শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,বরিশাল

  • Home
  • Bangladesh
  • Barishal
  • শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,বরিশাল

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,বরিশাল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,বরিশাল, Government Organization, Vatarkhal, Barishal.

অদ্য ০২-০৯-২০২৬ খ্রিস্টাব্দ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত যুগ্ম সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচা...
02/09/2026

অদ্য ০২-০৯-২০২৬ খ্রিস্টাব্দ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত যুগ্ম সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ মাহমুদ হাসান মহোদয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরিশাল কর্তৃক বাস্তবায়নাধীন ও অনুমোদিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি—যেমন নির্মাণ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, মেরামত ও সংস্কার—এর বাস্তবায়ন অগ্রগতি এবং গুণগত মান সরেজমিনে পরীবীক্ষণ ও মূল্যায়নের লক্ষ্যে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি চলমান বিভিন্ন উন্নয়ন কাজ সরেজমিনে ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি, নির্মাণসামগ্রীর গুণগত মান, কারিগরি মানদণ্ড অনুসরণ, অনুমোদিত নকশা ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ বাস্তবায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং ভবিষ্যতে কি কি চাহিদা প্রয়োজন সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরিশালের সম্মানিত নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ শহিদুল ইসলাম স্যার, বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী এবং অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।

পরিদর্শনের মাধ্যমে চলমান উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে সার্বিকভাবে পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) [যুগ্মসচিব] মিস ফরিদা ইয়াসমিন আজ ২৬/০৮/২০২৬ ইং তারিখে সিলেট ,বরিশাল, রংপু...
26/08/2026

কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) [যুগ্মসচিব] মিস ফরিদা ইয়াসমিন আজ ২৬/০৮/২০২৬ ইং তারিখে সিলেট ,বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ৪ টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর চলমান উন্নয়ন অবকাঠামো সরজমিনে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর(ইইডি) বরিশাল জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব শহিদুল ইসলাম, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মহোদয় বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মহোদয় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় সহ ইইডি এ-র সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী সদর বরিশাল। এ সময় পরিচালক (পিআইডব্লিউ) মহোদয় প্রকল্পের বাকি কাজ দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন এবং কাজের গুণগত মানের বিষয়ে সন্তোস প্রকাশ করেন।

-অদ্য ২৫-০৮-২০২৬ খ্রি. তারিখে বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের চলমান উন্নয়ন কাজসমূহ দ্রুত ও নির্ধারিত সময়ের মধ...
25/08/2026

-অদ্য ২৫-০৮-২০২৬ খ্রি. তারিখে বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের চলমান উন্নয়ন কাজসমূহ দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ আসাদুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ আলী ইমাম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ ফাহিম ইকবাল।

-এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরিশাল জেলার সম্মানিত নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, সংশ্লিষ্ট ঠিকাদারবৃন্দ এবং বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ মহোদয়সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

-পরিদর্শনকালে প্রতিষ্ঠানের চলমান বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করা হয়। এর মধ্যে প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ ভবন ও স্টাফ কোয়ার্টারসহ অন্যান্য অবকাঠামোর কাজ এবং রাস্তা, ড্রেন, বাউন্ডারি ওয়াল, মেইন গেট, শহীদ মিনার ইত্যাদি অঙ্গসমূহের নির্মাণকাজ পরিদর্শন করা হয়।

-পরিদর্শনকালে সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ চলমান সকল কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

-পাশাপাশি কাজের অগ্রগতি ত্বরান্বিত করা, নির্মাণসামগ্রীর মান নিশ্চিত করা এবং অনুমোদিত নকশা ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়।

-বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রকল্পের চলমান কাজ পরিদর্শন-শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরিশাল সার্কেলের সম্মানি...
11/08/2026

-বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রকল্পের চলমান কাজ পরিদর্শন

-শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরিশাল সার্কেলের সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ ফাহিম ইকবাল স্যার এবং বরিশাল জেলার সম্মানিত নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ শহিদুল ইসলাম স্যার কর্তৃক বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রকল্পের চলমান নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করা হয়।

-এ সময় প্রকল্পের চলমান বিভিন্ন কাজের অগ্রগতি, গুণগত মান ও বাস্তবায়ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, ঠিকাদারসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

-সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী মহোদয় প্রকল্পের অবশিষ্ট কাজসমূহ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও তাগিদ প্রদান করেন।

-সর্বোপরি, প্রকল্পের চলমান অন্যান্য কাজের অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রমে তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী জনাব মো. শহিদুল ইসলাম...
05/08/2026

৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী জনাব মো. শহিদুল ইসলাম এর নেতৃত্বে জুলাই স্মৃতিস্তম্ভে অত্র দপ্তরের প্রকৌশলী, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বাঘিয়া গাউসুল আজম মহিলা দাখিল মাদ...
29/07/2026

