অক্ষর পাঠাগার 𝑶𝒌𝒌𝒉𝒐𝒓 𝒑𝒂𝒕𝒉𝒂𝒈𝒂𝒓

  • Home
  • Bangladesh
  • Barishal
  • অক্ষর পাঠাগার 𝑶𝒌𝒌𝒉𝒐𝒓 𝒑𝒂𝒕𝒉𝒂𝒈𝒂𝒓

অক্ষর পাঠাগার 𝑶𝒌𝒌𝒉𝒐𝒓 𝒑𝒂𝒕𝒉𝒂𝒈𝒂𝒓 জ্ঞানচর্চার এক নিরবচ্ছিন্ন কেন্দ্র!
(1)

"অক্ষর পাঠাগার"একটি অরাজনৈতিক, অলাভজনক,শিক্ষামূলকও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন।যা জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী।
আমরা শিক্ষাবঞ্চিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছি। অক্ষরে অক্ষরে জ্ঞানের পথে
অক্ষর পাঠাগার
— জ্ঞানচর্চার এক নিরবচ্ছিন্ন কেন্দ্র —

‘অক্ষর পাঠাগার’ একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী।

এটি পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলস কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানের নাম: অক্ষর পাঠাগার
ঠিকানা: পশ্চিম কলেজ রোড, বরগুনা সদর, বরগুনা।
প্রতিষ্ঠাকাল: ০৯ এপ্রিল ২০২৩ (বুধবার)

***লক্ষ্য ও উদ্দেশ্য***

১। সর্বস্তরে জ্ঞানের প্রসার ঘটানো।
২। কিশোর ও তরুণদের জ্ঞানমুখী করে আদর্শ জাতি গঠন এবং জ্ঞানের আলোয় সমাজ সংস্কার সাধন।
৩। সকল বয়সের পাঠকের জন্য মানসম্মত বইপত্র সরবরাহ।
৪। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে তরুণদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা।
৫। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কুসংস্কার ও কুপ্রথার অবসান ঘটানো।
৬। পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষার বিকাশ এবং বিতর্ক, বক্তৃতা, আলোচনা সভা, কর্মশালা ও সেমিনার আয়োজন।
৭। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্তকরণ (ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দৌড় ইত্যাদি খেলায় অংশগ্রহণ ও দল গঠন)।
৮। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান।
৯। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে মানবিক সহায়তা প্রদান।
১০। সমাজের অবহেলিত, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, এতিম ও দুঃস্থদের আর্থ-সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা রাখা।
১১। সর্বোপরি, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন

-***কার্যাবলী***-

১। বই সংগ্রহ, সংরক্ষণ ও পাঠকদের জন্য সহজলভ্য করে তোলা।
২। বিভিন্ন বইমেলায় ‘অক্ষর পাঠাগার’-এর পক্ষ থেকে স্টল পরিচালনা ও প্রদর্শনী আয়োজন।
৩। সাহিত্যসভা, সেমিনার, শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চ্যারিটি ইভেন্ট আয়োজন।
৪। পাঠকদের জন্য রেফারেন্স বই ও গবেষণার সুযোগ সৃষ্টি।
৫। নিয়মিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন।
৬। অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে বা স্বল্প খরচে মেডিকেল ক্যাম্প পরিচালনা।
৭। সমাজের বিভিন্ন ক্ষেত্রে জনকল্যাণমূলক সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন।

অর্থনীতি ও সমসাময়িক বিষয়ের গবেষক ও তরুণ লেখক মোহাইমিন পাটোয়ারী ভাই আমাদের অক্ষর পাঠাগারের খবর জানতে পেরে অনেক আনন্দিত ...
30/07/2026

অর্থনীতি ও সমসাময়িক বিষয়ের গবেষক ও তরুণ লেখক মোহাইমিন পাটোয়ারী ভাই আমাদের অক্ষর পাঠাগারের খবর জানতে পেরে অনেক আনন্দিত হয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন। ❤️

পাঠাগারের পাঠকদের উপহার হিসেবে তিনি তাঁর নিজের লেখা দারুণ কিছু বই পাঠিয়েছেন! 📚✨

আমাদের কাজের প্রতি এমন চমৎকার উৎসাহ ও শুভকামনার জন্য Patwary মোহাইমিন পাটোয়ারী ভাইয়ের প্রতি অক্ষর পাঠাগার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🌸

#অক্ষরপাঠাগার #মোহাইমিনপাটোয়ারী #বইউপহার

26/07/2026

হাজারো বইয়ের ভিড়ে আর খুঁজতে হবে না।
অক্ষর পাঠাগারের ওয়েবসাইটে okkhorpathagar.com সার্চ করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত বই।

অক্ষর পাঠাগার এখন সম্পূর্ণ ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে পরিচালিত।

