21/07/2026
নতুন কুঁড়ি স্পোর্টস এ বগুড়া জেলা সাঁতার দলের গৌরবময় সাফল্য
বগুড়া জেলা সাঁতার দলের জন্য এটি এক গর্বের অর্জন। জাতীয় পর্যায়ের নতুন কুঁড়ি স্পোর্টসসপ্রতিযোগিতায় রাজশাহী বিভাগের প্রতিনিধিত্ব করে বগুড়ার সাঁতারুরা অসাধারণ সাফল্য অর্জন করেছে।
প্রতিযোগিতায় যুবরাজ সেন (৫০ মিটার বুক সাঁতারে স্বর্ণ পদক
রাইসুল ইসলাম ৫০ মিটার চিৎ সাঁতারে রৌপ্য পদক
নয়ন হোসেন ৫০ মিটার চিৎ সাঁতারে ব্রোঞ্জ পদক
এবং
মেহেজাবিন ইয়াসমিন (বালিকা) ৫০ মিটার চিৎ সাঁতারে ব্রোঞ্জ পদক অর্জন করে বগুড়া জেলা ও রাজশাহী বিভাগের জন্য গৌরব বয়ে এনেছে।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাধারণ সম্পাদক বাংলাদেশ সুইমিং ফেডারেশন । তিনি বিজয়ীদের হাতে পদক ও সনদ তুলে দেন এবং তরুণ ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
বগুড়া জেলা সাঁতার দলের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দলের কোচ মোঃ আলালুর রহমান তিব্বত। তাঁর দক্ষ প্রশিক্ষণ, আন্তরিক দিকনির্দেশনা ও নিরলস পরিশ্রমের ফলেই খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।
বগুড়া জেলা সাঁতার দল পদকজয়ী সকল সাঁতারুকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। একই সঙ্গে খেলোয়াড়দের অভিভাবক, প্রশিক্ষক, কর্মকর্তা এবং সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে, যাদের সহযোগিতা ও উৎসাহ এই সাফল্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বগুড়া জেলা সাঁতার দল দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই অর্জন ভবিষ্যতে আরও নতুন প্রতিভা গড়ে তুলতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বগুড়ার সাঁতারকে আরও সমৃদ্ধ করবে।
**বগুড়া জেলা সাঁতার দল**