আমাদের বীরগঞ্জ

আমাদের বীরগঞ্জ Birganj upazilla,Dinajpur, Rājshāhi, Bangladesh

04/09/2026
03/09/2026

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় থেকে আমার কিছু কথা🥲🥲

গত দুই দিন ধরে আমি প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে সময় পার করছি। একজন মানুষ হিসেবে যে কষ্ট, অসহায়ত্ব ও মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি, তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কয়েকটি ভিডিওতে আমার সম্পর্কে এমন কিছু কথা বলা হয়েছে, যা শুধু বিভ্রান্তিকর নয়, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বলা হচ্ছে, আমি নাকি আমার পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় নৌবিহারে ছিলাম, আমার কাছে লাইফ জ্যাকেট ছিল, প্রয়াত ব্যক্তি আমার কাছে লাইফ জ্যাকেট চেয়েছিলেন কিন্তু আমি তাঁকে তা দিইনি। এমনকি তাঁকে নাকি আমি নৌকা থেকে নামিয়ে দিয়েছি—এমন মিথ্যা কথাও প্রচার করা হচ্ছে।

আমি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে পরিষ্কার করে বলতে চাই—এসব কথার একটিও সত্য নয়।

গত চার থেকে পাঁচ বছর ধরে নৌবিহারের সময় আমি কখনোই নৌকায় করে নৌবিহারে আসিনি। সংশ্লিষ্ট দিনেও আমি নৌকায় ছিলাম না। নৌকা বিদায় দেওয়ার পর আমি আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য চেম্বারের চলে যাই।

পেশাগত ব্যস্ততার কারণে এবারের নৌবিহারে লাইফ জ্যাকেট নির্বাচন-বিতরণ, নৌকা সিলেকশনের মতো সংশ্লিষ্ট কার্যক্রমে আমার কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততাই ছিল না। তাই নৌকায় লাইফ জ্যাকেট বিতরণ, কোনো ব্যক্তির লাইফ জ্যাকেট চাওয়া কিংবা তাঁকে নৌকা থেকে নামিয়ে দেওয়ার যে কথা বলা হচ্ছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই।

আমি জানি না কে বা কারা কী উদ্দেশ্যে এমন একটি মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন। তবে বিনীতভাবে বলছি, দয়া করে যাচাই না করে কোনো তথ্য প্রচার করবেন না।

একজন মানুষের সম্পর্কে একটি মিথ্যা কথা মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। কিন্তু সেই মিথ্যা কথার ভার যে মানুষটির ওপর পড়ে, তার মানসিক যন্ত্রণাটা কেউ দেখতে পায় না।

দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টিবোর্ডের আমি একজন অতি সাধারণ সদস্য মাত্র। সম্মানিত সভাপতি, জেলা প্রশাসক(ডি.সি.স‍্যার) মহোদয় এবং এজেন্ট শ্রদ্ধেয় রঞ্জিত কুমার সিংহ সহ ট্রাস্টিবোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যগণ বিষয়টি সম্পর্কে অবগত আছেন। ট্রাস্টিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই সকল কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে, এখানে ব্যক্তি সিদ্ধান্তের কোন সুযোগ নাই।

আমি কারও বিরুদ্ধে কোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য দিতে চাই না। কারও প্রতি আমার কোনো অভিযোগও নেই। শুধু আমার সম্পর্কে প্রচারিত এই অসত্য ও বিভ্রান্তিকর তথ্যগুলো যেন আর ছড়ানো না হয়, সেই বিষয়ে মানবিক অনুরোধটুকু করছি।

আমি অতি সামান্য একজন চিকিৎসক। মানুষের সেবা করাই আমার পেশা ও জীবনের অন্যতম প্রধান অঙ্গীকার। তাই কোনো মানুষের দুঃখ, মৃত্যু বা বিপদের ঘটনাকে কেন্দ্র করে আমার নাম জড়িয়ে এমন একটি মিথ্যা ও গুরুতর অভিযোগ ছড়িয়ে পড়া আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক।

গত দুই দিন ধরে যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি, দয়া করে সেই যন্ত্রণাকে আর বাড়িয়ে তুলবেন না।

আমার কোনো অনিচ্ছাকৃত ভুল বা ত্রুটি হয়ে থাকলে, সবাই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। রাজ দেবোত্তর এস্টেটের পরিচালনা কমিটি তে থাকার জন‍্য আমার কারনে যদি কারও ক্ষতি হয় তাহলে কমিটি থেকে পদত্যাগ করতে আমার এতটুকুও দ্বিধা নেই।

পরিশেষে, প্রয়াত স্বাক্ষর কুণ্ডু-র বিদেহী আত্মার শান্তি কামনা করছি🙏। পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তাঁর আত্মা যেন মোক্ষলাভ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন।

সকলের প্রতি আমার বিনীত প্রণাম। 🙏🙏

ডা. ডি. সি. রায়
০৪/০৯/২০২৬

দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি থেকে যদি উন্মুক্ত পদ্ধতিতে (Open-pit) কয়লা উত্তোলন করা হয়, তাহলে স্থানীয় জনগণের পুনর্বাসন, জী...
03/09/2026

দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি থেকে যদি উন্মুক্ত পদ্ধতিতে (Open-pit) কয়লা উত্তোলন করা হয়, তাহলে স্থানীয় জনগণের পুনর্বাসন, জীবন-জীবিকা, কৃষি, পানি ও পরিবেশগত বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, জাতীয় সংসদে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করতে চায়। ফুলবাড়ীতে থাকা কয়লাকে বিশ্বের অন্যতম ভালো মানের কয়লা উল্লেখ করে তিনি বলেন, এই কয়লা উত্তোলনের মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব হলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, অন্যদিকে দেশের জন্যও তা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তবে ফুলবাড়ী কয়লাখনি নিয়ে স্থানীয় মানুষের উদ্বেগ ও দীর্ঘদিনের দাবিগুলোও উপেক্ষা করার সুযোগ নেই।
ফুলবাড়ী কয়লাখনি ট্রাজেডির ২০ বছর পেরিয়ে গেলেও তৎকালীন সরকারের সঙ্গে সম্পাদিত ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি, এমন অভিযোগ দীর্ঘদিনের। ফলে কয়লাখনি নিয়ে এই অঞ্চলের মানুষের মধ্যে এখনও রয়েছে নানা উদ্বেগ, প্রত্যাশা, প্রশ্ন ও মতভেদ।
বিশেষ করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে-
• স্থানীয় মানুষের পুনর্বাসন কীভাবে হবে?
• কৃষিজমি ও কৃষিনির্ভর জীবন-জীবিকার ওপর কী প্রভাব পড়বে?
• ভূগর্ভস্থ ও স্থানীয় পানিসম্পদের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে?
• বসতভিটা ও জনবসতির ভবিষ্যৎ কী হবে?
• পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি কীভাবে নিয়ন্ত্রণ করা হবে?
• ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ কীভাবে নিশ্চিত করা হবে?
• এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তার পাশাপাশি স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের সুরক্ষা কীভাবে নিশ্চিত করা হবে?

ফুলবাড়ী শুধু একটি কয়লাখনি অঞ্চল নয়; এটি লাখো মানুষের বসতি, কৃষি, জীবিকা, স্মৃতি ও ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা একটি জনপদ।

তাই কয়লা উত্তোলনের যেকোনো সিদ্ধান্তের আগে স্থানীয় মানুষের মতামত, চুক্তির দাবি বাস্তবায়ন, পুনর্বাসন, পরিবেশগত প্রভাব এবং দীর্ঘমেয়াদি জনস্বার্থ সবকিছুকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত প্রয়োজন।

প্রিয় দিনাজপুরবাসী,
ফুলবাড়ী কয়লাখনি অঞ্চলে সরকারের সম্ভাব্য ‘ওপেন-পিট’ পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরিকল্পনা নিয়ে আপনার মতামত কী?
আপনি কি উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পক্ষে, নাকি বিপক্ষে? কেন?
আপনার মতামত ও যুক্তি কমেন্টে জানান।
আপনার মতামতই এই আলোচনাকে আরও সমৃদ্ধ করবে।

#ফুলবাড়ী #ফুলবাড়ী কয়লাখনি #দিনাজপুর #কয়লাখনি #কয়লা উত্তোলন #জ্বালানি সংকট #ফুলবাড়ী কয়লাখনি ট্রাজেডি #৬দফাচুক্তি #দিনাজপুরবাসী

নবীজি ﷺ ও আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভি/যোগে উত্তাল বীরগঞ্জ, প্রেম বাজারের সড়ক অব/রোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে...
03/09/2026

নবীজি ﷺ ও আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভি/যোগে উত্তাল বীরগঞ্জ, প্রেম বাজারের সড়ক অব/রোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার।

এই সাইকেল চোরটিকে কেউ যদি চিনেন একটু দ্রুত যোগাযোগ করুন। একটি গরীব শিক্ষার্থী সাইকেল চুরি করেছে। 01323024702
03/09/2026

এই সাইকেল চোরটিকে কেউ যদি চিনেন একটু দ্রুত যোগাযোগ করুন। একটি গরীব শিক্ষার্থী সাইকেল চুরি করেছে।
01323024702

🚨 নৌকা উল্টে একজন নি/খোঁ/জদিনাজপুরের কান্তনগর মন্দির থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে আসার পথে ভক্তদের নিবেদিত বিভিন্ন সামগ্রী বহ...
02/09/2026

🚨 নৌকা উল্টে একজন নি/খোঁ/জ
দিনাজপুরের কান্তনগর মন্দির থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে আসার পথে ভক্তদের নিবেদিত বিভিন্ন সামগ্রী বহনকারী একটি নৌকা উল্টে যায়। এ ঘটনায় স্বাক্ষর কুন্ডু টয় নামে এক যুবক নি/খোঁ/জ রয়েছেন।
নিখোঁজ স্বাক্ষর কুন্ডুর টয় বাড়ি দিনাজপুর শহরের কালিতলায়। তার বাবার নাম সিন্টু কুন্ডু। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উ/দ্ধা/র অভি/যান চলছে।

01/09/2026

আগামী ২/৩ দিনে সারাদেশেই কমবেশি বৃষ্টি হতেপারে।

29/08/2026

বীরগঞ্জে
এনসিপির যুগ্ম সমন্বয়কারী কে পিটিয়ে জখম।

Address

Birganj
5220

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801824427824

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের বীরগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আমাদের বীরগঞ্জ:

Shortcuts

Share