বই নিয়ে কাজ করতে গিয়ে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তখনই আসে, যখন দেশের দূর-দূরান্ত থেকেও বইপ্রেমী মানুষের ভালোবাসা পৌঁছায়। ...
25/07/2026

বই নিয়ে কাজ করতে গিয়ে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তখনই আসে, যখন দেশের দূর-দূরান্ত থেকেও বইপ্রেমী মানুষের ভালোবাসা পৌঁছায়। ❤️

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও বইপ্রেমী Asadudzaman Joy ভাই যখন আমাদের অক্ষর পাঠাগার-এর কথা জানতে পারলেন, তখন তিনি খুব সুন্দর করে আমাদের শুভকামনা জানান।

আর শুধু শুভকামনাতেই শেষ নয়—আমাদের পাঠকদের জন্য ভালোবাসার উপহার হিসেবে বেশ কিছু চমৎকার বইও পাঠিয়ে দিয়েছেন! 📚✨

জয় ভাইয়ের পাঠানো এই বইগুলো আমাদের পাঠাগারের সংগ্রহকে যেমন আরও সমৃদ্ধ করল, তেমনি আমাদের পুরো টিমকে কাজ চালিয়ে যাওয়ার নতুন শক্তি দিল।

আপনার এই সুন্দর ভালোবাসার জন্য অক্ষর পাঠাগার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, জয় ভাই!

📍 ইস্কুল পয়েন্ট – যেখানে পাওয়া যাবে ‘ইস্কুল’ পত্রিকাইস্কুল পত্রিকার আজাদী সংখ্যা (আগস্ট ২০২৬) আগামী মাসের প্রথম সপ্তাহ...
24/07/2026

📍 ইস্কুল পয়েন্ট – যেখানে পাওয়া যাবে ‘ইস্কুল’ পত্রিকা
ইস্কুল পত্রিকার আজাদী সংখ্যা (আগস্ট ২০২৬) আগামী মাসের প্রথম সপ্তাহে পৌঁছে যাবে।

বরগুনায় সংগ্রহের ঠিকানা:
অক্ষর পাঠাগার
পশ্চিম কলেজ রোড,
বরগুনা সদর, বরগুনা।

আপনার কপিটি সংগ্রহ করতে চলে আসুন অক্ষর পাঠাগারে।

21/07/2026

📢 সুখবর! অক্ষর পাঠাগারের নিজস্ব ওয়েবসাইট এখন উন্মুক্ত। 🌐

দীর্ঘদিনের স্বপ্ন ও পরিশ্রমের ফলস্বরূপ আজ থেকে অক্ষর পাঠাগার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সবার জন্য আরও সহজলভ্য।

এখন ঘরে বসেই— 📚 সদস্য হতে পারবেন
🔎 বইয়ের তালিকা দেখতে পারবেন
📝 বিভিন্ন তথ্য ও কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন
🌍 যেকোনো স্থান থেকেই অক্ষর পাঠাগারের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

🔗 ওয়েবসাইট: okkhorpathagar.com

জ্ঞানচর্চার এই যাত্রায় আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

অক্ষরে অক্ষরে, জ্ঞানের পথে। ❤️

ডোনাল্ড ট্রাম্পের কেমন লাগল তার নিজের দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে সেই দেশের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দিতে,যে দেশ তাকে ইরান...
20/07/2026

ডোনাল্ড ট্রাম্পের কেমন লাগল তার নিজের দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে সেই দেশের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দিতে,
যে দেশ তাকে ইরানে হামলা করার জন্য তার আকাশসীমা ব্যবহার করতে দেবেনা বলে সাফ জানিয়ে দিয়েছিল?
যে দেশের প্রধান স্ট্রাইকার প্যালেlস্টাইনের পতাকা নিয়ে র‍্যালিতে প্যারেড করে বেড়ায়? যে দেশ ফিলিlস্তিনের gণহ/ত্যার নিন্দা করে, iজবা:য়েলের বিপক্ষে শুধু কথাই বলেনা, অ”স্ত্র নিষেধাজ্ঞা ও দেয়?

সাম্রাজ্যবাদী বিশ্ববেহায়া ট্রাম্পের মুখের কাষ্ঠহাসি আর অপ্রতিরোধ্য, দুর্বার স্পেনের টীমের বিজয়ীর হাসি আর পুরো স্টেডিয়াম জুড়ে ট্রাম্পকে দেয়া দুয়োধ্বনি দেখে এক পাঠকের পাঠানো এই লেখাটি পোস্ট না করে পারলাম না।

বিশ্বকাপে বিজয়ী স্পেন দলকে অভিনন্দন!

