Upazila Social Services Office, Boalkhali

Upazila Social Services Office, Boalkhali Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Upazila Social Services Office, Boalkhali, Government Organization, Boalkhali.

13/08/2026
বোয়ালখালী উপজেলা ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ পরীক্ষার ফলাফল।
10/08/2026

বোয়ালখালী উপজেলা ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ পরীক্ষার ফলাফল।

**ফ্যামিলি কার্ড শুমারি: আবেদনের আগে একবার ভাবুন!** ⚠️তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে কাজ করতে যারা মুখিয়ে আছেন, চূড়ান...
27/07/2026

**ফ্যামিলি কার্ড শুমারি: আবেদনের আগে একবার ভাবুন!** ⚠️

তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে কাজ করতে যারা মুখিয়ে আছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থেমে ভাবুন—এই শুমারি কিন্তু অন্য যেকোনো গতানুগতিক শুমারির মতো নয়।

অন্যান্য সাধারণ জনশুমারিতে কোনো তথ্যে সামান্য ভুল হলে হয়তো পরিসংখ্যানে কিছুটা এদিক-সেদিক হয়, তবে এতে কারো সরাসরি ব্যক্তিগত ক্ষতি হয় না। কিন্তু ফ্যামিলি কার্ড শুমারিতে আপনার একটি ছোট ভুল বা অবহেলা মানে—একজন প্রকৃত অসহায় মানুষ তাঁর প্রাপ্য সামাজিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত হওয়া! তাই এখানে মনগড়া বা আন্দাজ-অনুমান নির্ভর তথ্য দেওয়ার কোনো সুযোগ নেই।

**আবেদনের আগে কাজের আসল বাস্তবতাগুলো বুঝুন:**

📌 **কঠোর নির্ভুলতা:** প্রতিটি পরিবারের প্রায় ৬ পৃষ্ঠার বিস্তারিত ও সংবেদনশীল তথ্য হুবহু সঠিক উপায়ে সংগ্রহ করতে হবে।

📌 **প্রযুক্তির নজরদারি (Geo-Tagging):** এক জায়গায় বসে অন্য বাড়ির তথ্য চালিয়ে দেওয়া কিংবা মাঠে না নেমে রিপোর্ট তৈরি করার কোনো সুযোগ নেই। প্রযুক্তির কারণে এমন অসদুপায় বা ফাঁকিবাজি মুহূর্তেই ধরা পড়বে।

📌 **কঠিন শারীরিক পরিশ্রম:** উঠানে বা চড়া রোদে দাঁড়িয়ে সরাসরি ট্যাবে প্রতিটি তথ্য ইনপুট দিতে হবে। প্রথমবারেই সবাইকে বাড়িতে পাওয়া যাবে না—একই মানুষের খোঁজে বারবার ঘুরে আসতে হবে। কোনো অবস্থাতেই একটি বাড়িও বাদ দেওয়ার সুযোগ নেই।

📌 **সীমিত জনবল, দ্বিগুণ চাপ:** সাধারণ শুমারির মতো এখানে সুবিশাল জনবল থাকবে না। কাজের পরিধি বিশাল, কিন্তু লোকবল সীমিত—তাই খাটুনি হবে দ্বিগুণ।

তাহলে ভেবে দেখুন—একদিনে কয়টি পরিবারের নির্ভুল তথ্য সঠিকভাবে তোলা আপনার পক্ষে সম্ভব?

প্রকৃত পক্ষে মাঠে নেমে কঠোর পরিশ্রম করার মানসিকতা, ধৈর্য এবং শতভাগ সততা থাকলে তবেই এই কাজে আসুন। আর তা না থাকলে দয়া করে দূরে থাকুন। আপনার আলসেমি বা বিলাসী মানসিকতার কারণে সরকারের এই মহৎ উদ্যোগ এবং হাজারো অসহায় মানুষের মৌলিক অধিকার যেন কোনোভাবেই ব্যাহত না হয়।

⚠️সর্বশেষ: সাধু সাবধান; অনেক আবেদন কারীরাই ভাবতেসেন যে এখানে যাদের নিয়োগ দেয়া হবে তারাই মাঠে ফামিলি কার্ড প্রত্যাশিদের নির্বাচন করবে যেটা সম্পূর্ণ ভুল। তাঁদের কাজ শুধু মাত্র তথ্য সংগ্রহ করা। ফ্যামেলি কার্ড কে পাবে সেটা নির্ধারণ করায় তাদের বিন্দুমাত্র কোন ভূমিকা নেই। কাউকে ফ্যামেলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে যদি কারো বিরুদ্ধে কোন অনৈতিক সুবিধা নেওয়ার প্রমাণ পাওয়া যায় সে এই শুমারিকালীন টাকাতো পাবেই না, উল্টো জেলেও যেতে হতে পারে।

