Bangladesh Jamaat-e-Islami, Bheramara Upazila

Bangladesh Jamaat-e-Islami, Bheramara Upazila Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Jamaat-e-Islami, Bheramara Upazila, Political organisation, Bheramara.

স্বাগতম বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভেড়ামারা উপজেলা শাখার অফিসিয়াল ফেসবুক পেজে।
বাংলাদেশের অন্যতম প্রাচীন, সুসংগঠিত ও জনভিত্তিক ইসলামী রাজনৈতিক আন্দোলনের কার্যক্রম, দিকনির্দেশনা ও আপডেট জানতে আমাদের সাথে থাকুন।

20/08/2026

وَلَئِنْ أَذَقْنَا الْإِنسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَاهَا مِنْهُ إِنَّهُ لَيَئُوسٌ كَفُورٌ

আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আস্বাদ গ্রহণ করতে দেই, অতঃপর তা তার থেকে ছিনিয়ে নেই; তাহলে সে হতাশ ও কৃতঘ্ন হয়। [সূরা হুদ, আয়াতঃ ৯]

20/08/2026

🗳️ গণতন্ত্রের গুরুত্বপূর্ণ মুহূর্তে ভোট প্রদান

মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করছেন মাননীয় সংসদ সদস্য মোঃ আব্দুল গফুর
৭৬, কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর)।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্বশীল অংশগ্রহণের এই গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হোন। 🇧🇩🗳️

#আব্দুলগফুর #কুষ্টিয়া২ #ভেড়ামারা #মিরপুর #গণতন্ত্র #ভোট

🌊 নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রাম ও বাহাদুরপুর ইউনিয়নের রায়টা গ্রামে ন...
19/08/2026

🌊 নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন

ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রাম ও বাহাদুরপুর ইউনিয়নের রায়টা গ্রামে নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর।

এ সময় তিনি সাংবাদিক ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন।

নদীভাঙনের ভয়াবহতা থেকে এই জনপদকে রক্ষা করতে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

👉 নদীভাঙন রোধে চাই স্থায়ী সমাধান, বাঁচাতে হবে মানুষ ও জনপদ।

#নদীভাঙন #ফয়জুল্লাহপুর #রায়টা #জুনিয়াদহ #বাহাদুরপুর #ভেড়ামারা #আব্দুলগফুর

18/08/2026

وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ

যে তাঁর রবের সামনে দাঁড়াতে ভয় করে, তাঁর জন্য থাকবে দু'টি জান্নাত। [সূরা আর-রহমান, আয়াতঃ ৪৬]

শোক ও তীব্র নিন্দাভেড়ামারা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাছারীপাড়া খাঁপাড়া এলাকার বাসিন্দা গোলাম হায়দার কিশোর গ্যাংয়ের হামলায় গ...
17/08/2026

শোক ও তীব্র নিন্দা

ভেড়ামারা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাছারীপাড়া খাঁপাড়া এলাকার বাসিন্দা গোলাম হায়দার কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

এই নৃশংস ও মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভেড়ামারা উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও তীব্র নিন্দা জানাচ্ছি।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মোঃ শফিকুল আলম
সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
ভেড়ামারা উপজেলা শাখা

#কিশোরগ্যাং #শোক #তীব্রনিন্দা #ভেড়ামারা

17/08/2026

🎓 ভেড়ামারা উপজেলা এস.এস.সি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ 🎓

মেধা, পরিশ্রম ও সাফল্যের গৌরবময় অর্জনকে সম্মান জানাতে আয়োজিত হলো ভেড়ামারা উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

📍 স্থান: ভেড়ামারা উপজেলা অডিটোরিয়াম
🎥 ডকুমেন্টারি: কৃতি শিক্ষার্থীদের সাফল্য, সংবর্ধনা ও অনুষ্ঠানের বিশেষ মুহূর্তগুলো নিয়ে নির্মিত ডকুমেন্টারি।

