25/08/2026
#বরিশাল জেলা পুলিশের বিশেষ উদ্যোগ: '২১ দিন ব্যাপি স্পীডবোট ও কান্ট্রিবোট চালনা প্রশিক্ষণ সম্পন্ন #
বরিশাল জেলা নদীমাতৃক হওয়ায় এবং বোট ও ট্রলারে দক্ষ জনবলের চাহিদা বিবেচনায় নিয়ে সুযোগ্য পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান মহোদয়ের বিশেষ উদ্যোগে ২১ দিনব্যাপী স্পীডবোট ও কান্ট্রিবোট চালনা প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে।
আজ ২৫শে আগস্ট ২০২৬ তারিখে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ শেষ করা সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রথম পর্যায়ে সফলভাবে ২১ দিনের কঠোর প্রশিক্ষণ শেষ করে এবং চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ১০ জন নায়েক/কনস্টেবল সনদপত্র গ্রহণ করেন। পুলিশ সুপার মহোদয় নিজে উপস্থিত থেকে কৃতী সদস্যদের হাতে এই সনদপত্র তুলে দেন এবং তাদের কাজের দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান ও পরিদর্শন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আলাউল হাসান সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ফোর্স।
নৌপথের নিরাপত্তা রক্ষা ও যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বরিশাল জেলা পুলিশের এই দক্ষ দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।