আগামী ০১ আগষ্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৪৫ দিন দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারীর কাজ চলবে। এবার ট্যাবের মাধ্যমে প্রতিটি...
22/07/2026

আগামী ০১ আগষ্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৪৫ দিন দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারীর কাজ চলবে। এবার ট্যাবের মাধ্যমে প্রতিটি খানায় গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। সে লক্ষ্যে জনশুমারীর ন্যায় স্বেচ্ছাসেবী মনোনয়ন দেয়া হবে। সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায়ও জনশুমারী কার্যক্রম শুরু হবে।

ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা ২০২৬ অনুযায়ী:

# ২৫ জুলাই ২০২৬ ইং তারিখের মধ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবী নিয়োজিতকরণ।

# ৩১ জুলাই ২০২৬ ইং তারিখের মধ্যে উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান ও ট্যাবলেট বিতরণ।

# ১ আগস্ট ২০২৬ ইং হতে ১৪ সেপ্টেম্বর ২০২৬ (৪৫ দিন) শুমারি পরিচালনা।

দুই ধরনের স্বেচ্ছাসেবী নিয়োজিত করা হবে: তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার।

মনোনয়ন প্রদান করবেন উপজেলা কমিটি।

আগ্রহী প্রার্থীদেরকে আবেদন ফরম পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি ও অভিজ্ঞতার সনদের(যদি থাকে) সংযুক্ত করে উপজেলা সমাজসেবা কার্যালয়, বোয়ালখালী,চট্টগ্রাম বরাবর জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

আবেদন ফরম জমা দেওয়ার শেষ তারিখ দ্রুতই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আবেদন ফরম উপজেলা সমাজসেবা কার্যালয়,বোয়ালখালী,চ্ট্টগ্রাম থেকেও সংগ্রহ করা যাবে। যোগ্যতা ও আবেদন ফরম মন্তব্য কলামে দেওয়া হলো।

বিনিত নিবেদক
উপজেলা সমাজসেবা অফিসার,বোয়ালখালী,চট্টগ্রাম ।

আগামী ০১ আগষ্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারীর কাজ চলবে। এবার ট্যাবের মাধ্যমে প্রতিটি খানায় ...
21/07/2026

আগামী ০১ আগষ্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারীর কাজ চলবে। এবার ট্যাবের মাধ্যমে প্রতিটি খানায় গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। সে লক্ষ্যে জনশুমারীর ন্যায় স্বেচ্ছাসেবী মনোনয়ন দেয়া হবে। সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলার সকল উপজেলায়ও জনশুমারী কার্যক্রম শুরু হবে।

ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা ২০২৬ অনুযায়ী:

# ২৫ জুলাই ২০২৬ ইং তারিখের মধ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবী নিয়োজিতকরণ।

# ৩১ জুলাই ২০২৬ ইং তারিখের মধ্যে উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান ও ট্যাব বিতরণ।

# ১ আগস্ট ২০২৬ ইং হতে ১৪ সেপ্টেম্বর ২০২৬ (৪৫ দিন) শুমারি পরিচালনা।

দুই ধরনের স্বেচ্ছাসেবী নিয়োজিত করা হবে: তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার।

মনোনয়ন প্রদান করবেন উপজেলা কমিটি।

আগ্রহী প্রার্থীদেরকে আবেদন ফরম পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি ও অভিজ্ঞতার সনদের(যদি থাকে) সংযুক্ত করে উপজেলা সমাজসেবা কার্যালয়, বোয়ালখালী, চট্টগ্রামে জমা দিতে হবে। আবেদন ফরম উপজেলা সমাজসেবা অফিস থেকে পাওয়া যাবে।

আবেদন ফরম জমা দেওয়ার শেষ তারিখ দ্রুতই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বোয়ালখালী উপজেলা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ।
12/07/2026

বোয়ালখালী উপজেলা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ।

সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষ...
05/07/2026

সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা ও উপবৃত্তি কার্যক্রম এবং অনগ্রসর জনগোষ্ঠী সমূহের জীবন মান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের সংযুক্ত পত্রের শর্তানুযায়ী ০১ আগস্ট ২০২৬ হতে ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

https://newsnow24.com/prio-chattogram/tnee5CXXIx
24/06/2026

https://newsnow24.com/prio-chattogram/tnee5CXXIx

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার কধুরখীল কৈবর্ত্যপাড়ায় খেয়ে না খেয়ে থাকা সোনালী দাসের অসুস্থ স্বামী নির্মল দাস পে...

Address

Boalkhali
4366

Website

Alerts

Be the first to know and let us send you an email when Upazila Social Services Office, Boalkhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share