Sanver Ahmed Rajib

Sanver Ahmed Rajib hallo

25/05/2022

জেগে আছি, তুমি ভুল বুঝো না-
এতো নীরবে, এতো নিঃশব্দে খুলেছি নিদ্রার রেণু
স্পর্শকাতর বাতাসেরও কাঁপেনি শিথিল কুন্তল।
জেগে আছি- তুমি নিদ্রা ভেবে ভুল কোরো না।
চোখের কার্নিশে জমেছে অযত্ন অবহেলা,
উদাসী উর্ণনাভ
কখন বুনে গেছে সংসার নিজের চতুর্পাশে জানি না,
আসাতে বিভোর ছিলাম তার চ'লে যাওয়া মনে নেই...
এতোটা বিভোরতা ছিলো, এতোটা পাওয়ার পুলক
এতোখানি বসবাস ছিলো তার আমার গভীরে!
কোনো কথাহীন নিঃশব্দে এসে করতলপটে লিখেছিলো
একখানি কথা- আমি।
একখানি কথার ভেতরে এতো কথা ছিলো, এতো মোহ ছিলো
একখানি বাঁকা চাঁদে ছিলো এতোটা স্নিগ্ধ পূর্ণিমা।
জেগে আছি, জেগে আছি- যতোদূরে যাও
জেনো রাত্রির ঘরে আমারো একখানা জানালা আছে,
চৈত্রের সব পাখি- সব ফুল -সব প্রতীক্ষারা
এই নিঃশব্দ জানালার কাছে নত হয়ে আসে
অঙ্গের সুষমা খুলে যায় সৌরভরাশি।
এতোটা নিঃশব্দে জেগে থাকা যায় না, তবু জেগে আছি....
আরো কতো শব্দহীন হাঁটবে তুমি, আরো কতো নিভৃত চরণে
আমি কি কিছুই শুনবো না- আমি কি কিছুই জানবো না!

18/02/2022
17/02/2022

Dreams don't work unless you do ▶️

♥️
31/05/2021

♥️

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanver Ahmed Rajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share