Durgahata - দূর্গাহাটা

Durgahata - দূর্গাহাটা দূর্গাহাটা, গাবতলী, বগুড়া। দূর্গাহাটার সর্বাধিক ফ্যান সমৃদ্ধ একটি জনপ্রিয় পেজ !

02/08/2026

মিছিল নম্বর দুই শূন্য দুই চার
লিখেছেন - Asiful Haque Tomal

যারা বলেছিলো 'মিছিলেও প্রেম হোক,
ভেঙে যাক মোহ' তারা আসলে ঠিক বলেনি।
কেবল, কেবল এবং কেবলমাত্র, তোমার প্রেমে পড়ার জন্য-
এক জীবনে কত মিছিল করা যায়?
কত ব্যারিকেড ভাঙা যায়? কত বুলেট সহ্য করা যায়?
এক বুক বিদ্রোহ নিয়েও প্রেমে পড়িনি তোমার।
আমি প্রেমে পড়িনি, যেদিন তোমার স্লোগানে
স্লোগান ধরেছিল এক কোটি মানুষ।
সেদিনও প্রেমে পড়িনি, যেদিন-
তোমার পথ রুখে দাঁড়াতে পারেনি
রাষ্ট্রের নুন খাওয়া কোনো বাহিনী।
এমনকি,
যেদিন তোমার মুষ্টিবদ্ধ হাত-
এক হুঙ্কারে আকাশ ছুঁয়ে ফেলেছিল,
সেদিনও না।

আমি মিছিলের সেই এক কোটিতম মানুষ,
যে পেছনের দিক থেকে সবার আগে থাকে।
যার স্লোগানের স্বর হারিয়ে যায়-
শহুরে কাকের ডানার শব্দের আড়ালে।
আর হঠাৎ করে মিছিলের কিছু হলে,
আমি আসমানে তাকিয়ে- খুঁজি কেবল একটা মুষ্টিবদ্ধ হাত।
কোটি মানুষের ভিরে এমন একটা হাত,
যে হাতে রেশমি চুড়ি নেই, ঘড়ি নেই,
মেহেদী নেই, নেই কোনো অলঙ্কার।

সেদিন ছিল মিছিল নম্বর দুই শূন্য দুই চার।
যথারীতি তুমি এক, আমি এক কোটি।
স্লোগান চলছে, মিছিল এগিয়ে যাচ্ছে।
আবিষ্কৃত হলো রাষ্ট্রীয় ব্যারিকেড।
ভেঙে ফেলা হলো ব্যারিকেড।
এরপর পুলিশ, লাঠিচার্জ, টিয়ারগ্যাস,
এবং কিছু বুঝে ওঠার আগেই - ঠাস, ঠাস, ঠাস........
মিছিল ভেঙে গেলো।
এগিয়ে গিয়ে পেলাম-
রক্তভেজা রাস্তায় লুটিয়ে পড়েছে মুষ্টিবদ্ধ হাত।
হাতে কোনো চুড়ি নেই, ঘড়ি নেই, মেহেদী নেই...
আমি মাত্র সেদিন তোমার প্রেমে পড়েছি।

মিছিল নম্বর দুই শূন্য দুই চার
আসিফুল হক
০২ আগস্ট ২০২৬
পাবনা

30/07/2026

📢 হারানো বিজ্ঞপ্তি

আজ সকাল ১০:০০টার দিকে দুর্গাহাটা বাজার এলাকায় সাবলু মিয়া এবং ফাতেমা বেগম-এর জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) হারিয়ে গেছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি আইডি কার্ড দুটি পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে আমাদের পেজে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

আপনার সামান্য সহযোগিতা আমাদের জন্য অনেক উপকার হবে।

কেউ পেয়ে থাকলে Shanzid Hasan এর সাথে যোগাযোগ করুন।

ধন্যবাদ।

Address

Durgahata, Gabtali
Bogura
5820

Telephone

+8801316073373

Website

Alerts

Be the first to know and let us send you an email when Durgahata - দূর্গাহাটা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share