বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ Barisal Palli Bidyut Samity-1 is Performing For Electrification in Various Sector such as Agricultural,Industrial and Socio-Economic Development of Barisal

অদ্য ০৫-০৮-২০২৬খ্রিঃ তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বরিশাল পবিস-১ কর্তৃক জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গণঅ...
05/08/2026

অদ্য ০৫-০৮-২০২৬খ্রিঃ তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বরিশাল পবিস-১ কর্তৃক জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় পবিসের জেনারেল ম্যানেজার মহোদয়, নির্বাহী প্রকৌশলী(বাপবিবো, বরিশাল) মহোদয় সহ সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীরাবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে বাদ জোহর পবিসের জামে মসজিদে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থতা এবং দেশের সার্বিক সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

03/08/2026

"মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তি"

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মানিত গ্রাহক সদস্যগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৮/০৭/২০২৬ খ্রিঃ তারিখ ভোর ০৪:০০ ঘটিকায় মুলাদী ৩৩ কেভি ফিডারের কামারপাড়া (মুলাদী) প্রান্তে আড়িয়াল খাঁ নদীর রিভার ক্রসিং তার টাওয়ার থেকে ছিঁড়ে নদীতে পড়ে যায়।

ঘটনার পরপরই সমিতির কারিগরি দল এবং পিজিসিবি, বরিশাল জোনের অভিজ্ঞ টেকনিক্যাল টিমের যৌথ প্রচেষ্টায় দিন-রাত কাজ করে ২৯/০৭/২০২৬ খ্রিঃ তারিখ ভোর ০৩:০০ ঘটিকায় বিদ্যুৎ সরবরাহ পুনঃরায় চালু করা হয়। কিন্তু দুঃখজনকভাবে, চালু হওয়ার ১ ঘণ্টা পর একই সংযোগের তার মীরগঞ্জ প্রান্ত থেকে পুনরায় ছিঁড়ে পড়ে। উল্লেখ্য, উক্ত রিভার ক্রসিং টাওয়ারটি পিডিবি আমলের অত্যন্ত পুরোনো হওয়ায় স্থানীয়ভাবে তাৎক্ষণিক মেরামত সম্ভব হয়নি।

পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিকভাবে ২৯/০৭/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৬:০০ ঘটিকার মধ্যে পাশ্ববর্তী (২ কিমি দূরত্বে অবস্থিত) অপর একটি টাওয়ারের মাধ্যমে বিকল্প উপায়ে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। তবে বিকল্প এই টাওয়ারটির লোড ক্যাপাসিটি কম হওয়ায় উল্লিখিত ৩টি উপজেলার সম্পূর্ণ চাহিদামাফিক বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে বর্তমানে আনুমানিক ৩০% থেকে ৪০% পর্যন্ত লোডশেডিং করে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হয়েছে।

ইতিমধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে রিভার ক্রসিং টাওয়ার বিষয়ে অভিজ্ঞ প্রতিষ্ঠান দ্বারা একটি কারিগরি সমীক্ষা সম্পন্ন করা হয়েছে। টাওয়ারটি বেশ পুরোনো হওয়ায় সংযোগটি পূর্ণাঙ্গভাবে মেরামত করে বিদ্যুৎ লাইন চালু করতে কিছুটা সময় লাগতে পারে।

তবে অতি দ্রুততম সময়ের মধ্যে টাওয়ার মেরামত ও ছিঁড়ে যাওয়া তার প্রতিস্থাপন করে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে বরিশাল পবিস-১ এবং বাপবিবো কর্তৃপক্ষ যৌথভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই সাময়িক অনাকাঙ্ক্ষিত বিভ্রাট ও কষ্টের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই আপতকালীন সময়ে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার সম্মানিত গ্রাহক সদস্যগণকে ধৈর্য ধারণ করে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

অনুরোধক্রমে
কর্তৃপক্ষ,
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মানিত গ্রাহক সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি যে, মোঃ শামিম সরদার, পিতা- মোঃ মান্নান সরদ...
05/07/2026

