17/07/2024
আবারো একটি তাজা প্রাণ ঝরে গেল...........
চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে শহীদ আবু সাঈদ ভাইসহ সকলের রূহের মাগফিরাত কামনা করছি যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। শহীদ আবু সাঈদ আপনি এই ঘুমন্ত জাতিকে দেখিয়ে দিয়ে গেলেন, মনে বল আর সৎ সাহস থাকলে বন্দুকের নলের সামনে বুক পেতে দিতেও বিন্দুমাত্র দ্বিধা হয় না। আজকে আপনি নেই কিন্তু আপনার এই ত্যাগ আগামীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিহাস রচিত করল। আপনার এই আত্মত্যাগ আমরা কখনও ভুলতে পারব না। আপনি শিখালেন,
”কর না গো কোন ভয়,
অন্যায়ের সাথে কোন আপস নয়,
মনে আছে বল, বুকে একরাশ সাহস,
জাগো হে ঘুমন্ত জাতি,
বিজয় খুব সন্নিকটে, হবে নতুন সূর্যদয় ।।”
অবশেষে, চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে শরীক সকল স্তরের শিক্ষার্থীদের আগামী ভবিষ্যতের জন্য শুভকামনা রইল । আমরা চাই না আর কোন প্রাণ ঝরুক।
পরিশেষে, আজকে এই ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলতে নূরুলদীনের মতো একজনকে খুব প্রয়োজন যিনি সেদিনের মতো বলে উঠবেন “ জাগো বাহে কোনঠে সবাই”