ইসলামী ছাত্র আন্দোলন, বিএম কলেজ

  • Home
  • Bangladesh
  • Barishal
  • ইসলামী ছাত্র আন্দোলন, বিএম কলেজ

ইসলামী ছাত্র আন্দোলন, বিএম কলেজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি বিএম কলেজ শাখার অফিসিয়াল পেইজে আপনাকে স্বাগতম।

31/08/2026

ছাত্র অধিকার পরিষদ, বিএম কলেজ শাখা কর্তৃক আয়োজিত ২০২৫–২৬ সেশনের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল হক নুর, এমপি—মাননীয় প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
প্রফেসর ডক্টর শেখ মুহাম্মদ তাজুল ইসলাম।

নবীনবরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, মুহাম্মাদ ইমাম হাসান, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি বিএম কলেজ শাখা।

মহাত্মা অশ্বিনী কুমার ডিগ্রি হলের সহকারী তত্ত্বাবধায়ক হিসেবে সহকারি অধ্যাপক মুহাম্মাদ এনামুল হক স্যার যোগদান করায় ইসলামী...
30/08/2026

মহাত্মা অশ্বিনী কুমার ডিগ্রি হলের সহকারী তত্ত্বাবধায়ক হিসেবে সহকারি অধ্যাপক মুহাম্মাদ এনামুল হক স্যার যোগদান করায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি ব্রজমোহন(বিএম) কলেজ শাখার পক্ষ থেকে অভিনন্দন।

29/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শাখার উদ্যোগে জুলাই স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে দোয়া-মুনাজাত শিক্ষার্থীদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্ব নিয়ে মিটআপ উইথ শায়েখে চরমোনাই অনুষ্ঠানের ভিডিও ডকুমেন্টারি।

ভিডিও ধারন: জাহিদুল ইসলাম তাহসিন
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক

26/08/2026

সরদারে কায়েনাত সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকল জাতির জন্য পথপ্রদর্শক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাতের মাঝেই মানবকুলের জীবন পরিচালনার সকল পলিসি লিপিবদ্ধ, এমনকি আপনি কোন পথে আপনার লাইফের প্রকাণ্ড সমস্যা ও হতাশা থেকে মুক্তি পেয়ে মহান রবের সন্তুষ্টি অর্জন করবেন, সেটিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাতের মধ্যে স্পষ্টত পাবেন।

মাইকেল এইচ. হার্ট তার বিখ্যাত গ্রন্থ বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী বইটিতে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম প্রথমে রাখতে বাধ্য হয়েছেন, কারণ সরদারে কায়েনাত যেমন ছিলেন মহানবী, তেমনি মহামানব।

মক্কার কাফিরগণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সততা ও আমানতদারিতায় মুগ্ধ হয়ে আল-আমিন উপাধিতে ভূষিত করেছে।

তিনি ছিলেন একাধারে ধর্মের প্রধান এবং রাষ্ট্রের প্রধান। এককথায় ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রনীতি কীরকম হবে, একটি কল্যাণকর রাষ্ট্র কীভাবে গঠন ও পরিচালনা করতে হয়, সকল কিছুর চিরন্তন নিদর্শন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

কিন্তু, পরিতাপের বিষয় হলো আমরা আজ সরদারে কায়েনাত মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত (জীবনী) সম্পর্কে উদাসীন, এবং আমরা সিরাত থেকে যতটা দূরে সরে গেছি, মহান রবের রহমত আমাদের থেকে ততটা দূরে চলে গেছে এবং আমরা জীবন নিয়ে হতাশায় নিমজ্জিত হচ্ছি।

আসুন আমরা সকলে মহানবী ও মহামানব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত (জীবনী) অধ্যয়নপূর্বক ইহলৌকিক জগতে মহান রবের সন্তুষ্টি অর্জন করে পরলৌকিক জগতের মুক্তির পথ সুগম করি।

বিএম কলেজে জুলাই স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে দোয়া-মুনাজাত শিক্ষার্থীদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্ব নিয়ে মিটআপ উইথ শা...
23/08/2026

বিএম কলেজে জুলাই স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে দোয়া-মুনাজাত শিক্ষার্থীদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্ব নিয়ে মিটআপ উইথ শায়েখে চরমোনাই অনুষ্ঠানে বিএম কলেজের সাবেক এবং বিভিন্ন শাখা ও অনান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রেস বিজ্ঞপ্তিবিএম কলেজে জুলাই স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে দোয়া-মুনাজাত শিক্ষার্থীদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্ব নিয...
21/08/2026

প্রেস বিজ্ঞপ্তি

বিএম কলেজে জুলাই স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে দোয়া-মুনাজাত শিক্ষার্থীদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্ব নিয়ে মিটআপ উইথ শায়েখে চরমোনাই অনুষ্ঠান সম্পন্ন।

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি বিএম কলেজ শাখার উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে দোয়া-মুনাজাত এবং ক্যাম্পাসে নৈতিক জীবন গঠন” শীর্ষক আলোচনা সভা, শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় সরকারি বিএম কলেজের পরীক্ষা ভবনের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজ, বরিশালের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ ফয়জুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি বিএম কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ ইমাম হাসান।

আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরেন এবং আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে উঠতে হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, শৃঙ্খলা ও ইতিবাচক মূল্যবোধ চর্চার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের সঙ্গে “মিটআপ উইথ শায়েখে চরমোনাই” শীর্ষক সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং প্রধান অতিথি তাদের প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে সরকারি বিএম কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, জুলাইয়ের আত্মত্যাগের স্মৃতি ধারণ করে শিক্ষার্থীদের নৈতিক, আদর্শিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং ক্যাম্পাসে একটি সুন্দর ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

বার্তা প্রেরক,
মুহা. আতিকুল ইসলাম
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখা।

Congratulations to Professor Abul Kalam Azad.
21/08/2026

Congratulations to Professor Abul Kalam Azad.

20/08/2026

আজকের আয়োজনের প্রশ্ন পর্বে
শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে যা বললেন

শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ্।

বিএম কলেজের শিক্ষার্থীদের ভালোবাসা সিক্ত  শায়েখে চরমোনাই।
20/08/2026

বিএম কলেজের শিক্ষার্থীদের ভালোবাসা সিক্ত
শায়েখে চরমোনাই।

Address

Govt. B. M College
Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন, বিএম কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share