"ইস্কুল"। বাংলাদেশে নতুন মাসিক শিশু-কিশোর পত্রিকা । চিন্তাশীলতা, সৃজনশীলতা ও জ্ঞানচর্চার এক নতুন দিগন্ত।ইনকিলাব কালচারাল...
16/07/2026

"ইস্কুল"। বাংলাদেশে নতুন মাসিক শিশু-কিশোর পত্রিকা ।
চিন্তাশীলতা, সৃজনশীলতা ও জ্ঞানচর্চার এক নতুন দিগন্ত।
ইনকিলাব কালচারাল সেন্টারের বিশেষ এই প্রকাশনাটি এখন থেকে নিয়মিত পাওয়া যাবে আপনাদের প্রিয় অক্ষর পাঠাগারে।
নতুন প্রজন্মের মাঝে পাঠ্যাভ্যাস গড়ে তোলা, কল্পনাশক্তির বিকাশ সর্বোপরি চিন্তক ও ভাবুক একটা প্রজন্ম বিনির্মাণে Iskool - ইস্কুল হতে পারে একটি চমৎকার সঙ্গী।
ইস্কুলের প্রথম সংখ্যা সংগ্রহ করতে আজই চলে আসুন অক্ষর পাঠাগারে।
একটি কালজয়ী পদযাত্রার প্রারম্ভে থাকুক আপনারও পদচিহ্ন।

খুব শীঘ্রই আসছে অক্ষর পাঠাগারের নিজস্ব ওয়েবসাইট! 📚✨জ্ঞানচর্চাকে আরও সহজ, আধুনিক ও সবার কাছে পৌঁছে দিতে এবার ডিজিটাল যাত...
16/07/2026

খুব শীঘ্রই আসছে অক্ষর পাঠাগারের নিজস্ব ওয়েবসাইট! 📚✨

জ্ঞানচর্চাকে আরও সহজ, আধুনিক ও সবার কাছে পৌঁছে দিতে এবার ডিজিটাল যাত্রায় শামিল হচ্ছে আপনার প্রিয় "অক্ষর পাঠাগার"।

আমাদের এই নতুন ওয়েবসাইটটিকে আরও সুন্দর ও পাঠকবান্ধব করে তুলতে আপনার কোনো মূল্যবান পরামর্শ বা আইডিয়া আছে কি? আপনি ওয়েবসাইটে কী ধরনের ফিচার দেখতে চান, তা কমেন্টে আমাদের জানাতে পারেন।
আপনাদের প্রতিটি মতামত আমাদের এই নতুন পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

চোখ রাখুন আমাদের পেজে!
🌐 www.okkhorpathagar.com
https://www.instagram.com/okkhorpathagar?

দীর্ঘদিন ভারী বর্ষণ আর বন্যার পানি অবশেষে কমছে। আলহামদুলিল্লাহ! কিন্তু পানি নামলেই বাড়ে মশার উপদ্রব। 🦟 আমাদের ছোট ছোট পা...
15/07/2026

দীর্ঘদিন ভারী বর্ষণ আর বন্যার পানি অবশেষে কমছে। আলহামদুলিল্লাহ!
কিন্তু পানি নামলেই বাড়ে মশার উপদ্রব। 🦟
আমাদের ছোট ছোট পাঠক, শিক্ষার্থী এবং জ্ঞানপিপাসুদের সুরক্ষায় 'অক্ষর পাঠাগার' কোনো ঝুঁকি নিতে চায় না।
তাই আজ চলছে জোরেশোরে মশা নিধন অভিযান।
#ডেঙ্গু , #হাম বা #ম্যালেরিয়া যেন মাথাচাড়া দিয়ে না ওঠে! 🦟

আসুন, আমরা সচেতন হই, আমাদের শিশুদের জন্য একটি সুস্থ পরিবেশ গড়ে তুলি। #🏠❤

#জনসচেতনতা #মশামুক্তপরিবেশ

জ্ঞান, ভাষা ও মানবতার আলোকবর্তিকা—ড. মুহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষা ও সাহিত্যের এক অনন্য দিকপাল। তাঁর জীবন, কর্ম ও চিন্ত...
14/07/2026

জ্ঞান, ভাষা ও মানবতার আলোকবর্তিকা—ড. মুহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষা ও সাহিত্যের এক অনন্য দিকপাল। তাঁর জীবন, কর্ম ও চিন্তা আমাদের প্রজন্মকে সত্য, জ্ঞানচর্চা ও মানবকল্যাণের পথে অনুপ্রাণিত করে।
তাঁর মৃত্যুবার্ষিকীতে অক্ষর পাঠাগার-এর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণ। তাঁর আদর্শ ও কর্ম আমাদের জ্ঞানচর্চার পথকে চিরকাল আলোকিত করে রাখুক।

Address

অক্ষর পাঠাগার Okkhor Pathagar
Barishal
8700

Website

Alerts

Be the first to know and let us send you an email when অক্ষর পাঠাগার 𝑶𝒌𝒌𝒉𝒐𝒓 𝒑𝒂𝒕𝒉𝒂𝒈𝒂𝒓 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category