প্রচেষ্টার বাতিঘর

প্রচেষ্টার বাতিঘর (একটি সামাজিক সেবামূলক সংগঠন)

মানব সেবায় দুর্বার, হবো না কেউ স্বার্থপর
তারই লক্ষ্যে আছে মোদের 'প্রচেষ্টার বাতিঘর'

24/08/2026

সায়েমের ক্যান্সারের চিকিৎসার জন্য একজন মানবিক প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে ১৫,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। তিনি তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক।

প্রচেষ্টার বাতিঘরের মাধ্যমে উক্ত টাকাগুলো সায়েমের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 🤍

মানুষের পাশে নীরবে দাঁড়ানো এই মহৎ মানুষটির জন্য আন্তরিক কৃতজ্ঞতা। মহান আল্লাহ তার এই সহায়তা কবুল করুন এবং সায়েমকে দ্রুত সুস্থতা দান করুন। 🤲

🏆 ২০২৬ কাদিরপুর ঐক্যবদ্ধ টুর্নামেন্ট ⚽এক এক করে সব ধাপ পেরিয়ে, লড়াই করে, নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছিল প্রচেষ্টার ব...
22/08/2026

🏆 ২০২৬ কাদিরপুর ঐক্যবদ্ধ টুর্নামেন্ট ⚽

এক এক করে সব ধাপ পেরিয়ে, লড়াই করে, নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছিল প্রচেষ্টার বাতিঘর। ❤️‍🔥
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—ফাইনালের টাইব্রেকারে অল্পের জন্য পরাজয়। 💔

শিরোপা ছোঁয়া হলো না, কিন্তু পুরো টুর্নামেন্টজুড়ে যে লড়াই, ঐক্য আর আত্মবিশ্বাস দেখিয়েছে আমাদের দল—সেটাই আমাদের গর্ব। ❤️

হার নয়, এই পথচলাই আমাদের অর্জন।
ইনশাআল্লাহ, আরও শক্তভাবে ফিরে আসবে প্রচেষ্টার বাতিঘর। 🔥⚽

#প্রচেষ্টারবাতিঘর #কাদিরপুরঐক্যবদ্ধটুর্নামেন্ট

21/08/2026

ঐক্যবদ্ধ কাদিরপুর ফুটবল টুর্নামেন্ট - ২০২৬ এর ফাইনাল ম্যাচ -
প্রচেষ্টার বাতিঘর VS সেইফ লাইফ।

21/08/2026

ঐক্যবদ্ধ কাদিরপুর ফুটবল টুর্নামেন্ট - ২০২৬।

গ্রুফ(D)- ৪র্থ ম্যাচ - প্রচেষ্টার বাতিঘর বনাম এলাকা যুব ফাউন্ডেশন দাফন কার্যক্রম।
প্রথম বিরতির পর।

21/08/2026

ঐক্যবদ্ধ কাদিরপুর ফুটবল টুর্নামেন্ট - ২০২৬

৪র্থ ম্যাচ - প্রচেষ্টার বাতিঘর বনাম এলাকা যুব ফাউন্ডেশন দাফন কার্যক্রম ।

ঐক্যবদ্ধ কাদিরপুর ফুটবল টুর্নামেন্ট - ২০২৬ এর ম্যাচ শিডিউল 💝১ম রাউন্ডঃগ্রুফ(A)-১ম ম্যাচ - শান্তি সংঘ ব্লাড ফাউন্ডেশন বনা...
19/08/2026

ঐক্যবদ্ধ কাদিরপুর ফুটবল টুর্নামেন্ট - ২০২৬ এর ম্যাচ শিডিউল 💝
১ম রাউন্ডঃ
গ্রুফ(A)-১ম ম্যাচ - শান্তি সংঘ ব্লাড ফাউন্ডেশন বনাম স্বপ্নচূড়া মানবিক সংগঠন

গ্রুফ(B)- ২য় ম্যাচ - জমিরিয়া ব্লাড ফাউন্ডেশন বনাম প্রভাত ফেরী কল্যান ফাউন্ডেশন

গ্রুফ(C)- ৩য় ম্যাচ - ১৬ নং কাদিরপুর ইউনিয়ন প্রবাসী মানব কল্যান সংস্থা বনাম সেইফ লাইফ ব্লাড অর্গানাইজেশন

গ্রুফ(D)- ৪র্থ ম্যাচ - প্রচেষ্টার বাতিঘর বনাম এলাকা যুব ফাউন্ডেশন দাফন কার্যক্রম

সেমি ফাইনালঃ
৫ম ম্যাচ
১ম সেমি ফাইনাল - গ্রুফ(A) বনাম গ্রুফ(D)

