বাতায়ন পাঠাগার

বাতায়ন পাঠাগার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাতায়ন পাঠাগার, Library, জলেশ্বরীতলা, নূর মসজিদের ১৫০গজ দক্ষিণ, বগুড়া, Bogura.

এটি শুধু একটি লাইব্রেরি নয়, এটি এক টুকরো আলোকিত স্বপ্ন; শেখার নতুন ঠিকানা। এখানে আমরা ফিরিয়ে আনছি পড়ার প্রতি ভালোবাসা এবং বইয়ের সঙ্গে বন্ধুত্বের আনন্দ।

শিক্ষায় সত্যিকারের পরিবর্তন আনুন- তরুণরাই গড়ে তুলবে নতুন বাংলাদেশ। শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে, একাডেমিক লেখাপড়া আনন্দময় করতে, শিশুকাল থেকে শিক্ষার্থীদের পাঠাগারমুখী করতে ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের শিক্ষা হাতের নাগালে

আনতে বাতায়ন পাঠাগারের যাত্রা শুরু। শিখন উন্নয়ন ও মননশীলতা বিকাশে বিশেষায়িত এই পাঠাগারে বয়সক্রম অনুসারে বইয়ের সমাহার থাকবে, থাকবে নিরিবিলি পরিবেশে নিত্য নতুন বই পড়ার সুযোগ। থাকছে ইংরেজি ও বাংলা ভাষাশিক্ষা নিয়ে নানাবিধ কার্যক্রম। এছাড়াও একজন শিক্ষার্থী নিজেকে মূল্যায়নের জন্য নানা বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা অর্থাৎ যাচাই করার সুযোগ পাবে। পাঠাগারে সবাইকে আমন্ত্রণ।

বাতায়ন পাঠাগার হলো জ্ঞানের ভান্ডার, পাঠক তৈরির গুরুত্বপূর্ণ উৎস। বই পড়ার অভ্যাস অনেক বদভ্যাস প্রতিহত করে। জানার যেমন কোনো শেষ নেই, তেমনি পড়ারও কোনো শেষ নেই। শিশুদের মধ্যে শিশুকাল থেকে বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এই উদ্দেশ্য সফল করতে প্রতিটি পাড়ায়, মহল্লায় অত্যাধুনিক পাঠাগার গড়ে তোলা প্রয়োজন। পাঠাগারের মাধ্যমে শিশুদের মধ্যে ‘পাঠাগার’ শব্দের ব্যাপক অর্থ সম্পর্কে ধারণা গড়ে উঠবে। অন্যদিকে এসব শিশু শিশুতোষ বইগুলো থেকে শুরু করে জ্ঞান-বিজ্ঞানের নানা অজানা তথ্যমূলক বই সম্পর্কে জানতে পারবে। নতুন প্রজন্মের কাছ থেকে সৃজনশীল ও মননশীল কিছু আশা করতে হলে এর বিকল্প নেই। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, বর্তমানে নানা কারণে ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার প্রবণতা কমে যাচ্ছে।পাঠাগারে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে।

আপনারা যারা পাঠাগারে আসছেন, বই পড়ছেন, মহামূল্যবান পরামর্শ দিচ্ছেন, আর্থিকভাবে সহযোগিতা করছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতায় আমরা আজ এতটা এগিয়ে আসতে পেরেছি।

লক্ষ্যঃ
সম্পূর্ণ অলাভজনক এই প্রতিষ্ঠান কাজ করতে চায় শিক্ষার্থীদের মধ্যে শিখন-শিক্ষণ প্রক্রিয়া নিয়ে; তরুণ প্রজন্মের মধ্যে পাঠাগার নামক প্রতিষ্ঠানকে একাডেমিক/নন একাডেমিক সকল বিদ্যার সুতিকাগার হিসাবে জনপ্রিয় করে তুলতে। পাঠাগার হলো জ্ঞানের ভান্ডার, পাঠক তৈরির গুরুত্বপূর্ণ উৎস। বই পড়ার অভ্যাস অনেক বদভ্যাস প্রতিহত করে। মাদকাসক্ত অস্থির যুবসমাজ, অ্যাসিড-সন্ত্রাসে বিপর্যস্ত নারী, নৈতিকতার চরম অবনতি, শিক্ষার নামে কুশিক্ষার বিস্তার, ঘুণে ধরা মননশীলতা রোধে পাঠাগার প্রয়োজন। জানার যেমন কোনো শেষ নেই, তেমনি পড়ারও কোনো শেষ । শিশুদের মধ্যে শিশুকাল থেকে বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। পাঠাগারের মাধ্যমে শিশুদের মধ্যে ‘পাঠাগার’ শব্দের ব্যাপক অর্থ সম্পর্কে ধারণা গড়ে উঠবে। অন্যদিকে এসব শিশু শিশুতোষ বইগুলো থেকে শুরু করে জ্ঞান-বিজ্ঞানের নানা অজানা তথ্যমূলক বই সম্পর্কে জানতে পারবে। নতুন প্রজন্মের কাছ থেকে সৃজনশীল ও মননশীল কিছু আশা করতে হলে এর বিকল্প নেই।

