21/08/2026
অ//জ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে জরুরি মানবিক আহ্বান!
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দু//র্ঘটনায় আ//হত অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সী এক অ//জ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, টিকিটে উদ্ধারকারীর নাম ‘মহসিন’ লেখা রয়েছে। অ//জ্ঞাত ব্যক্তি অ//সচেতন থাকায় তার ঠিকানা বা পরিবারের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। হাসপাতালের মাধ্যমে জানা গেছে, অ//জ্ঞাত ব্যক্তি সড়ক দু//র্ঘটনা বা ম//লম পার্টির খ//প্পরে পড়েছে৷
ছবিতে থাকা ব্যক্তিকে কেউ চিনে থাকলে অথবা তার পরিচয় ও পরিবারের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত সদর মডেল থানা কিংবা Brahmanbaria Batighar - ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
মানবিক কারণে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো এই অ//জ্ঞাত ব্যক্তিকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পারে।
অনুরোধক্রমে-
ইঞ্জিনিয়ার মোঃ আজহার উদ্দিন,
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান-
Brahmanbaria Batighar - ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর।
মোবা: 01798-091721