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মানিত গ্রাহক সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি যে, মোঃ শামিম সরদার, পিতা- মোঃ মান্নান সরদার, তেরচর মুলাদী এর বিদ্যুৎ বিল বেশি এসেছে মর্মে অভিযোগ করে একটি ফেসবুক পোস্ট করা হয়েছে(পোস্টের লিংক সংযুক্ত), যা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক যাচাই করে অভিযোগটি সঠিক পাওয়া যায় নাই । মিটার রিডিং, বিল প্রস্তুতে ভুল বা অন্য কোন কারিগরি ত্রুটির কারনে বিদ্যুৎ বিল বেশি আসেনি। উল্লেখিত বিলে (হিসাব নংঃ ৭৮১-১০২২) গ্রাহকের মে/২৬ হতে জুন/২৬ পর্যন্ত বকেয়া সহ বিদ্যুৎ বিলের পরিমাণ ৪৩৯১/- টাকা। অবশিষ্ট ১৫৪৪৪/- টাকা (বিবিধ বিল অংশে উল্লেখিত) একই গ্রাহকের বিচ্ছিন্ন বাণিজ্যিক সংযোগ( হিসাব নংঃ ৭৮১-১৭০০) এর বকেয়া বিদ্যুৎ বিল। গ্রাহক বাণিজ্যিক সংযোগ( হিসাব নংঃ ৭৮১-১৭০০) এর বিদ্যুৎ বিল পরিশোধ না করায় অফিস কর্তৃক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবং গ্রাহককে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য বিভিন্ন সময় অবহিত করা হয়। গ্রাহক মুলাদী জোনাল অফিসের ডিজিএম মহোদয়কে বকেয়া বিল পরিশোধের বিষয়ে মৌখিকভাবে আশ্বস্ত করলেও তা অদ্যবধি পরিশোধ করেননি। পরবর্তীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের স্বার্থে জুন/২৬ মাসে গ্রাহকের আবাসিক সংযোগ মিটার (হিসাব নংঃ ৭৮১-১০২২) এর বিলের সাথে বিচ্ছিন্ন বাণিজ্যিক সংযোগ( হিসাবঃ ৭৮১-১৭০০) এর বকেয়া বিল ১৫৪৪৪/- টাকা যুক্ত করা হয়। মোঃ শামিম সরদার বারংবার প্রতিশ্রুতি দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ না করে সোশ্যাল মিডিয়ায় এমন বিভ্রান্তিকর পোস্ট করা অত্যন্ত দুঃখজনক। গ্রাহক মোঃ শামিম সরদার, তেরচর, মুলাদী কে তার বকেয়া বিদ্যুৎ বিল সহ সকল বিল দ্রুত পরিশোধ করে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সহযোগিতা করার অনুরোধ করা হলো।

গ্রাহকের ফেসবুক পোস্ট লিংকঃ https://www.facebook.com/story.php?story_fbid=122272372196130638&id=61553919158353&mibextid=wwXIfr&rdid=57k2e6johQH7RB72 #

বরিশাল পবিস-১ এর সম্মানিত গ্রাহক সদস্যদের অবগতির জন্য।
01/07/2026

বরিশাল পবিস-১ এর সম্মানিত গ্রাহক সদস্যদের অবগতির জন্য।

শিক্ষানবিশ লাইনম্যান নিয়োগ বিজ্ঞপ্তি।
30/04/2026

শিক্ষানবিশ লাইনম্যান নিয়োগ বিজ্ঞপ্তি।

20/04/2026

বরিশাল পবিস-১ এর সম্মানিত গ্রাহক সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারনে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে কিছুটা ঘাটতি থাকায় লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এমতাবস্থায় সম্মানিত গ্রাহক সাধারনকে ধৈর্য ধারণ সহ বিদ্যুৎ সাশ্রয়ে উদ্বুদ্ধ হতে বিশেষভাবে অনুরোধ করা হলো। লোডশেড সংক্রান্ত সাময়িক সমস্যার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

প্রচারেঃ কর্তৃপক্ষ,
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি -১

" বাংলা নববর্ষ-১৪৩৩"বৈশাখ মানে, নতুন বছরে নতুন গাওয়া গান।বৈশাখ মানে, জাগিয়ে তোলা নতুন এক প্রাণ।"বরিশাল পবিস-১ এর ক্রীসকপ...
14/04/2026

" বাংলা নববর্ষ-১৪৩৩"
বৈশাখ মানে, নতুন বছরে নতুন গাওয়া গান।
বৈশাখ মানে, জাগিয়ে তোলা নতুন এক প্রাণ।"

বরিশাল পবিস-১ এর ক্রীসকপ কর্তৃক বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা হয়। সকালে ঐতিহ্যবাহী পান্তা ইলিশের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। গান, নাচ ও কবিতা আবৃতির মধ্য দিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বরিশাল পবিস-১ এর জেনারেল ম্যানেজার মহোদয়, এলাকা পরিচালকবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

06/04/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬।​বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে বরিশাল পল...
26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬।

​বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

​অত্র পবিসের সুযোগ্য জেনারেল ম্যানেজার জনাব এ.বি.এম মিজানুর রহমান মহোদয়ের নেতৃত্বে পবিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সূর্যোদয়ের সাথে সাথে বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করেন।

​আজ সকাল ৬ ঘটিকায় বরিশাল জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এবং সকাল ৬:৩০ ঘটিকায় ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

​যাঁদের অসীম ত্যাগে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র ও লাল-সবুজের পতাকা, তাঁদের আত্মত্যাগ আমাদের প্রেরণা। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়াই হোক আমাদের আজকের অঙ্গীকার।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১:

Shortcuts

Share