উদ্দেশ্যঃ
🟢বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় দক্ষ করে তুলতে বইপড়া(বাংলা ও ইংরেজি) কর্মসূচি
🟢প্রতিটি শিক্ষার্থীকে সৃজনশীল ও মননশীল করতে পাঠাগারমূখী করা।
🟢শিখন-শিক্ষণ প্রক্রিয়াকে আরো অনন্দময় করতে দলগত স্বশিক্ষায় অভ্যস্থ করা।
🟢নৈতিকতার চরম অবনতি, শিক্ষার নামে কুশিক্ষার বিস্তার, ঘুণে ধরা মননশীলতা রোধে প্রচারাভিযান।
🟢একাডেমিক শিক্ষাকে আনন্দময় করে শিক্ষার্থীকে প্রগতিশীল হতে দিকনির্দেশনা দেওয়া।

কর্মকান্ডঃ
🟢শিক্ষার্থীদের জন্য বই সংগ্রহ, দিকনির্দেশনা ও পড়ার ব্যবস্থা
🟢ভাষা দক্ষতা উন্নয়নে বাংলা ও ইংরেজি ভাষায় প্রচুর বই পড়া ও অনুশীলনের ব্যবস্থা
🟢দলগত স্বশিক্ষা চর্চা ও অনুশীলন প্রশিক্ষণ
🟢শিক্ষার্থী উদ্বুদ্ধকরণ সেমিনার আয়োজন
🟢শিক্ষায় এগিয়ে যেতে তথ্যপ্রযুক্তি ব্যবহারে সহযোগিতা
🟢বই পাঠ ও পাঠাগার বিষয়ে অভিভাবকদের সচেতন করে তোলা
🟢প্রতিটি বাড়ি, প্রতিটি বাতায়ন বইয়ের রঙে সাজিয়ে দিতে সাহায্য করা
🟢গল্প বলা, কবিতা আবৃত্তি ও চিত্রংকন উৎসবের আয়োজন

বাতায়ন পাঠাগার সম্পর্কিতঃ
বিশেষায়িত বাতায়ন পাঠাগারটির এর মূল উদ্যোক্তা বাতায়নে বই প্রকাশন। এই পাঠাগারটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। জন সাধারণ এবং বিভিন্ন কল্যাণকামী প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় পরিচালিত হয় এই পাঠাগার। এই পাঠাগার এর সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সদস্যরা এর সব কর্মকান্ডে সরাসরি সহযোগিতা করে থাকেন। এছাড়া শুভানুধ্যায়ীগণ সবসময় পাশে থাকছেন।

27/08/2026

২ দিন ফ্রি ক্লাস করো, তারপর নিজেই সিদ্ধান্ত নাও। 😎
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের প্রস্তুতিতে ইংরেজি বেশ গুরুত্বপূর্ণ।

বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস করে আমাদের এখানে আসো। তুলনা করো, মূল্যায়ন করো— তারপর সিদ্ধান্ত নাও।(আমাদের পড়ানোর পদ্ধতি একটু আলাদা)

বাতায়ন পাঠাগার
জলেশ্বরীতলা, বগুড়া
০১৯১৭৮৩৭৩৯৩

21/08/2026

DU খ ইউনিট | ইংরেজি প্রস্তুতি। ইংরেজি নিয়ে টেনশন থাকবে না। খুব দুর্বল হলে ৬ দিন পড়ার ব্যবস্থা। মোবাইলে আসক্ত হলে সেটা কমিয়ে পড়ার ব্যবস্থাও আছে।*

একবার বাতায়ন এসে দেখো। চোখে না দেখলে বুঝবে না। সত্যিকারের শিক্ষার্থী বাতায়ন দেখে ফিরে যেতে পারে না।

আগামী সপ্তাহে মাত্র ১৫ জনের সুযোগ। আমাদের পদ্ধতি অনুযায়ী সীট ক্যাপাসিটি খুবই কম। বাতায়ন গতানুগতিক কোচিং নয়।

ফি ৩,৫০০ টাকা (আগে ৭,০০০)।
ক্লাস নেবেন লালন স্যার— ২০+ বছরের অভিজ্ঞতা।

বাতায়ন পাঠাগার
জলেশ্বরীতলা, বগুড়া।
০১৩১২০০১২১০

👉 বিস্তারিত: batayonpathagar.com

08/08/2026

ভর্তি প্রস্তুতি নিয়ে চারপাশে হচ্ছেটা কী?

একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্নকে ঘিরে গড়ে উঠেছে শত শত কোটি টাকার ব্যবসা।

কোচিং, প্রাইভেট ব্যাচ, মডেল টেস্ট, গাইড বই, অনলাইন কোর্স— সব মিলিয়ে ভর্তি প্রস্তুতি এখন শুধু শিক্ষা নয়, এক বিশাল বাণিজ্যিক ইন্ডাস্ট্রি।

প্রশ্ন হলো—
শিক্ষার্থীরা কি সত্যিই ভালো শিক্ষা পাচ্ছে, নাকি তাদের ভয়, অনিশ্চয়তা ও প্রতিযোগিতার চাপকে পুঁজি করে ব্যবসা করা হচ্ছে?

একজন শিক্ষার্থী যত বেশি ভয় পাবে, তার পেছনে তত বেশি টাকা খরচ হবে—এমন একটি ব্যবস্থা কি আমরা তৈরি করছি? আপনার কী মনে হয়?

ভর্তি প্রস্তুতির এই বিশাল বাণিজ্য—প্রয়োজন, নাকি শিক্ষার্থীদের অসহায়ত্বকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা?

মতামত লিখুন।
ভিন্নমত হলেও লিখুন। আলোচনা হোক।

ধন্যবাদ।

#বাতায়ন_পাঠাগার

খ ইউনিট ভর্তি প্রস্তুতি। ইংরেজি। কোনো ফাঁকা মোটিভেশন নয়। কোনো মুখস্থের পাহাড় নয়। ভর্তি পরীক্ষায় আসা ইংরেজিকে কীভাবে ...
05/08/2026

খ ইউনিট ভর্তি প্রস্তুতি। ইংরেজি।
কোনো ফাঁকা মোটিভেশন নয়। কোনো মুখস্থের পাহাড় নয়। ভর্তি পরীক্ষায় আসা ইংরেজিকে কীভাবে সহজে ধরতে হয়—সেটাই দেখানো হবে।

৩দিন ফ্রি ক্লাস!
১০-৭-২৬ বিকাল ৩টা

দীর্ঘ অভিজ্ঞতা ও অসংখ্য শিক্ষার্থীর সাফল্যের অভিজ্ঞতা থেকে ক্লাস নিবেন লালন স্যার নিজে। স্যার সম্পর্কে জানতে চাইলে বাতায়ন পাঠাগার ডটকম ভিজিট করো। অবাক হবেই!

বাতায়ন পাঠাগার
জলেশ্বরীতলা, বগুড়া।
01312001210

04/08/2026

খ ইউনিটের ভর্তি প্রস্তুতি নিচ্ছ? ইংরেজি কঠিন মনে হয়? তাহলে তোমাকে একটা Challenge দিলাম। 😎

আগামী ১০ তারিখ, বিকেল ৩টায় বাতায়ন পাঠাগারে শুরু হচ্ছে ফ্রি English Class

মাত্র ৩টি ক্লাস করো। তারপর নিজেই বলবে— “এতদিন ইংরেজিকে অযথাই কঠিন ভেবেছি!”

কোনো ফাঁকা মোটিভেশন নয়। কোনো মুখস্থের পাহাড় নয়। ভর্তি পরীক্ষায় আসা ইংরেজিকে কীভাবে সহজে ধরতে হয়—সেটাই দেখানো হবে।

আর ক্লাস নেবেন লালন স্যার নিজেই।
দীর্ঘ অভিজ্ঞতা ও অসংখ্য শিক্ষার্থীর সাফল্যের অভিজ্ঞতা থেকে। স্যার সম্পর্কে জানতে চাইলে বাতায়ন পাঠাগার ডটকম ভিজিট করো। অবাক হবেই!

১০ তারিখ | বিকেল ৩টা
বাতায়ন পাঠাগার
জলেশ্বরীতলা, বগুড়া।

ফ্রি ক্লাস। কিন্তু অভিজ্ঞতাটা তোমার প্রস্তুতির ধারণাই বদলে দিতে পারে।

খ ইউনিট ভর্তি প্রস্তুতি প্রস্তুতি হতে হবে সেরাদের মতো।✅ বাংলা✅ English✅ General Knowledge✅ নিয়মিত মূল্যায়ন ও ব্যক্তিগত...
27/07/2026

খ ইউনিট ভর্তি প্রস্তুতি
প্রস্তুতি হতে হবে সেরাদের মতো।

✅ বাংলা
✅ English
✅ General Knowledge
✅ নিয়মিত মূল্যায়ন ও ব্যক্তিগত গাইডলাইন

অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিকল্পিত ক্লাস।
লক্ষ্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ। আসন সংখ্যা ৩০

বাতায়ন পাঠাগার
জলেশ্বরীতলা, বগুড়া।
০১৩১২০০১২১০

26/07/2026

শর্টকাট পড়ে কি সত্যিই ভালো করা যায়? কী সেই কৌশল?

