09/06/2026
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন অতিরিক্ত লবণযুক্ত পানি পান ও ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ, কিডনির জটিলতা, গর্ভকালীন স্বাস্থ্যঝুঁকি এবং নারীদের জরায়ু ও প্রজননতন্ত্রের নানা রোগ বাড়ছে। একই সঙ্গে লবণাক্ত পানিতে দীর্ঘ সময় কাজ করা মানুষেরা চর্মরোগ ও সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন। গবেষকেরা সতর্ক করে বলছেন, নিরাপদ পানির সংকট এবং লবণাক্ততার বিস্তার ঠেকাতে কার্যকর উদ্যোগ না নিলে দক্ষিণাঞ্চলে স্বাস্থ্য ও জীবিকার সংকট আরও গভীর হতে পারে।
দক্ষিণাঞ্চলে উপকূলের অনেক নদীতে লবণাক্ততার মাত্রা সহনীয় সীমা ছাড়িয়ে গেছে আগেই।