19/06/2026
#মন্ত্রী_বড়_নাকি_প্রতিমন্ত্রী_? আমার নামে মামলা করে দমাতে পারবেন?
তিনি সীমান্ত আর দিগন্তের বাবা আমাদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বর্তমানে টপ অফ দ্যা কান্ট্রি! বগুড়ায় জন্ম হওয়ায় পাওয়ারফুল মন্ত্রী হিসাবে নিজেকে জাহের করেন তিনি। আবার প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে পরিচিত তিনি।
কিন্তু সাধারণ মানুষের প্রশ্নটা অন্য জায়গায়, তাঁরা বলছেন,ক্ষমতার এ কেমন নগ্ন অপব্যবহার? তিনি শিবগঞ্জ উপজেলায় পারিবারিক নাম ‘মীরবাড়ী’ নামে নতুন ইউনিয়ন তৈরি করেছেন এবং দুই সন্তানের নামে নিজ উপজেলায় দুটি ইউনিয়নের নাম করণে দেশব্যাপি আলোচনা সমালোচনা ঝড় বইছে। যদিও তার কাছে কাকতালীয় ঘটনা! কিন্তু জনগণকে বোঝানো মুশকিল। বোকা জনগণ বুঝে গেছে যে আপনি শিবগঞ্জকে বাপ-দাদার সম্পত্তি মনে করে চলছেন!
এজন্যই হয়ত কদিন আগে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মতো বর্ষীয়ান ঝানু পলিটিশিয়ানও অকপটে সত্য ডিক্লেয়ার করে দিছেন- তিনি বলে ছিলেন 'এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী প্রতিমন্ত্রী মীর শাহে আলম!' যার দরবারে আমাদের সবার ঘুরেফিরে গিয়ে উন্নয়নের আবদার করা লাগে।
বর্ষীয়ান এই নেতার কথা শুনে তিনিও খুশিতে গদগদ হয়ে গেলেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী কি ইঙ্গিত করে বললেন তা তিনিই ভালো জানেন, তবে সত্য বোমা ফাটালেও কথা কিন্তু মিথ্যা বলেননি এই ঝানু পলিটিশিয়ান।
তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী আরএক বর্ষীয়ান পলিটিশান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্ত্রণালয় নিয়ে তার কোন নাম গন্ধ নাই কেন? তিনি চুপটি মেরে বসে আছেন কেন? তাহলে প্রতিমন্ত্রী কি এই মন্ত্রণালয়ের সব কিছু? প্রশ্ন থেকেই যায় বাপ বড় নাকি ছেলে বড়?
দলকে ডুবাতে এমন একজন প্রতিমন্ত্রীই যথেষ্ট, পুরা মন্ত্রীদের দরকার হয় না। এমন ঘটনা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি।
এই প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের নামেও মিথ্যা মামলা দেওয়ার মতো দুঃসাহসীকতাও দেখিয়েছেন আমাদের এই পাওয়ারফুল প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রধানমন্ত্রীর এখনই উচিত হবে ক্ষমতার ডালপালা আরো গজানোর আগে ডালপালাগুলো কেটে দেওয়া। সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে.... দিনশেষে মন্ত্রীদের এমন ক্ষমতার দাপট আর নয়!
ভালোবাসি দেশ―
সবার আগে বাংলাদেশ 🇧🇩
কপিঃ https://www.facebook.com/share/1EWDVU3a33/