Bogura - বগুড়া

Bogura - বগুড়া Bougra is an industrial city where many small and mid-sized companies are sited. Bogura district was
(2)

28/07/2026

বগুড়াকে গোপালগঞ্জ বানানো হয়নি জানিয়ে সংসদে কোন জেলায় কত বরাদ্দ তা জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
২৭ জুন ২০২৬, শনিবার।।
২৭ জুন ২০২৬ তারিখে জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়াকে বিশেষ সুবিধা দিয়ে "গোপালগঞ্জ বানানো হয়েছে"—এমন অভিযোগ সঠিক নয়। তিনি দাবি করেন, ১৮ ফেব্রুয়ারি থেকে ২৭ জুন পর্যন্ত এলজিডি থেকে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে কুমিল্লা (৩৯০ কোটি টাকা) এবং বগুড়া ১৬তম অবস্থানে (১৪১ কোটি টাকা)।
সংসদে তিনি যে কয়েকটি জেলার বরাদ্দের তথ্য তুলে ধরেন:
➡️ কুমিল্লা — ৩৯০ কোটি টাকা
➡️ নরসিংদী — ২৬৩ কোটি টাকা
➡️ বাগেরহাট — ২২৫ কোটি টাকা
➡️ গোপালগঞ্জ — ১৭৩ কোটি টাকা (৭ম)
➡️ কুড়িগ্রাম — ১৬৫ কোটি টাকা (৯ম)
➡️ বগুড়া — ১৪১ কোটি টাকা (১৬তম)
➡️ ঠাকুরগাঁও — ১৩৯ কোটি টাকার কাছাকাছি,
বগুড়ার পরের অবস্থানে। তিনি আরও বলেন, বগুড়ার জন্য অতিরিক্ত বরাদ্দ নয়, বরং গত দুই দশকের উন্নয়ন-ঘাটতি পূরণের মতো ন্যায্য বরাদ্দ চান।

❤️বগুড়া হতে যাচ্ছে বাংলাদেশের  নতুন বিভাগ❤️বগুড়াসহ নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা এই ৫ জেলার এমপিদের পূর্ণ সমর্থন...
26/07/2026

❤️বগুড়া হতে যাচ্ছে বাংলাদেশের নতুন বিভাগ❤️
বগুড়াসহ নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা এই ৫ জেলার এমপিদের পূর্ণ সমর্থনে বগুড়াবাসীর দীর্ঘ প্রত্যাশার প্রতিফলন ঘটতে যাচ্ছে।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং গাইবান্ধা জেলার সকল সম্মানিত সংসদ সদস্য এবং নাগরিকগণকে❤️

#বগুড়াবিভাগ








ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান এর দুই বছর এ পদার্পণ। সহস্র প্রাণের বিনিময়ে, হাজারো হতাহত ও পংগুত্বের বরনের মাধ্যমে, কোটি ...
01/07/2026

ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান এর দুই বছর এ পদার্পণ। সহস্র প্রাণের বিনিময়ে, হাজারো হতাহত ও পংগুত্বের বরনের মাধ্যমে, কোটি কোটি মানুষের দীর্ঘদিনের পূঞ্জীভূত ক্ষোভের প্রতিফলন।
বিনম্র শ্রদ্ধা জানাই সকল অকুতোভয় মৃত্যুঞ্জয়ী মহান শহীদদের, সমবেদনা জানাই সকল আহত যোদ্ধাদের।
কৃতজ্ঞতা জানাই দেশের কোটি মানুষকে যাদের সমর্থনে যুগান্তকারী এ বিপ্লব সফলতা অর্জন করে।
আমি মনে করি ৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধ,৭৫ এর ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব, ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২৪ এর জুলাই গণ অভ্যুত্থান একই ধরনের চেতনা, বিশ্বাস ও আকাঙ্ক্ষা ভিন্ন সময়ে ভিন্ন পরিস্থিতিতে সংগঠিত হয়েছিল।
প্রতিটি যুদ্ধ/বিপ্লব/গণ অভ্যুত্থান যার যার সময়ের সংগঠিত শ্রেষ্ঠ মানব চেতনা । একটি আত্মনির্ভরশীল দেশ রাষ্ট্র প্রতিষ্ঠা, আত্মনির্ভরশীল অর্থনীতি, আত্মনির্ভরশীল পররাষ্ট্র, স্বরাষ্ট্রসহ সকল স্তরে বাংলাদেশ প্রথম,সবার আগে বাংলাদেশ নীতি প্রতিষ্ঠা ই মূল লক্ষ্য। ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল নাগরিকের সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা, সুশাসন ও মৌলিক অধিকার নিশ্চিত করাই মূল লক্ষ্য বাংলাদেশী জাতিস্বত্তার ভিত্তি যা অবশ্যই কার্যকর করা।
দেশ ও জনতার "বাংলাদেশ" সত্যিই অপরাজেয়।
জুলাই গণ অভ্যুত্থান সহ সকল সময়ের বাংলাদেশের জন্য শাহাদাৎ বরণ কারী দের জানাই স্বশ্রদ্ধেয় সালাম।

