একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন

  • Home
  • Bangladesh
  • Bhola
  • একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন

একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন গভ. রেজি:-৪০৮/২৬

01/07/2026

এইচএসসি, আলিম ও সমমান সকল পরীক্ষার্থীর জন্য রইলো দুআ ও শুভকামনা।

20/06/2026

শুক্রবার (১৯ জুন) বিকেলে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নস্থ একতা বাজারে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে এক অনুষ্....

একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় ছাগল বিতরণ কার্যক্রমের সংবাদ প্রকাশ করে আমাদের মানবিক উদ...
20/06/2026

একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় ছাগল বিতরণ কার্যক্রমের সংবাদ প্রকাশ করে আমাদের মানবিক উদ্যোগকে সবার সামনে তুলে ধরার জন্য ভোরের বানী পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

গণমাধ্যম সমাজের ইতিবাচক কর্মকাণ্ডকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। আপনাদের এই সহযোগিতা আমাদেরকে আরও বেশি মানবসেবামূলক কাজে অনুপ্রাণিত করবে।

একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন
মানবতার কল্যাণে, মানুষের পাশে।

একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় ছাগল বিতরণ কার্যক্রমের সংবাদ প্রকাশ করে আমাদের মানবিক উদ...
20/06/2026

একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় ছাগল বিতরণ কার্যক্রমের সংবাদ প্রকাশ করে আমাদের মানবিক উদ্যোগকে সবার সামনে তুলে ধরার জন্য The Daily Prime News পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

গণমাধ্যম সমাজের ইতিবাচক কর্মকাণ্ডকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। আপনাদের এই সহযোগিতা আমাদেরকে আরও বেশি মানবসেবামূলক কাজে অনুপ্রাণিত করবে।

একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন
মানবতার কল্যাণে, মানুষের পাশে।

19/06/2026

স্বাবলম্বীকরণ প্রকল্প–২০২৬ এর ছাগল বিতরণ কার্যক্রমে একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত সভাপতি উপস্থিত সকলের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

🌿 আলহামদুলিল্লাহ 🌿একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বাবলম্বীকরণ প্রকল্প–২০২৬ এর আওতায় আজ ৪টি অসহায় পরিবারের মাঝে ছাগল...
19/06/2026

🌿 আলহামদুলিল্লাহ 🌿

একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বাবলম্বীকরণ প্রকল্প–২০২৬ এর আওতায় আজ ৪টি অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

আমাদের বিশ্বাস, এই ক্ষুদ্র উদ্যোগ পরিবারগুলোর স্বাবলম্বী হওয়ার পথে একটি ইতিবাচক ভূমিকা রাখবে। এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতাকারী সকল দাতা, শুভাকাঙ্ক্ষী ও সদস্যবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

🤲 মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন এবং সুবিধাভোগী পরিবারগুলোর জীবনে বরকত দান করেন। আমীন।

একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন।

আলহামদুলিল্লাহ! ১২/০৬/২০২৬ ইং, রোজ শুক্রবার, তদন্ত কমিটির যাচাই-বাছাই কার্যক্রম শেষে কমিটির সদস্যবৃন্দ (মোঃ ফিরোজ, মোঃ ম...
13/06/2026

আলহামদুলিল্লাহ!

১২/০৬/২০২৬ ইং, রোজ শুক্রবার, তদন্ত কমিটির যাচাই-বাছাই কার্যক্রম শেষে কমিটির সদস্যবৃন্দ (মোঃ ফিরোজ, মোঃ মূসা কালিমুল্লাহ, আবু সুফিয়ান, মোঃ জহিরুল ইসলাম হোসেন, মোঃ আল-আমিনসহ অন্যান্য সদস্য) কর্তৃক স্বাবলম্বীকরণ প্রকল্প-২০২৬ বাস্তবায়নের জন্য প্রথম ধাপে নির্বাচিত সুবিধাভোগীদের নাম নিম্নরূপঃ

