02/09/2026
ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন জনাব ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান মহোদয় আজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় আকস্মিক পরিদর্শনে যান। এসময় তিনি ইপিআই স্টোররুম ঘুরে দেখেন এবং চলমান ওসিভি ক্যাম্পেইনের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন। ক্যাম্পেইন সফল করার জন্য তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয় নবাগত সিভিল সার্জনকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।