নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, Public & Government Service, Noakhali Palli Bidyut Samity, Begumganj.

28/08/2026

নগদের (Nagad) মাধ্যমে খুব সহজেই ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। আপনি 'নগদ অ্যাপ' ব্যবহার করে অথবা *১৬৭ # ডায়াল করে পোস্টপেইড বিল (যেমন: পল্লী বিদ্যুৎ) পেমেন্ট করতে পারবেন

27/08/2026
"গ্রাহক হিসাব নাম্বার (SMS একাউন্ট নাম্বার) ব্যবহার করে পে বিল অপশন থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড সিলেক্ট করে অনলাইনে বিল...
26/08/2026

"গ্রাহক হিসাব নাম্বার (SMS একাউন্ট নাম্বার) ব্যবহার করে পে বিল অপশন থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড সিলেক্ট করে অনলাইনে বিল পরিশোধ করুন খুব সহজে।"

বর্ষার বৃষ্টি যেমন স্বস্তির, তেমনই এই সময়ে বিদ্যুৎ নিয়ে একটু বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। 🌧️⚡ছোট্ট কিছু অভ্যাস আমাদের বড় দু...
24/08/2026

বর্ষার বৃষ্টি যেমন স্বস্তির, তেমনই এই সময়ে বিদ্যুৎ নিয়ে একটু বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। 🌧️⚡ছোট্ট কিছু অভ্যাস আমাদের বড় দুর্ঘটনা থেকে দূরে রাখতে পারে। ভেজা হাতে সুইচ না ধরা, বজ্রপাতের সময় ভারী ইলেকট্রনিক্স বন্ধ রাখা, কিংবা রাস্তায় জমে থাকা পানি এড়িয়ে চলার মতো বিষয়গুলো মনে রাখুন।আপনার চারপাশের মানুষদের সাথেও এই জরুরি বার্তাটি শেয়ার করুন। সবার বর্ষা কাটুক নিরাপদে!

আসসালামু আলাইকুম, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ, আপনার বিদ্যুৎ বিলের কপি হাতে পেতে বিলম্ব হলে...
23/08/2026

আসসালামু আলাইকুম,
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ, আপনার বিদ্যুৎ বিলের কপি হাতে পেতে বিলম্ব হলে বা এখনো না পেয়ে থাকলে পুরাতন বিলের কপির গ্রাহক হিসাব নম্বর দ্বারা উপায়, বিকাশ, ট্যাপ, নগদ ও রকেটের মাধ্যমে ঐ মাসে আপনার বিল কতো আসলো জানুন এবং ঝামেলাহীনভাবে সময় ও যাতায়াত খরচ বাঁচিয়ে সময়মত অনলাইনে পরিশোধ করুন।

"নিজে জানি, নিজে মানি, অপরকে জানাই এবং সবাইকে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধে উৎসাহিত করি।"

প্রচারে:
কর্তৃপক্ষ
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি

অদ্য ২০/০৮/২০২৬খ্রিঃ রোজ বৃহস্পতিবার রাতে সেনবাগ উপজেলা প্রশাসন ও সেনবাগ জোনাল অফিস, নোয়াখালী পবিসের যৌথ উদ্যোগে রাত ৮ ট...
21/08/2026

অদ্য ২০/০৮/২০২৬খ্রিঃ রোজ বৃহস্পতিবার রাতে সেনবাগ উপজেলা প্রশাসন ও সেনবাগ জোনাল অফিস, নোয়াখালী পবিসের যৌথ উদ্যোগে রাত ৮ টার মধ্যে দোকান, মার্কেট ও শপিংমল বন্ধের সরকারি নির্দেশনা বাস্তবায়নে সেনবাগ উপজেলার অন্তর্গত সেবারহাট এবং ছমিরমুন্সিরহাট এলাকায় ম্যাজিস্ট্রেট প্রোগ্রাম/তদারকি কার্যক্রম পরিচালিত করা হয়।

ক্রীসকপ, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক ২০/০৮/২০২৬ খ্রি: তারিখে আয়োজিত জনাব মোঃ আলমগীর মিয়া, সহকারী এনফোর্সমেন্ট কো...
20/08/2026

ক্রীসকপ, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক ২০/০৮/২০২৬ খ্রি: তারিখে আয়োজিত জনাব মোঃ আলমগীর মিয়া, সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর এবং জনাব মনজুর মোরশেদ খান , সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোকচিত্র।
উক্ত অনুষ্ঠানে পবিসের জেনারেল ম্যানেজার মহোদয় ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময় এর মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

**নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত**গ্রাহক সেবার মান উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকর...
20/08/2026

**নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত**
গ্রাহক সেবার মান উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং সমিতির সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মিত 'মাসিক বোর্ড সভা' অনুষ্ঠিত হয়েছে।সমিতির নিজস্ব বোর্ড রুমে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন অত্র সমিতির সম্মানিত সভাপতি। সভায় উপস্থিত ছিলেন সমিতির সম্মানিত বোর্ড পরিচালকবৃন্দ, জেনারেল ম্যানেজার (জিএম), অন্যান্য অফিস হতে আগত এবং বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,সেনবাগ জোনাল  অফিসের আওতায় সেনবাগ উপজেলা প্রশাসনের সহায়তায় সরকারি নি...
19/08/2026

সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সেনবাগ জোনাল অফিসের আওতায় সেনবাগ উপজেলা প্রশাসনের সহায়তায় সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ১১ টা হতে রাত ৮ টা পর্যন্ত শপিংমল, মার্কেট, দোকানসমূহ খোলা রাখার বিষয়ে সকলকে সচেতন করার জন্য ম্যাজিস্ট্রেট প্রোগ্রাম করা হয়।

Address

Noakhali Palli Bidyut Samity
Begumganj
3820

Alerts

Be the first to know and let us send you an email when নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি:

Shortcuts

Share