ভোলা ২ বিএনপি প্রচার সেল

ভোলা ২ বিএনপি প্রচার সেল সবার আগে বাংলাদেশ

15/07/2026

সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দৌলতখানে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দ...
27/06/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি।

তিনি বলেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নেই। এ সফরে যদি ভালো কিছু অর্জিত হয়ে থাকে, তবে সেটি বাংলাদেশের অর্জন। এটি দেশের মানুষের অর্জন।

আজ শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ১৬তম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হলে সংসদ নেতা এসব কথা বলেন।

বেলা ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন। গত ২১ থেকে ২৬ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে তাঁর প্রথম সরকারি ছয় দিনের সফর সফলভাবে শেষ করেন।

জাতীয় সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সফল রাষ্ট্রীয় সফরের জন্য তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়। জবাবে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘যে কারণে সংসদের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে, সে জন্য আমি সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি সেটি হলো, ‘বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম।’

প্রধানমন্ত্রী সংসদের সব সদস্যকে, বিশেষ করে বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতাকেও ধন্যবাদ জানাই। তিনিও দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য উৎসাহ দিয়েছেন।’

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবটি উত্থাপন করেন। পরে প্রস্তাবটি সংসদে বিস্তারিত আলোচনার পর কণ্ঠভোটে গৃহীত হয়।

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে চীন তার অঙ্গীকার থেকে বিচ্যুত হবে না জানিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বল...
26/06/2026

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে চীন তার অঙ্গীকার থেকে বিচ্যুত হবে না জানিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি বদলালেও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে সামগ্রিক দিকনির্দেশনার প্রতি চীন তার অঙ্গীকার থেকে কখনোই বিচ্যুত হবে না। চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী এবং ভালো অংশীদার হিসেবে পাশে থাকবে।

শুক্রবার, জুন ২৬, ২০২৬, চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন শি জিনপিং। এ সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। সেই সঙ্গে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের পক্ষে অবস্থান নেয়।

শি জিনপিং বলেন, চীন বাংলাদেশের সঙ্গে রাষ্ট্র পরিচালনা-সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় বাড়াতে, সব স্তরে পারস্পরিক যোগাযোগ জোরদার, কৌশলগত সংলাপ গভীর, রাজনৈতিক পারস্পরিক আস্থা আরো সুদৃঢ় করতে এবং উভয় দেশের নিজ নিজ মৌলিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়গুলোতে পরস্পরকে সমর্থন অব্যাহত রাখতে প্রস্তুত।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জোর দিয়ে বলেন, চীন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ প্রতিবেশ গড়ে তোলার নীতি এবং বন্ধুত্ব, আন্তরিকতা, পারস্পরিক সুবিধা ও অন্তর্ভুক্তির নীতি অনুসরণ করে। চীনের উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশটি প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য নতুন সুযোগ ও প্রবৃদ্ধির নতুন গতি সৃষ্টি করে যাবে।

তিনি বলেন, চীন বাংলাদেশের নতুন সরকারের রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টাকে সমর্থন করে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সহযোগিতা এগিয়ে নিতে প্রস্তুত। এ ছাড়া স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও শিক্ষা এবং স্থানীয় সরকার পর্যায়ে বিনিময় ও সহযোগিতা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করতে চীন–মিয়ানমার–বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের উন্নয়ন এগিয়ে নেওয়ার বিষয়েও চীন কাজ করতে প্রস্তুত।

জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় আরো জোরদার করতে চীন আগ্রহী বলেও উল্লেখ করেন শি জিনপিং।

গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট Xi Jinping-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময়।গ্রেট হল অব দ্য পিপল, বেইজিং, চীন | ২৬ জুন ২০২৬, শু...
26/06/2026

গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট Xi Jinping-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময়।

গ্রেট হল অব দ্য পিপল, বেইজিং, চীন | ২৬ জুন ২০২৬, শুক্রবার

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের উদ্দেশে রওনা হয়েছেন।প্রধানমন্ত্রী স্থানীয় সময় সোমবা...
22/06/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের উদ্দেশে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রী স্থানীয় সময় সোমবার (২২ জুন) বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ান রওনা হন।

বাংলাদেশ এবং মালয়েশিয়া একমত হয়েছে যে, শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভ...
22/06/2026

বাংলাদেশ এবং মালয়েশিয়া একমত হয়েছে যে, শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিএনপি'র জনবান্ধব বাজেট২০২৬-২০২৭👇খরচ কমবে যেসব পণ্যের  #জনবান্ধব_বাজেট_২০২৬_২০২৭  #বিএনপি_সরকার          #সবারআগেবাংলাদে...
11/06/2026

বিএনপি'র জনবান্ধব বাজেট
২০২৬-২০২৭👇

খরচ কমবে যেসব পণ্যের

#জনবান্ধব_বাজেট_২০২৬_২০২৭ #বিএনপি_সরকার


#সবারআগেবাংলাদেশ

#বিএনপির_সরকার #গণমানুষের_সরকার #তারেকরহমান #বিএনপি

বিএনপি'র জনবান্ধব বাজেট২০২৬-২০২৭👇আগামী ২ বছরের মধ্যে দেশের ৯০ শতাংশ জনগোষ্ঠীর কাছে 5G সেবা পৌঁছে দেয়া।  #জনবান্ধব_বাজেট_...
11/06/2026

বিএনপি'র জনবান্ধব বাজেট
২০২৬-২০২৭👇

আগামী ২ বছরের মধ্যে দেশের ৯০ শতাংশ জনগোষ্ঠীর কাছে 5G সেবা পৌঁছে দেয়া।

#জনবান্ধব_বাজেট_২০২৬_২০২৭ #বিএনপি_সরকার


#সবারআগেবাংলাদেশ

#বিএনপির_সরকার #গণমানুষের_সরকার #তারেকরহমান #বিএনপি

বিএনপি'র জনবান্ধব বাজেট২০২৬-২০২৭👇সকল বৈদ্যুতিক যানবাহন (ইভি) চার্জিং স্টেশনের ওপর কর ০% রাখা হয়েছে।  #জনবান্ধব_বাজেট_২০২...
11/06/2026

বিএনপি'র জনবান্ধব বাজেট
২০২৬-২০২৭👇

সকল বৈদ্যুতিক যানবাহন (ইভি) চার্জিং স্টেশনের ওপর কর ০% রাখা হয়েছে।

#জনবান্ধব_বাজেট_২০২৬_২০২৭ #বিএনপি_সরকার


#সবারআগেবাংলাদেশ

#বিএনপির_সরকার #গণমানুষের_সরকার #তারেকরহমান #বিএনপি

দেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ২৯ ধরনের স্টেন্টের (হার্টের রিং) নতুন মূল্য বাস্তবায়নের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফত...
11/06/2026

দেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ২৯ ধরনের স্টেন্টের (হার্টের রিং) নতুন মূল্য বাস্তবায়নের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)। এ লক্ষ্যে হৃদরোগের চিকিৎসাসেবা প্রদানকারী হাসপাতালগুলোকে নতুন দামে স্টেন্ট বিক্রির নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

Address

Bhola 2 Borhanuddin, Daulatkhan
Bhola
8300

Alerts

Be the first to know and let us send you an email when ভোলা ২ বিএনপি প্রচার সেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share