HSC '28 মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সুখবর! বাতায়নে ৫দিন ফ্রি! অনেকেই যুক্ত হয়েছে। আসন অত্যন্ত সীমিত।

#বাতায়ন_পাঠাগার

একসময় যার তিন বেলা খাবার জুটত না, আজ সে ভালো চাকরি করে। মাসে বিশ হাজার টাকা বাড়িভাড়া দেয়, বাবা-মাকে নিয়ে ঘুরতে যায়...
24/07/2026

একসময় যার তিন বেলা খাবার জুটত না, আজ সে ভালো চাকরি করে। মাসে বিশ হাজার টাকা বাড়িভাড়া দেয়, বাবা-মাকে নিয়ে ঘুরতে যায়, নিজের গাড়ি আছে, নিজের বাড়ি আছে।
সবকিছুর শুরু হয়েছিল একটি সিদ্ধান্ত থেকে— পড়াশোনা ভালোভাবে করতে হবে, জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে...।
চারপাশের বই, আর বই হোক নিত্যসঙ্গী।

#বাতায়ন_পাঠাগার

23/07/2026

বাতায়নে ঘণ্টার পর ঘণ্টা মনোযোগ দিয়ে পড়াশোনা হয়। আড্ডা, অকারণ সময় নষ্ট বা মোবাইলে ডুবে থাকার সংস্কৃতি নেই। এখানে কেউ না আসলে বুঝবেই না এখানকার শিক্ষার্থীরা কতটা লেখাপড়া করে।

আজ HSC পর্যায়ের শিক্ষার্থীরা ৬–৮ ঘণ্টা ধরে নিজেদের স্বপ্নের জন্য পড়েছে।
সাফল্য একদিনে আসে না। প্রতিদিনের এই নীরব পরিশ্রমই একদিন বড় ফল নিয়ে আসে।

HSC পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীর একবার হলেও বাতায়নে আসা উচিৎ। বিশেষভাবে যাদের মোবাইলে আসক্তি আছে।

#বাতায়ন_পাঠাগার

19/07/2026

প্রিয় HSC শিক্ষার্থীবৃন্দ,
তোমারও কি এমন হয়?
মোবাইলটা মাত্র ৫ মিনিটের জন্য হাতে নাও। তারপর হঠাৎ দেখো ঘণ্টার পর ঘন্টা কেটে গেছে!

রাতে ভাবো, "আগামীকাল থেকে সিরিয়াস হব।" কিন্তু পরের দিনও একই ঘটনা। এভাবেই চলছে দিনের পর দিন।

সমাধান কী?
বাতায়ন পাঠাগার, বগুড়া,
আয়োজন করেছে-
5 Day Study Reset Challenge
মাত্র ৫ দিন। ১৫ ঘন্টা।

এই ৫ দিনে তুমি শিখবে—
✅ প্রতিদিন ৬–৮ ঘণ্টা মনোযোগ দিয়ে পড়ার অভ্যাস।
✅ মোবাইলের আসক্তি, আলসেমি আর "পরে পড়ব" অভ্যাস কীভাবে কমাবে।
✅ কীভাবে পড়লে সহজে মনে থাকবে, বারবার মুখস্থ করতে হবে না।
✅ নিজের জন্য এমন একটি সহজ স্টাডি রুটিন, যা সত্যিই অনুসরণ করা সম্ভব।
✅ কীভাবে সঠিক পরিবেশ, শিক্ষকের গাইডেন্স ও নিয়মিত অভ্যাস পড়তে সাহায্য করবে।
✅ ইংরেজিকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে শেখার কৌশল।

অংশগ্রহণকারীদের জন্য থাকছে— প্রতিদিন চা/কফি ও সামুচা (ফ্রি)।
শর্ত প্রযোজ্য
________________________
কারা অংশ নিতে পারবে?
শুধুমাত্র HSC ২০২৭ ও ২০২৮

বিস্তারিত জানতে রেজিঃ লিংক-
https://forms.gle/bRmZgCZmaBnPttpa9

Address

জলেশ্বরীতলা, নূর মসজিদের ১৫০গজ দক্ষিণ, বগুড়া
Bogura
5400

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

01917837393

Alerts

Be the first to know and let us send you an email when বাতায়ন পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাতায়ন পাঠাগার:

Shortcuts

Share

Category