07/09/2026
৫৩তম গ্রীষ্মকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বসুরহাট ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা উওপজেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং হ্যান্ডবল প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার যোগ্যতা অর্জন করে। আসরের সকল ইভেন্টে উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা পরিবার, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খেলা পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ, কলাকুশলী, খেলা পরিচালকবৃন্দসহ সকলের সমন্বিত আন্তরিক প্রচেষ্টায় অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।