🌟 আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভেড়ামারা ও বাংলাদেশের গর্ব। তাদের মেধা ও স্বপ্নের পথচলা আরও সুন্দর ও সফল হোক—এই প্রত্যাশা।

সকল কৃতি শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ❤️🇧🇩

#ভেড়ামারা #জিপিএ৫ #কৃতি_শিক্ষার্থী #সংবর্ধনা_২০২৬ #ভেড়ামারা_উপজেলা

তীব্র নিন্দা ও প্রতিবাদকুষ্টিয়া-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে...
16/08/2026

তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং অভিযুক্তদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

#মুফতি_আমির_হামজা #তীব্র_নিন্দা_ও_প্রতিবাদ #বাংলাদেশ_জামায়াতে_ইসলামী #কুষ্টিয়া #বিক্ষোভ_মিছিল

🎓 ভেড়ামারা উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬ 🎓ভেড়ামারা উপজেলা এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প...
16/08/2026

🎓 ভেড়ামারা উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬ 🎓

ভেড়ামারা উপজেলা এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

📍 স্থান: ভেড়ামারা উপজেলা অডিটোরিয়াম

🌟 প্রধান অতিথি:
আলহাজ্ব আব্দুল গফুর
মাননীয় সংসদ সদস্য, ৭৬ কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর)

🌟 বিশেষ অতিথি:
ডা. গাজী আশিক বাহার
সহকারী কমিশনার (ভূমি)

অধ্যাপক ডক্টর নূরুল আমীন জসিম
কর্ম পরিষদ সদস্য, কুষ্টিয়া জেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী

মোঃ জালাল উদ্দীন
উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভেড়ামারা উপজেলা শাখা

মোঃ শফিকুল আলম
সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভেড়ামারা উপজেলা শাখা

মোঃ ইমরান
সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুষ্টিয়া জেলা শাখা

মোঃ নাসিম আলী
সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভেড়ামারা থানা শাখা

🌿 কৃতী শিক্ষার্থীদের এই অর্জন ভেড়ামারার গর্ব।
তাদের মেধা, পরিশ্রম ও সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে—এই প্রত্যাশা।

সকল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ❤️🇧🇩

#ভেড়ামারা #সংবর্ধনা২০২৬ #কৃতীশিক্ষার্থী #কুষ্টিয়া

কুষ্টিয়া সদর আসনের  মাননীয় সংসদ সদস্য মুফতি আমীর হামজার ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল। স্থান : কুষ্টি...
16/08/2026

কুষ্টিয়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি আমীর হামজার ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
স্থান : কুষ্টিয়া ডিসি কোর্ট চত্ত্বর
সময় : আজ বিকাল ৪ টা ৩০ মিনিট
সবাই দলে দলে যোগ দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ 🤝ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঠাকুর দৌলতপুর গ্রাম ও ২নং ওয়ার্ডের মাধবপুর...
16/08/2026

জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ 🤝

ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঠাকুর দৌলতপুর গ্রাম ও ২নং ওয়ার্ডের মাধবপুর গ্রামের সাধারণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাননীয় সংসদ সদস্য মোঃ আব্দুল গফুর, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর)।

এ সময় প্রিয় জনপ্রতিনিধিকে এলাকাবাসী আন্তরিকভাবে বরণ করে নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনকল্যাণমূলক বিষয়ে তাদের দাবি-দাওয়া ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

মাননীয় সংসদ সদস্য জনগণের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

জনগণের পাশে, উন্নয়নের পথে—মোঃ আব্দুল গফুর।
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) 🫱🏻‍🫲🏻

#মোঃআব্দুলগফুর #কুষ্টিয়া২ #ভেড়ামারা #মিরপুর #বাহাদুরপুর #জনগণেরসাথে #জনসেবা #উন্নয়ন

Address

Bheramara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Jamaat-e-Islami, Bheramara Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share