বগুড়ায় এসআইকে ছু'রিকা'ঘাত করে মামলার নথিপত্র ছি'নতা'ই  বগুড়ায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছু'রিকাঘা'ত করে তার কাছে থ...
11/06/2026

বগুড়ায় এসআইকে ছু'রিকা'ঘাত করে মামলার নথিপত্র ছি'নতা'ই

বগুড়ায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছু'রিকাঘা'ত করে তার কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দু'র্বৃত্তরা। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের ফুলদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তার নাম মইনুল ইসলাম। তিনি বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত। ছু'রিকাহত এসআই মইনুল ইসলাম বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ১টার দিকে এসআই মইনুল ইসলাম মোটরসাইকেলে বনানী মোড় থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। পথে ফুলদীঘি এলাকায় পেপসি কোম্পানির কার্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তারা তার কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেয় এবং ডান পায়ে ছুরিকাঘাত করে।

আহত অবস্থায় এসআই মইনুল ইসলাম নিজেই একজন অটোরিকশাচালকের সহায়তায় হাসপাতালে যান। পরে তাকে সেখানে ভর্তি করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কী কারণে এসআই মইনুল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক
28/05/2026

সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
ঈদ মোবারক

কোরবানির পশু কেনার আগে জেনে নিন কোন হাট কোন দিনে বসে 🐄🐐 বগুড়া জেলার ১২টি উপজেলার গুরুত্বপূর্ণ গরু-ছাগলের হাটের সঠিক বার ...
22/05/2026

কোরবানির পশু কেনার আগে জেনে নিন কোন হাট কোন দিনে বসে 🐄🐐

বগুড়া জেলার ১২টি উপজেলার গুরুত্বপূর্ণ গরু-ছাগলের হাটের সঠিক বার ও তথ্য একসাথে তুলে ধরা হয়েছে আপনাদের সুবিধার জন্য।
যারা কোরবানির পশু কিনতে যাচ্ছেন, তারা আগে থেকেই পরিকল্পনা করে আপনার নিকটস্থ হাটে যেতে পারবেন সহজেই।

✅ কোন হাট সপ্তাহে কোন দিন বসে
✅ বড় হাটগুলো চিহ্নিত করা হয়েছে
✅ সময় ও যাতায়াত পরিকল্পনায় সহায়ক
✅ ক্রেতা ও বিক্রেতা — সবার জন্য উপকারী তথ্য

আপনার পরিচিতদেরও মেনশন করুন বা পোস্টটি শেয়ার করে জানিয়ে দিন কোন দিনে কোথায় হাট বসে।

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যোগদান করলেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন।
19/05/2026

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যোগদান করলেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন।

বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষনা করে গেজেট প্রকাশ
14/05/2026

বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষনা করে গেজেট প্রকাশ

জরুরি মানবিক আবেদন – দয়া করে শেয়ার করুন আজ সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে বগুড়া উপশহর এলাকার বিএম স্কুলের এক শিক্ষার্থী ...
30/04/2026

জরুরি মানবিক আবেদন – দয়া করে শেয়ার করুন

আজ সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে বগুড়া উপশহর এলাকার বিএম স্কুলের এক শিক্ষার্থী অটো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।
বর্তমানে তাকে আশেপাশের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

👉 কোনো হৃদয়বান ব্যক্তি যদি শিশুটিকে চিনে থাকেন, অনুগ্রহ করে দ্রুত বগুড়া উপশহর এলাকায় যোগাযোগ করুন।
🙏 সবাইকে অনুরোধ, পোস্টটি বেশি বেশি শেয়ার করে শিশুটির পরিবারের কাছে খবর পৌঁছাতে সাহায্য করুন।

ঐতিহাসিক রূপান্তর: বগুড়া এখন সিটি কর্পোরেশন❤️১৮৭৬ সালে প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে বড় বগুড়া পৌরসভার ১৫০ বছরের যাত্রার ইতি ...
20/04/2026

ঐতিহাসিক রূপান্তর: বগুড়া এখন সিটি কর্পোরেশন❤️
১৮৭৬ সালে প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে বড় বগুড়া পৌরসভার ১৫০ বছরের যাত্রার ইতি টেনে আজ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো বগুড়া সিটি কর্পোরেশন ❤️নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনার পথে বগুড়া। ❤️

Address

Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Bogura - বগুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share