সরকারি শহিদ আঃ রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ ছাত্রদল।

  • Home
  • Bangladesh
  • Barishal
  • সরকারি শহিদ আঃ রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ ছাত্রদল।

সরকারি শহিদ আঃ রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ ছাত্রদল। শিক্ষা ঐক্য প্রগতি
ছাত্রদলের মূল নীতি! "শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে"
"বিভেদ ভুলে ঐক্যের সুরে"
"এসো হাঁটি প্রগতির পথে "

১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হউক।১৯৭৮-২০২৬
31/08/2026

১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হউক।

১৯৭৮-২০২৬

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নাটোরের মোছা. ফাতেমা খানম। মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যাল...
27/08/2026

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নাটোরের মোছা. ফাতেমা খানম। মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগও পেয়েছেন তিনি। তবে স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় অর্থসংকট। বিদেশে চিকিৎসাশাস্ত্রে পড়ার প্রাথমিক খরচ জোগাড় করতে না পারায় অনিশ্চিত হয়ে পড়ে ফাতেমার মেডিকেল পড়ার স্বপ্ন। শেষ পর্যন্ত সরকারি সহায়তায় সেই অনিশ্চয়তা কেটেছে। নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উদ্যোগে ফাতেমার জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফাতেমার হাতে ওই অনুদানের টাকা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় ফাতেমার পড়াশোনা চালিয়ে যেতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

ফাতেমা খানম নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের লাভলু খানের মেয়ে। তিনি জিগরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৬৭ অর্জন করেন।

সহায়তা পাওয়ার পর ফাতেমার চোখে এখন নতুন স্বপ্ন। তিনি বলেন, মেডিকেলে পড়ার সুযোগ পাওয়ার পর অর্থের অভাবে যখন স্বপ্ন পূরণ নিয়ে শঙ্কায় ছিলেন, তখন প্রধানমন্ত্রীর এই সহযোগিতা তার জন্য অনেক বড় পাওয়া। মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চান তিনি।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, ফাতেমার মতো মেধাবী শিক্ষার্থীদের অর্থের অভাবে যেন উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়, সেটিই তাদের লক্ষ্য। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এই সহায়তা ফাতেমার মেডিকেল শিক্ষার পথ কিছুটা সহজ করবে।

এছাড়া ফাতেমা মনোযোগ দিয়ে পড়াশোনা করে একজন দক্ষ চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবা করবেন আশা প্রকাশ করেন তিনি।

25/08/2026

ইয়া রাসুলুল্লাহ (ﷺ)
"আপনি সেই ফুল, যেই ফুলের ঘ্রাণে আজও পৃথিবী ব্যাকুল""
ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসুলুল্লাহ (ﷺ)

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে...
23/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
Zahir Uddin Swapon

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং ...
23/08/2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, জহির উদ্দিন স্বপন
এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, রুহুল কবির রিজভী আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন মানবাধিকার বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদ মোক্তাদির হোসেন তরু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Zahir Uddin Swapon


14/08/2026

‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনের শুভেচ্ছা।

‘’শুভ জন্মদিন বেগম খালেদা জিয়া।’’

“যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়”মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারদেশের ক্রান্তিলগ্নে আপনার বিচক্ষণ নে...
13/08/2026

“যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার

দেশের ক্রান্তিলগ্নে আপনার বিচক্ষণ নেতৃত্ব ও দূরদর্শী সাহসিকতা ছিল আমাদের অনুপ্রেরণা।

আপনি ক্রমান্বয়ে-
বিএনপি মহাসচিব থেকে,
বাংলাদেশের মহাসচিব হয়ে গিয়েছেন।

বাংলাদেশের মহাসচিব থেকে,
বাংলাদেশের রাষ্ট্রপ্রতি ইনশাআল্লাহ।

Mirza Fakhrul Islam Alamgir

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি...
13/07/2026

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আজ ১৩ জুলাই ২০২৬, সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে তিনি নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’-এর উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল জেলা সফরের কর্মসূচিসমূহ-গৌরনদী উপজেলার বাটাজো...
12/07/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল জেলা সফরের কর্মসূচিসমূহ-

গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে যোগদান।

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতে যোগদান।

বরিশাল সিটি কর্পোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে যোগদান।

বরিশাল শিল্পকলা একাডেমি-তে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান।

সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশন...
10/07/2026

সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ শুক্রবার (১০ জুলাই ২০২৬) প্রায় সারাদিন তিনি বন্যাকবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আতিকুর রহমান রুমন জানান, বন্যাকবলিত জেলাগুলোতে উদ্ধার, পুনর্বাসন ও চিকিৎসাসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শনিবার তিনি ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম সফর করবেন।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে, কয়েকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে সার্বিক পরিস্থিতি এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বন্যাকবলিত এলাকার নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্নশীল থাকার নির্দেশনা দেন। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো অসাধু চক্র চুরি, ডাকাতি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

এদিকে, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।

Address

Agailghara
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরকারি শহিদ আঃ রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ ছাত্রদল। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share