৬ষ্ঠ ম্যাচ
২য় সেমিফাইনাল -
গ্রুফ(B) বনাম গ্রুফ(C)

৭ম ম্যাচ - ফাইনাল
১ম ও ২য় সেমি ফাইনালে জয়ী দুই দল।

⚽ ঐক্যবদ্ধ কাদিরপুর ফুটবল টুর্নামেন্ট ২০২৬🌿 ঐক্যবদ্ধ কাদিরপুরের ৮টি সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধ অংশগ্রহণে২০২৫ সালে জলাবদ্ধত...
16/08/2026

⚽ ঐক্যবদ্ধ কাদিরপুর ফুটবল টুর্নামেন্ট ২০২৬

🌿 ঐক্যবদ্ধ কাদিরপুরের ৮টি সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধ অংশগ্রহণে

২০২৫ সালে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণকারী সামাজিক সংগঠনগুলোর পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে এক জমজমাট ফুটবল টুর্নামেন্ট।

📅 তারিখ: ২১শে আগস্ট, শুক্রবার
⏰ সময়: বিকাল ৩:০০টা
📍 স্থান: নোয়াখালী চ্যাম্পিয়নস টার্ফ, দত্তের হাট

🏆 অংশগ্রহণকারী সংগঠনসমূহ

১। ১৬নং কাদিরপুর ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংস্থা
২। শান্তি সংঘ ব্লাড ফাউন্ডেশন
৩। প্রচেষ্টার বাতিঘর
৪। সেইফ লাইফ ব্লাড অর্গানাইজেশন
৫। জমিরিয়া ব্লাড ফাউন্ডেশন, নোয়াখালী জেলা
৬। স্বপ্নচূড়া মানবিক সংগঠন
৭। এলাকা যুব ফাউন্ডেশন দাফন কার্যক্রম
৮। প্রভাত ফেরী কল্যাণ ফাউন্ডেশন

🤝 একতার শক্তিতে, মানবতার বন্ধনে
ঐক্যবদ্ধ কাদিরপুর — এগিয়ে চলুক একসাথে।

আয়োজনে:
ঐক্যবদ্ধ কাদিরপুর

পাকস্থলীর জটিল সমস্যায় আক্রান্ত সালমানের চিকিৎসায় আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। 🤲আসুন, যার যার সামর্থ্য অনুযায়ী সালমানের...
14/08/2026

পাকস্থলীর জটিল সমস্যায় আক্রান্ত সালমানের চিকিৎসায় আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। 🤲
আসুন, যার যার সামর্থ্য অনুযায়ী সালমানের পাশে দাঁড়াই। ❤️

— প্রচেষ্টার বাতিঘর

#প্রচেষ্টারবাতিঘর #সালমানেরচিকিৎসা #মানবিকসহযোগিতা #পাশেদাঁড়ান #মানবতারজয়

🌟 অভিনন্দন ও শুভকামনা 🌟কৃতিত্বের সঙ্গে A+ (GPA-5.00) অর্জন করায় মিনহাজ-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে প্রচেষ্টা...
12/08/2026

🌟 অভিনন্দন ও শুভকামনা 🌟

কৃতিত্বের সঙ্গে A+ (GPA-5.00) অর্জন করায় মিনহাজ-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে প্রচেষ্টার বাতিঘর।

তোমার এই অর্জন আমাদের জন্যও গর্বের। 🎓❤️
তোমার আগামীর পথ হোক আরও সাফল্যময় ও আলোকিত—এই প্রত্যাশায়।

প্রচেষ্টার বাতিঘর
“প্রচেষ্টায় আলোকিত হোক আগামীর পথ।” 🌱

🌍 আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ 🌍তরুণরাই আগামী দিনের শক্তি, সম্ভাবনা ও পরিবর্তনের অগ্রদূত।আসুন, ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি একটি স...
12/08/2026

🌍 আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ 🌍

তরুণরাই আগামী দিনের শক্তি, সম্ভাবনা ও পরিবর্তনের অগ্রদূত।
আসুন, ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত আগামী। 🇧🇩

প্রচেষ্টার বাতিঘর
আমরাই গড়ব উন্নত আগামী। 💚

Address

Kadirpur, Shaheber Hat, Noakhali
Begumganj
3821

Alerts

Be the first to know and let us send you an email when প্রচেষ্টার বাতিঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category