১। রোশনা
স্বামী: মৃত হাশেম খাঁ।

২। মোঃ রশিদ (বদরপুর)
স্ত্রী: খোদেজা বেগম।

৩। মোঃ বিল্লাল
পিতা: মৃত চানমিয়া।

৪। মোছাঃ নারগীস
স্বামী: মৃত আফসার।

বি. দ্র: প্রথম ধাপ বাস্তবায়নের জন্য সুবিধাভোগী পরিবারের নাম ও ঠিকানা আগামী সোমবার পর্যন্ত জমা দেওয়া যাবে।
এছাড়া, প্রথম ধাপের উপকরণ আগামী ১৯/০৬/২০২৬ ইং, রোজ শুক্রবার, সুবিধাভোগী পরিবারের মাঝে বিতরণের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাই প্রিয় সদস্য, যাদের সুযোগ রয়েছে, তাদেরকে উক্ত দিনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

— একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন

আলহামদুলিল্লাহ!!!আনন্দের সাথে জানানো যাচ্ছে যে,  Arif Hossen Santo  একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের ১৬৯তম সদস্য হিসেবে ...
07/06/2026

আলহামদুলিল্লাহ!!!
আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, Arif Hossen Santo একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের ১৬৯তম সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের প্রতি তাঁর আগ্রহ ও অংশগ্রহণ আমাদের সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।

একতার বন্ধন পরিবারের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ স্বাগতম। তাঁর সুন্দর, সফল ও মানবকল্যাণমুখী পথচলা কামনা করছি।

🌿 স্বাগতম একতার বন্ধন পরিবারে।

আলহামদুলিল্লাহ, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে আগামী ১ বছরের জন্য একটি বাস্তবায়ন কমিটি ...
06/06/2026

আলহামদুলিল্লাহ, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে আগামী ১ বছরের জন্য একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনাদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও সফল হবে—এই প্রত্যাশা করি।

সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।

জেগে উঠুক মানবতা, গড়ে তোল একতা।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।পূর্বের ন্যায় এবারও আমাদের সংগঠন যাকাত ফান্ডের মাধ্যমে “স্বাবলম্বী করণ প্রকল্প” বাস্তবা...
02/06/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
পূর্বের ন্যায় এবারও আমাদের সংগঠন যাকাত ফান্ডের মাধ্যমে “স্বাবলম্বী করণ প্রকল্প” বাস্তবায়ন করতে যাচ্ছে।

সুবিধাভোগীদের ধরণঃ
১️⃣ বিধবা নারী
(যাদের সংসারের উপার্জন করার মতো কেউ নেই এবং সন্তান নাবালক।)
২️⃣ পঙ্গু স্বামীর অসহায় পরিবার@
(যেখানে স্বামী কর্মক্ষম নন এবং পরিবার চালানোর মতো আর কেউ নেই।)
৩️⃣ সন্তানহীন অসচ্ছল দম্পতি
(যাদের আয়-রোজগারের স্থায়ী ব্যবস্থা নেই এবং দেখভালের মতো কেউ নেই।)
৪️⃣ বৃদ্ধ স্বামী-স্ত্রী
(যাদের মেয়েরা বিবাহিত কিন্তু অস্বচ্ছল, ফলে পিতা-মাতার ব্যয়ভার বহন করতে অক্ষম।)

ভোলা জেলার চরাঞ্চলসহ আশেপাশে এমন কোনো প্রকৃত অসহায় পরিবার আপনার জানা থাকলে ইনবক্সে বিস্তারিত তথ্য দিন।
যাচাই-বাছাই শেষে যোগ্য পরিবারকে স্বাবলম্বী হওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হবে ইনশাআল্লাহ।

আসুন, যাকাতের অর্থকে স্থায়ী স্বাবলম্বিতার পথে ব্যবহার করি।

একসাথে মানবতার পাশে দাঁড়াই।

Address

Village: 2 No Kalma, Post : Dourihat-8331, Up: Lalmohan
Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category