১০ আগস্ট, সোমবার এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পরে দেয়া এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো নাই তাদেরকে বলবো, ধৈর্য ধারণ করতে হবে। ভেঙ্গে পড়া যাবে না। হতাশ হওয়া যাবে না। জীবন অনেক বড়। এই জীবনে সম্ভাবনাও অনেক বড়। এই পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক কিন্তু এটা চুড়ান্ত ও সর্বশেষ মাইলফলক না। ফলে এই পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় কষ্ট হতে পারে কিন্তু তাতে ভেঙ্গে পড়া যাবে না। বরং কোথায় ঘাটতি ছিলো তা খুঁজে বের করে নতুন উদ্যোমে পথচলা শুরু করতে হবে।

পীর সাহেব চরমোনাই অবিভাবকদের প্রতি আহবান রেখে বলেন, আপনার সন্তানের পাশে থাকুন। যারা সফলতা পেয়েছে তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ জাগ্রত করুন। আর যারা কাঙ্খিত ফল পায় নাই তাদেরকে সান্তনা দিন। আশার পথ দেখান।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার বিভাগ
ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তিইনসাফ ও শরীয়াহ সমাজ গঠনে দায়িত্বশীলদের জনগণের পাশে থাকার আহ্বান: প্রফেসর মুহাম্মদ লোকমান হাকিমবরিশাল, ৭...
07/08/2026

প্রেস বিজ্ঞপ্তি

ইনসাফ ও শরীয়াহ সমাজ গঠনে দায়িত্বশীলদের জনগণের পাশে থাকার আহ্বান: প্রফেসর মুহাম্মদ লোকমান হাকিম

বরিশাল, ৭ আগস্ট: ইনসাফ ও শরীয়াহভিত্তিক সমাজ বিনির্মাণে সংগঠনের সকল স্তরের দায়িত্বশীলদের সততা ও নিষ্ঠার সাথে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি প্রফেসর মুহাম্মদ লোকমান হাকিম।

আজ শুক্রবার বরিশালের মুজাহিদ কমপ্লেক্সে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মহানগর শাখার সেক্রেটারি মাওলানা আবুল খায়েরের সঞ্চালনায় উক্ত সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ লোকমান হাকিম বলেন, "সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য শরীয়াহভিত্তিক আদর্শ অনুসরণ করা অপরিহার্য। জনগণের সুখে-দুখে পাশে দাঁড়িয়ে সেবা প্রদান করা এবং ন্যায়পরায়ণ সমাজ গঠনের লক্ষ্যে নিষ্ঠার সাথে কাজ করে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য। সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে সাধারণ মানুষের কল্যাণে সর্বাবস্থায় মাঠে থাকতে হবে।"

সভা পরিচালনা করার পাশাপাশি সঞ্চালক মাওলানা আবুল খায়ের সংগঠনকে তৃণমূলে আরও সুসংগঠিত ও বেগবান করার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

উক্ত মাসিক সভায় বরিশাল মহানগর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। সভায় মহানগর এলাকার সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সমাজসেবামূলক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।

---

বার্তা প্রেরক:
প্রকৌশলী এস এম ছাব্বির রহমান

প্রচার ও প্রকাশনা সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ

বরিশাল মহানগর শাখা

05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই’র নেতৃত্বে বরিশালে বিশাল মিছিল।

প্রেস বিজ্ঞপ্তি‘জুলাই সনদ’ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না-মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমআজ বুধবার (৫ আগস্ট ২০২৬)...
05/08/2026

প্রেস বিজ্ঞপ্তি

‘জুলাই সনদ’ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না
-মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) বরিশাল নগরীর টাউন হল চত্বরে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগর শাখার সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, "‘জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত এই রক্তস্নাত ঐতিহাসিক অর্জন নিয়ে কোনো ছিনিমিনি খেলা সহ্য করা হবে না।"

তিনি আরও বলেন, "ক্যাম্পাসগুলোতে সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের সার্বিক পুনর্গঠন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

আজকের গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা সভাপতি মাওলানা জামিলুর রহমান, বরিশাল মহানগর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, মুহাম্মাদ জাকির হোসেন কাফরা, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন নাইস, সাংগঠনিক সম্পাদ্ক মাওলানা আরিফুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি সৈয়দ নাসির আহমদ কাউসার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসের, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এস. এম. হাসিবুল্লাহ এবং বিএম কলেজের সভাপতি মুহাম্মাদ ইমাম হাসানসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

বার্তাপ্রেরক:
প্রকৌশলী এস এম ছাব্বির রহমান
প্রচার সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখা
যোগাযোগ: ০১৬৩৭৭০৫২২৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেব...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই

05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাই।

৫ আগস্ট ২০২৬

চলছে সমাবেশ
05/08/2026

চলছে সমাবেশ

05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশ থেকে সরাসরি

৫ আগস্ট ২০২৬

Address

Mujahid Complex, Chandmari
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Islami Andolan Bangladesh Barisal City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Islami Andolan Bangladesh Barisal City:

Shortcuts

Share