21/09/2026
গ্রুপে হঠাৎ ইউএইচ এন্ড এফপিও মহোদয়ের নোটিশ,"অফিস শেষে সকলে আমার রুমে আসুন"। যথারীতি সকলেই হাজির। বিভিন্ন আলোচনা শেষে বললেন, ডেংগু রোগীরা ডাব ও ফলের খোসায় পরিবেশটা নষ্ট করে ফেলেছে,চলুন পরিস্কার করি!
ততক্ষণে আমাদের ভাবনায় ৪০% জনবল নিয়ে ,"৫০ বেডের হাসপাতালে ডেংগু রোগী ৪১ জন,ইনডোরে ভর্তি ৫২, আউটডোরে ৪৫০-৫০০ রোগীর চিকিৎসা তারপর আবার ডাবের খোসা অপসারণ!
প্রিয় সেবা প্রত্যাশী বর্জ্য গুলো যদি নির্দিষ্ট জায়গায় ফেলতেন তাহলে নিশ্চয়ই আপনাদের সেবায় আরও বেশি মনোনিবেশ করতে পারতাম! @