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বাঘিয়া গাউসুল আজম মহিলা দাখিল মাদ্রাসা সরেজমিনে পরিদর্শন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরিশালের সম্মানিত নির্বাহী প্রকৌশলী জনাব মো. শহিদুল ইসলাম স্যার।

পরিদর্শনকালে প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামো, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং প্রয়োজনীয় নির্মাণ কাজের সম্ভাব্যতা সম্পর্কে সরেজমিনে পর্যালোচনা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপ-সহকারী প্রকৌশলী এবং অত্র প্রতিষ্ঠানের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে মানসম্মত ও আধুনিক অবকাঠামো নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চলমান কার্যক্রমেরই এটি একটি গুরুত্বপূর্ণ অংশ।

-শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরিশাল কর্তৃক বাস্তবায়িত বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৪ তলা ভিতবিশিষ্...
11/07/2026

-শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরিশাল কর্তৃক বাস্তবায়িত বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৪ তলা ভিতবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন মহোদয়।

-এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরিশালের সম্মানিত নির্বাহী প্রকৌশলী জনাব মো. শহিদুল ইসলাম মহোদয়, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি), নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

-অনুষ্ঠানে বক্তারা আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা অবকাঠামো উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, নতুন একাডেমিক ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে পাঠদান ও শিক্ষাগ্রহণের সুযোগ পাবে এবং এলাকার শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে।

-শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরিশাল কর্তৃপক্ষ প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় তদারকি ও কারিগরি সহায়তা অব্যাহত রাখবে।

-জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩টি আঞ্চলিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় বরিশাল আঞ্চলিক কেন্দ্রের ভৌত অবকাঠামো নির্মাণসহ...
09/07/2026

-জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩টি আঞ্চলিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় বরিশাল আঞ্চলিক কেন্দ্রের ভৌত অবকাঠামো নির্মাণসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ সরেজমিনে পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. মো. লুৎফর রহমান। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল এর সম্মানিত নির্বাহী প্রকৌশলী জনাব মো শহিদুল ইসলাম স্যার, সহকারী প্রকৌশলী সহ অন্যান্য সবাই।

-পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি, নির্মাণমান, সাইটের সার্বিক অবস্থা ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

-এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবনের অবশিষ্ট সকল কাজ, বিশেষ করে লিফট সরবরাহ ও স্থাপনসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।

-বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয়তা নিরূপণের উদ্দেশ্যে শিক্ষা প্রক...
02/07/2026

-বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয়তা নিরূপণের উদ্দেশ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরিশালের সম্মানিত নির্বাহী প্রকৌশলী জনাব মো. শহিদুল ইসলাম মহোদয় এবং প্রধান কার্যালয়ের ডেস্ক-৩ এর সহকারী প্রকৌশলী জনাব মো. নূর নবী মোস্তফা মহোদয় সরেজমিনে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।

-পরিদর্শনকালে তাঁরা বিদ্যমান অবকাঠামো, শিক্ষার্থীদের সংখ্যা, ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা এবং শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধাসমূহ পর্যালোচনা করেন।

-এ সময় বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শরীফ উজ্জামান (এমফিল, এইসি), প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ৬ তলা প্রশাসনিক ভবনের কাজ পরিদর্শন করেন শিক...
02/07/2026

বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ৬ তলা প্রশাসনিক ভবনের কাজ পরিদর্শন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল এর সম্মানিত নির্বাহী প্রকৌশলী জনাব মো শহিদুল ইসলাম স্যার এবং পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী সহ ঠিকাদারের প্রতিনিধি বৃন্দ।

আসন্ন শিক্ষা বর্ষে ছাত্রী ভর্তি কার্যক্রম যথাসময়ে শুরু করার লক্ষ্যে নির্মাণাধীন ৬ তলা প্রশাসনিক ভবনের চলমান কাজ পরিদর্শনকালে সংশ্লিষ্ট ঠিকাদার, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরিদর্শনকালে কাজের গুণগত মান নিশ্চিত করে অনুমোদিত নকশা ও স্পেসিফিকেশন অনুযায়ী প্রতিটি কাজ সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভবনের সকল অসম্পূর্ণ কাজ, ফিনিশিং, বৈদ্যুতিক, স্যানিটারি, রং, দরজা-জানালা স্থাপন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ দ্রুত সম্পন্ন করে ভবনটি নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করা হয়।

সকল কাজে নিরাপত্তা বিধি অনুসরণ, গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

Address

Vatarkhal
Barishal
8200

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801712521842

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,বরিশাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,বরিশাল:

Shortcuts

Share